Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ফের ৫০০ কোটি ছাড়াল ডিএসইর লেনদেন

    এপ্রিল ৯, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বৈশ্বিক পুঁজি বাজারে বড় ধরনের বিপর্যয় ঘটলেও আমাদের পুঁজি বাজারে এখনো তার বিশেষ প্রভাব পড়তে দেখা যায়নি। বিগত তিন কর্মদিবসে দেশের পুঁজি বাজার সামান্য মন্দায় কাটলেও ৯ এপ্রিল আবার ঘুরে দাঁড়িয়েছে। দেশের দুই পুুঁজি বাজারেই বেড়েছে লেনদেন। প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ফের ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা। ৯ এপ্রিল বাজারটিতে ৫২৭ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে ডিএসই। এটি গত দেড় মাসের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন। ২৪ ফেব্রুয়ারির পর আর এ পর্যায়ে পৌঁছেনি ডিএসইর লেনদেন।

    ৯ এপ্রিল দিনের লেনদেনের শুরুতেই দেশের দুই পুঁজি বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রায় ৩ ঘণ্টা এ ধারা অব্যাহত থাকে। ডিএসইর প্রধান সূচক সকালে ৫ হাজার ১৮৫ দশমিক ৮২ পয়েন্ট থেকে দিন শুরু করলেও ১ ঘণ্টার মধ্যে পৌঁছে যায় ৫ হাজার ২২০ পয়েন্টে। এ সময় ৩৫ পয়েন্ট উন্নতি ঘটে সূচকটির। বেলা ১টা পর্যন্ত সূচকের এ অবস্থান ধরে রাখে বাজারটি। তবে এরপর বাজারের বিক্রয়চাপ সৃষ্টি হলে নিম্নমুখী হয় সূচক। দিনশেষে ১০ দশমিক ২১ পয়েন্ট উন্নতি ধরে রেখে শেষ হয় লেনদেন। একই সময় ডিএসই-৩০ সূচকটি ২ দশমিক ৮৯ পয়েন্ট অবনতি ঘটলেও ২ দশমিক ৫৮ পয়েন্ট উন্নতি ধরে রাখে ডিএসই শরিয়াহ সূচক।

    দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও দেখা যায় সূচকের মিশ্র আচরণ। এখানে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ও সিএসই-৩০ সূচক যথাক্রম ৩ দশমিক ০৫ ও ৮ দশমিক ৫৭ পয়েন্ট অবনতি ঘটলেও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে ৫ দশমিক ১৮ পয়েন্ট।

    এ দিকে পুঁজি বাজারে নতুন শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল (এসএসি) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা যায়। এতে আগের কমিশনের আমলে করা ৯ সদস্যের শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলটি বাতিল হতে যাচ্ছে।

    প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ জানুয়ারি তৎকালীন কমিশনের হাত ধরে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শরিয়াহ ইনডেক্স চালু করা হয়। দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ ইসলামী শরিয়াহ মেনে পুঁজি বাজারে বিনিয়োগের আগ্রহ দেখালে ডিএসই পর্ষদ তাদের বাজারে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ইনডেক্স চালু করে। এ ইনডেক্সের অধীনে কোন কোন সিকিউরিটিজকে অন্তর্ভুক্ত করা যায় তা নির্ধারণে প্রয়োজন হয় শরিয়াহ কাউন্সিলের।

    এর আগে ২০২৩ সালের ২৮ মে বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেন। দেশের পুঁজি বাজারে ইসলামী শরিয়াহভিত্তিক বিভিন্ন প্রকার সিকিউরিটিজ ইস্যু আনা, ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠন ও বিনিয়োগকারীদের স্বার্থ রায় শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

    সে সময় শরিয়াহসম্মত সিকিউরিটিজের ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে একটি বিধিমালা প্রণয়ন করেছিল বিএসইসি। ২০২২ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল) বিধিমালা, ২০২২ নামে গেজেটটি প্রকাশ করা হয়। শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের কাজ হলো বিএসইসির চাহিদা অনুসারে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেয়া, শরিয়াহসংক্রান্ত গাইডলাইন প্রণয়ন, ইসলামী শরিয়াহসম্মত সিকিউরিটিজের মান প্রণয়ন, কোনো সিকিউরিটিজ শরিয়াহসম্মত কি না, সে বিষয়ে মতামত দেয়া।

    ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে পুনর্গঠিত বিএসইসি পুঁজি বাজারের জন্য গঠিত আগের শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল বাতিলের সিদ্ধান্ত নেয়। একই সাথে নতুন শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ ইস্যু করতে এবং ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠন করতে কমিশন শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের প্রয়োজন মনে করছে। এ জন্য নতুন করে নয় সদস্যের শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের অনুমোদন দেয়া হয়েছে।

    জানা যায়, শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব দেয়া হয়েছে। কাউন্সিলের জন্য নির্বাচিত পাঁচজন ইসলামী শরিয়াহ স্কলার হলেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ (ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মুফতি শহীদ রাহমানী (চিফ এক্সিকিউটিভ অফিসার, সেন্টার ফর ইসলামিক ইকোনমিকস বাংলাদেশ), মুফতি ইউসুফ সুলতান (ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, এডিএল অ্যাডভাইজরি, মালয়েশিয়া), মুফতি ড. ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি) এবং মাওলানা শাহ ওয়ালী উল্লাহ (খতিব, সোবহানবাগ মসজিদ অ্যান্ড মাদরাসা কমপ্লেক্স)।

    এ ছাড়া পুঁজি বাজার সংশ্লিষ্ট এক্সপার্ট চার সদস্য হলেন, অধ্যাপক আবু তালেব (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এক্সপার্ট), এ কে এম নুরুল ফজল বুলবুল (লিগ্যাল এক্সপার্ট), অধ্যাপক মো: নাজিম উদ্দিন ভূঁইয়া (অ্যাকাউন্টিং এক্সপার্ট) এবং মেজবাহ উদ্দিন আহমেদ (ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট)।

    কমিশন মনে করে, শরিয়াহ কাউন্সিলকে যথাযথ কার্যকর করা গেলে ইসলামী শরিয়াহর মানদণ্ড মেনে ডিএসইর শরিয়াহ ইনডেক্সে আরো নতুন নতুন কোম্পানির অন্তর্ভুক্তি সহজ হবে। ফলে পুঁজি বাজারের গভীরতা বৃদ্ধির পাশাপাশি জনগোষ্ঠীর একটি বড় অংশকে দেশের পুঁজি বাজারে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।

    ৯ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে জায়গা করে নেয় জীবন বীমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স। ২৭ কোটি ৮১ লাখ টাকায় কোম্পানিটির ৩৭ লাখ ৯৭ হাজার শেয়ার হাতবদল হয়। ২০ কোটি ৪৬ লাখ টাকায় ২১ লাখ ৫৮ হাজার শেয়ার বেচাকেনা করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন ছিল দ্বিতীয় অবস্থানে। ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারিজ, এসিআই লি:, শাইনপুকুর সিরামিকস, ইস্টার্ণ লুব্রিকেন্ট, অগ্নি সিস্টেমস, নাভানা ফার্মাসিউটিক্যালস ও ইফাদ আটোস।

    দিনের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট। কোম্পানিটির ১০ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে ৯ এপ্রিল। ৯ দশমিক ৯৫ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল জেএমআই সিরিঞ্জ। এ তালিকায় আরো ছিল যথাক্রমে ডরিন পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, এমবি ফার্মা, বারাকা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, মেঘনা সিমেন্ট, ইফাদ আটোস ও সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স। ●

    অকা/পুঁবা/ফর/রাত/৯ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.