Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশিদের বৈদেশিক কার্ড লেনদেনে শীর্ষে যুক্তরাষ্ট্র

    জুলাই ৭, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশি নাগরিকদের বিদেশে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ড ব্যবহার সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক লেনদেন হচ্ছে যুক্তরাষ্ট্রে। ভিসা জটিলতায় পিছিয়ে পড়েছে ভারত, যে দেশটি একসময় এই তালিকায় শীর্ষে ছিল। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

    বাংলাদেশ ব্যাংকের এপ্রিল মাসের কার্ড লেনদেন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৫৬টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে গ্রাহকদের কাছে ক্রেডিট কার্ড ইস্যু করছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ তাদের তথ্য বিশ্লেষণ করেই এই প্রতিবেদন প্রস্তুত করেছে। এতে শুধু দেশের বাইরে করা লেনদেন বিবেচনায় নেওয়া হয়েছে।

    চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশের ক্রেডিট কার্ডধারীরা বিদেশে মোট ৪৬৮ কোটি টাকা খরচ করেছেন। আগের মাস মার্চে এই খরচের পরিমাণ ছিল ৩৬১ কোটি টাকা, অর্থাৎ এক মাসে লেনদেন বেড়েছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ। তবে বার্ষিক তুলনায় দেখা যাচ্ছে, ২০২৪ সালের এপ্রিল মাসে এই খরচের অঙ্ক ছিল ৫০৬ কোটি টাকা—যা ২০২৫ সালের তুলনায় ৩৮ কোটি টাকা বেশি।

    বিশ্লেষকরা বলছেন, সরকার পরিবর্তনের পর রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কিছু পেশাজীবীর ব্যাংক হিসাব জব্দ করায় তাদের কার্ড ব্যবহার কার্যত বন্ধ হয়ে গেছে। আবার একাধিক দেশে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ায় অনেকেই ভ্রমণ করতে পারছেন না। এর সরাসরি প্রভাব পড়েছে বৈদেশিক কার্ড লেনদেনে।

    সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—ভারতে কার্ড লেনদেনের পরিমাণে ব্যাপক পতন। চলতি বছরের এপ্রিল মাসে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় মাত্র ৩১ কোটি টাকা, যেখানে ২০২৪ সালের একই সময়ে ব্যয় হয়েছিল ৯৮ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে ভারতমুখী খরচ কমেছে ৬৮ দশমিক ৩৭ শতাংশ।

    অন্যদিকে, বৈদেশিক ক্রেডিট কার্ড লেনদেনে যুক্তরাষ্ট্র এখন শীর্ষে। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে খরচ হয়েছে প্রায় ৬৬ কোটি টাকা। এরপর থাইল্যান্ডে ৪৭ কোটি, সিঙ্গাপুরে ৪৫ কোটি, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় ৪৩ কোটি টাকা করে খরচ হয়েছে।

    ডেবিট কার্ডের বৈদেশিক লেনদেনেও স্পষ্ট হয়েছে ভিন্ন প্রবণতা। এপ্রিল মাসে ডেবিট কার্ড দিয়ে মোট ৩১০ কোটি টাকা বিদেশে খরচ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে চীনে—৬৪ কোটি টাকা। এরপর যুক্তরাষ্ট্রে ৩৬ কোটি, ভারতে ২৯ কোটি, যুক্তরাজ্যে ২৫ কোটি এবং আয়ারল্যান্ডে ২৪ কোটি টাকা খরচ করা হয়েছে।

    প্রি-পেইড কার্ড ব্যবহারের ক্ষেত্রেও আকর্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। এই ধরনের কার্ড ব্যবহার করে বিদেশে এপ্রিল মাসে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাজ্যে—১৮ কোটি টাকা। এরপর নেদারল্যান্ডসে ১০ কোটি, যুক্তরাষ্ট্র ও ভারতে ৯ কোটি করে এবং কানাডায় প্রায় ৭ কোটি টাকা।

    এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, বৈদেশিক কার্ড লেনদেনে বাংলাদেশের নাগরিকদের পছন্দের গন্তব্যে পরিবর্তন এসেছে। আগে ভারত ছিল সবচেয়ে বড় গন্তব্য, কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ইউরোপের কিছু দেশ তুলনামূলকভাবে এগিয়ে। ভিসা জটিলতা ও রাজনৈতিক অনিশ্চয়তা যেমন একদিকে খরচ কমিয়েছে, তেমনি বৈশ্বিক ভ্রমণ গন্তব্যে ভিন্নতা ও পেমেন্ট চ্যানেলে বৈচিত্র্যও এর পেছনে ভূমিকা রাখছে।

    বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই পরিবর্তন কেবল ভিসা বা রাজনৈতিক কারণে নয়, বরং বৈশ্বিক বাজার, ই-কমার্স লেনদেন ও ভোক্তার ব্যয়ের অভ্যাসেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল/৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.