Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ৩ চৈত্র, ১৪৩২ | ১৮ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বন্দরে বন্দরে আটকা বাংলাদেশি পণ্যের ট্রাক

    মে ১৮, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের বিভিন্ন স্থলবন্দরে আটকা পড়েছে ভারতে রফতানির উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি পণ্যের যানবাহন। যশোরের বেনাপোল বন্দরে ৩৬ ট্রাক তৈরি পোশাক ও লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ১৭ ট্রাক খাদ্যপণ্য আটকা পড়েছে।

    ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ১৭ মে এক বিজ্ঞপ্তিতে জানায়, শুধু ভারতের নব সেবা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে স্থল কাস্টমস স্টেশন (এলসিএস) বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, সুতার উপজাত, আসবাবপত্র রপ্তানি করা যাবে না। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্দা ও ফুলবাড়ী শুল্ক স্টেশন বা এলসিএসের জন্যও এটি প্রযোজ্য হবে।

    ভারতের বিধিনিষেধে বুড়িমারী স্থলবন্দরে প্রাণ-আরএফএল গ্রুপের ১৭ ট্রাক খাদ্যপণ্য আটকা পড়েছে। তবে বন্দরে ভুটান থেকে পাথর আমদানি এবং ভারত ও নেপালে অন্যান্য পণ্য রফতানি স্বাভাবিক আছে। ১৭ মে রাতের দিকে প্রাণ-আরএফএল গ্রুপের ১৭ ট্রাক খাদ্যপণ্য স্থলবন্দরে আসে। ১৮ মে সীমান্ত পার হয়ে ওপারে ভারতের চ্যাংড়াবান্দা স্থলবন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিধিনিষেধের কারণে ট্রাকগুলো পাঠানো সম্ভব হয়নি। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি রেফায়েত হোসেন বলেন, ভারতে রফতানির জন্য ১৭ মে রাতে খাদ্যপণ্য নিয়ে ১৭টি ট্রাক বন্দরে এসেছিল। ১৮ মে পণ্যগুলো ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওপার থেকে আমদানি বিধিনিষেধের কারণে কিয়ারেন্স না পাওয়ায় পণ্যগুলো পাঠানো সম্ভব হয়নি।

    বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ১৮ মে বেলা তিনটা পর্যন্ত ভুটান থেকে বন্দরে ১৮৭ ট্রাক পাথর আমদানি হয়েছে। আর ১০ ট্রাক কটন র‌্যাগস (ঝুট) এবং ৯ ট্রাক পলিস্টার পেট গ্রানিউলস (প্লাস্টিক দানা) ভারতে রপ্তানি হয়েছে। পাশাপাশি ১৮ ট্রাক আলু, ১৪ ট্রাক পাট, ৪ ট্রাক কোমল পানীয় ও একটি ট্রাকে বৈদ্যুতিক পাখা নেপালে রফতানি হয়েছে। 

    যশোরের বেনাপোল বন্দরে আটকে গেছে তৈরি পোশাকবাহী ৩৬ ট্রাক পণ্য। ১৭ মে রাতে পণ্যগুলো বন্দরে আসে। বিধিনিষেধের কারণে পণ্যের চালান ভারতে প্রবেশ করতে দেয়া হয়নি। এমন পরিস্থিতিতে পণ্যের রফতানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চালানগুলো বেনাপোল থেকে ফিরিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরের দিকে নেয়ার উদ্যোগ নিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠানের কর্তৃপ। ঢাকার তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান জেকে এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে এক ট্রাক তৈরি পোশাক কলকাতায় পৌঁছাতে শুল্কায়ন, ট্রাক ভাড়াসহ সব মিলিয়ে ৬ লাখ টাকা খরচ হয়। সর্বোচ্চ তিন দিনের মধ্যে চালান গন্তব্যে পৌঁছে যায়। সেখানে চট্টগ্রাম বন্দর দিয়ে এক ট্রাক পণ্য কলকাতায় পাঠাতে প্রায় ১২ লাখ টাকা খরচ হবে। সময় লাগবে ২০ থেকে ২৫ দিন। এতে ছোট উদ্যোক্তারা মার খাবে। প্রায় ৩৫০টি তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়বে।

    পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতে রফতানির জন্য আনা প্রাণ-আরএফএলের গ্রুপের এক ট্রাক প্লাস্টিক পণ্য আটকে গেছে। ট্রাকটিতে প্রায় ৫ লাখ ৪৭ হাজার টাকার পিভিসি দরজা ছিল। ১৮ মে বিকেলে ট্রাকটি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। তবে বন্দরে ভুটান থেকে পাথর আমদানি এবং ভারত ও নেপালে অন্যান্য পণ্য রফতানি স্বাভাবিক আছে।

    স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মো. সুমন আল মামুন বলেন, ‘ভারতে রফতানির জন্য আমাদের মাধ্যমে ১৭ মে সন্ধ্যায় এক ট্রাক আরএফএল পিভিসি ডোর বন্দরে এসেছিল। ১৮ মে এসব পণ্য ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওপারে আমদানি বিধিনিষেধের কারণে কিয়ারেন্স পাওয়া যায়নি।’

    আখাউড়া বন্দর দিয়ে বাংলাদেশ থেকে রফতানি হওয়া প্রধান পণ্যের মধ্যে আছে সিমেন্ট, তাজা মাছ ও শুঁটকি, পাথর, বর্জ্য তুলা, আমের পানীয়, প্লাস্টিকের ফার্নিচার, মেলামাইনসামগ্রী, পিভিসি পাইপ ও দরজা, থ্রেসিং মেশিন এবং ডিফরমেট বার। আমদানির মধ্যে আছে পেঁয়াজ, আদা, পাথর, জিরা, ডাল ও কাজুবাদাম। ২০২৩-২৪ অর্থ বছরে এই বন্দর দিয়ে ৫৪ হাজার ৪৪২ দশমিক ২২ টন পণ্য রফতানি হয়েছে, যার বাজারমূল্য ছিল ৪২৭ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১০ মাসে রফতানি হয়েছে ৩৮ হাজার ৮৮৭ দশমিক ১৩ টন পণ্য, যার বাজারমূল্য ৪৫৩ কোটি টাকার বেশি।

    আখাউড়া বন্দরের ব্যবসায়ী আবু সুফিয়ান বলেন, দু’একটি পণ্য বাদে সব রফতানিযোগ্য পণ্য এক প্রজ্ঞাপনে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাণ, আরএফএল, হাশিম ফুডসের মতো বড় বড় কোম্পানির পণ্য নিষিদ্ধের আওতায় পড়েছে। ছোট-বড় সব ব্যবসায়ীর রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

    সাতীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রফতানির তুলনায় আমদানি হয় বেশি। প্রতি মাসে সব মিলিয়ে ১৭০ থেকে ১৭৫ ট্রাক তৈরি পোশাক ভারতে যায়। তা ছাড়া ভারতের বিধিনিষেধ আরোপ করা বন্দরগুলোর মধ্যে ভোমরার ওপারে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা বন্দরের নাম নেই। এমন পরিস্থিতিতে ভোমরা বন্দরের কার্যক্রম প্রায় স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তারা। ●

    অকা/বাণিজ্য/ফর/রাত/১৮ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    আকার অনুযায়ী দাম ঠিক করা হবে ইলিশের

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমিয়ে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

    ১ লাখ ২০ হাজার টন চাল এলো বাংলাদেশে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ক্রেডিট কার্ড লিমিট বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

    ঈদ আগেই রেমিট্যান্সে জোয়ার

    ব্যাংক ও বীমার নিরাময়

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.