Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজারে ফের ক্রেতার চাপ বৃদ্ধি

    অক্টোবর ১০, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    টানা পতনের কবল থেকে বের হলো দেশের পুঁজি বাজার। সূচকের বড় লম্ফতে বাজার বিক্রেতা শূন্য হয়ে যায়। শেয়ার কেনার জন্য ক্রেতার চাপ ৯৯ শতাংশে উঠে আসে। যেখানে গেলো কয়েক দিন বিক্রেতারা বেচার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ক্রেতার চাপে ৮২.৫৭ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়ে যায়। বেচাকেনা না বাড়াতে লেনদেনের পরিমাণ এখনো ৪০০ কোটি টাকা অতিক্রম করতে পারেনি। সেঞ্চুরির বেশি হাঁকিয়েও চট্টগ্রাম স্টকে লেনদেন কমেছে। ডিএসইতে ১.২২ শতাংশ বা ৮ হাজার ১১৬ কোটি টাকা বাজারমূলধন ফিরেছে। প্রাতিষ্ঠানিক পর্যালোচক রয়্যাল ক্যাপিটাল বলছে, কাক্সিত পর্যায় থেকে ঘুরে দাঁড়ালো পুঁজি বাজার। ৯ অক্টোবর দিনের শুরুতে বাজার স্থিতিশীল থাকলেও বেলা ১টা থেকে সূচক গতিশীল হয়, যা এক পর্যায়ে ১১১ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে লেনদেনের পরিমাণে উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন আসেনি।

    দিনের লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১.৩০টা পর্যন্ত প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৪৭ পয়েন্টে উন্নীত হয়। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৪ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪৭ পয়েন্টে উঠে আসে। ওই সময়ে ডিএসইতে মোট ৯৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে দেড় ঘণ্টায় ২৩৩ টির, কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির।

    দিনের লেনলেন শেষে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ অক্টোবরের চেয়ে সূচক ৯৮.৮৩ পয়েন্ট ফিরে পেয়েছে এখন ৫ হাজার ৪২২.০৬ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ৪৫.৭৮ পয়েন্ট ফিরে পেয়ে এক হাজার ৯৮৪.৯৯ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১৮.১২ পয়েন্ট ফিরে পেয়ে এখন এক হাজার ২০৫.৮৭ পয়েন্টে উন্নীত হয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩২৭টির বা ৮২.৫৭ শতাংশের, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার। ১০ অক্টোবর ডিএসইতে মোট ৩৯৬টি কো¤পানির ১৩ কোটি ৪৩ লাখ ৩ হাজার ৩০২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যার ১০ অক্টোবরের বাজার মূল্য ছিল ৩৭৬ কোটি ৬০ লাখ ৯০ হাজার ১৬৬ টাকা। এটি ৯ অক্টোবরের তুলনায় ২১ কোটি টাকা বেশি। ওই দিন ৩৫৫ কোটি টাকার লেনদেন হয়।

    ব্লক মার্কেটে ৯ কোম্পানির বড় ট্রেড : এ দিকে, ডিএসইর ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি ১০ অক্টোবর লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৯ লাখ ২৭ হাজার ৩৩৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ২৮ কোটি ৯০ লাখ ৩৪ হাজার টাকা বাজার মূল্যে। তবে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ৯ প্রতিষ্ঠানের ২৮ কোটি ১৬ লাখ টাকারো বেশি। প্রতিষ্ঠানগুলো হলোÑ অগ্নি সিস্টেমস, প্রগতি লাইফ ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম, বেক্সিমকো, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমসের। কোম্পানিটির ৩৮ লাখ ৫ হাজার ২৬টি শেয়ার হাতবদল হয়েছে মোট ১৪ কোটি ২৮ লাখ ৫৫ হাজার টাকায়। প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ১০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩ কোটি ২১ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে লাভেলো আইসক্রিম। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকোর ১ কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকার, খান ব্রাদার্সের ১ কোটি ৮২ লাখ ৫৯ হাজার টাকার, মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৮১ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ২৬ লাখ ৫৪ হাজার টাকার এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    টাকায় লেনদেন, দর বৃদ্ধি ও পতনে শীর্ষ কোম্পানি : ১০ অক্টোবর ডিএসইতে টাকায় লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো: অগ্নি সিস্টেম, তৌফিকা ফুড, মিডল্যান্ড ব্যাংক, জিপি, ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগ, এনআরবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এসআইবিএল ও স্কয়ার ফার্মা। আর দর বৃদ্ধির শীর্ষে ১০ কো¤পানি হলো: আইসিবি, বিডি কম, অগ্নি সিস্টেম, ক্রিস্টাল ইন্সু:, আমরা টেক, বিডি ফাইন্যান্স, জেনেক্স ইনফোসিস, ই-জেনারেশন, আইডিএলসি ও খান ব্রাদার্স পিপি। অন্য দিকে, দর পতনে শীর্ষে ১০ কো¤পানি হলো: নিউ লাইন, রানার অটো, এপেক্স ট্যানারি, মেঘনা পেট, আনলিমা ইয়ার্ন, তাক্কাফুল ইন্সু:, রেনউইক যজ্ঞেশ^র, এআইবিএল ১ম মি. ফা, দুলামিয়া কটন ও এফএএস ফাইন্যান্স।

    সিএসইতে ৩ সূচক সেঞ্চুরি পয়েন্ট পেল : এ দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তিনটি মূল্য সূচক গড়ে সেঞ্চুরির বেশি হারে পয়েন্ট ফিরে পেয়েছে। পয়েন্ট হারাতে হারাতে সূচকে শুষ্কতা চলে আসে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭৩.৬০ পয়েন্ট। আর সিএসই-৩০ সূচক ১৮৬.৫৮ পয়েন্ট, সিএসসিএক্স ১০৬.২৭ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ১৬.৪০ পয়েন্ট ফিরে পেয়েছে। ১০ অক্টোবর লেনদেনে অংশ নেয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৩টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। ১৭ লাখ ৬৩ হাজার ৭১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৮ কোটি ৩১ লাখ ৭৮ হাজার ২১৬ টাকা বাজারমূল্যে। যেখানে ৯ অক্টোবর লেনদেন হয় ১১ কোটি ৩২ লাখ টাকা। ফলে লেনদেন কমেছে তিন কোটি টাকা।

    যমুনা ব্যাংকের হাসানের ৬২ লাখ শেয়ার গ্রহণ : তালিকাভুক্ত যমুনা ব্যাংকের পরিচালক মো: হাসান ৬২ লাখ শেয়ার গ্রহণ করেছেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ব্যাংক কোম্পানিটির প্রয়াত পরিচালক ফজলুর রহমানের ৬১ লাখ ৭৪ হাজার ৪২৭টি শেয়ার তার ছেলে মো: হাসান গ্রহণ করেছেন। আদালত কর্তৃক প্রদত্ত উত্তরাধিকার সনদ অনুযায়ী মো: হাসান এই শেয়ার গ্রহণ করেছেন।

    রানার অটোমোবাইলস ‘জেড’ শ্রেণীতে : এ দিকে, তালিকাভুক্ত রানার অটোমোবাইলসকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে। ডিএসই কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে। ৯ অক্টোবর থেকে কোম্পানিটির লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে। জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে এ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দিতে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেয়া হয়েছে।

    লাফার্জহোলসিমের নাম ও ট্রেডকোড পরিবর্তন : বহুজাতিক কোম্পানি সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে বলে প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসই জানিয়েছে, ৯ অক্টোবর থেকে কোম্পানিটির নতুন নাম হবে ‘লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’ এবং ট্রেডিং কোড হবে ‘এলএইচবি’। ২০০৩ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিমের অনুমোদিত মূলধন এক হাজার ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন এক হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। বিপরীতে কোম্পানির রিজার্ভ রয়েছে পরিমাণ ১ হাজার ৬১ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৬৪.১৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.২৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারী ০.৭১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১৩.৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

    বাজার পর্যালোচনায় রয়্যাল ক্যাপিটাল : ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৯৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২২ পয়েন্টে শেষ হয়। অপর দিকে বাজার লেনদেন ২১ কোটি টাকা বেড়ে ৩৭৬ কোটি টাকায় শেষ হয়েছে। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক (ডিএসইএক্স) ঊর্ধ্বমুখী ছিল। মূলধন গত দিনের তুলনায় ১.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ভলিউম ৯ শতায়শ এবং ৬ শতাংশ টার্নওভার বেড়েছে। ১৯টি সেক্টরের মধ্যে ১৯টি সেক্টরের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে। ফোর প্রাইসে ১টি শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে ২৮.৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৭.৬ শতাংশ। এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ৪.৮২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৮.৬ কোটি টাকা, যা গত দিনের তুলনায় ২৬ শতাংশ বেশি। শুরু থেকেই বাজার ১০ অক্টোবর ইতিবাচক ছিল। ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/১০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.