Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    অক্টোবর ৬, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আগস্ট-সেপ্টেম্বর এই দুই মাসে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে মাইনাস ৪ দশমিক ৭৫ শতাংশ ও মাইনাস ৫ দশমিক ৬৬ শতাংশ। ‘ট্রাম্প ট্যারিফ’ বা উচ্চ শুল্কনীতির প্রভাবে বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে। টানা দুই মাস-আগস্ট ও সেপ্টেম্বরে রফতানি কমে গেছে।

    অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রফতানিতে ২৪ দশমিক ৬৭ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও সেপ্টেম্বর শেষে তিন মাসের গড় প্রবৃদ্ধি নেমে দাঁড়ায় ৪ দশমিক ৭৯ শতাংশে। তিন মাসে মোট রফতানি আয় হয়েছে ৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

    ২০২৪-২৫ অর্থ বছরের একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) রফতানি আয় ছিল ৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার, যেখানে মাসভিত্তিক প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২ দশমিক ৮৯, ৭ দশমিক ২০ ও ১৪ দশমিক ৬১ শতাংশ।

    তুলনায় দেখা যাচ্ছে, চলতি অর্থ বছরের প্রথম মাসে ভালো প্রবৃদ্ধি থাকলেও পরের দুই মাসে বিশেষ করে তৈরি পোশাক রফতানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে।

    তবে উদ্যোক্তা নেতারা বলছেন, রফতানিতে এই সাময়িক পতনে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং এটি একটি বাজার নির্দেশক সংকেত।

    নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির সাবেক সভাপতি ফজলুল হক বলেন, রফতানি কমে যাওয়া আমাদের জন্য খারাপ সংবাদ, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা খুব স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের বাজারে ছয় মাস ধরে অনিশ্চয়তা চলছে, আর ইউরোপীয় ইউনিয়নের বাজারেও মন্দা ভাব রয়েছে। আমার ধারণা, এই দুটি বাজারের দুর্বল অবস্থার কারণেই আমাদের রফতানি আয় মন্থর হয়েছে। আশা করছি, খুব শিগগিরই আমরা এই মন্দা কাটিয়ে উঠতে পারব।

    তিনি আরও বলেন, ভারত ও চীন যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের মুখে পড়েছে। এখন তারা ইউরোপীয় বাজারে রফতানি বাড়াতে পারে। এতে যেমন প্রতিযোগিতা বাড়বে, তেমনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাজার সম্প্রসারণের সুযোগও তৈরি হবে। রফতানি প্রবৃদ্ধি ৫ শতাংশে নামা ব্যবসার স্বাভাবিক ওঠানামার অংশ। এমন পরিস্থিতি সাময়িক, এক-দুই মাসের মধ্যেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।

    তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রে চীন ও ভারতের তৈরি পোশাকে শুল্ক বেড়েছে। তারা এখন ইউরোপে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে, ফলে ওই বাজারে আমাদের প্রতিযোগিতা বাড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্কের কারণে পণ্যের দাম বেড়ে গেছে, বিক্রি কমেছে, ফলে নতুন কার্যাদেশও আসছে না।

    তিনি আরও বলেন, জুলাইয়ে ট্যারিফ কার্যকর হওয়ার আগে ক্রেতারা আগেভাগে পণ্য সংগ্রহ করেছিল, ফলে ওই মাসে রপ্তানি বেড়েছিল। আগস্ট থেকে বাড়তি শুল্ক কার্যকর হওয়ায় রফতানি কমেছে।

    রুবেল মনে করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে অর্ডার অ্যাডজাস্টমেন্ট পর্ব চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যাদেশ আবার বাড়বে এবং তখন বাংলাদেশ সেই সুবিধা পাবে। ●

    অকা/আখা/ফর/সকাল/৬ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    খেলাপি ঋণ রুখতে বড় ঋণে কড়াকড়ি
    বন্ড মার্কেট জোরদারের পথে বাংলাদেশ ব্যাংক

    আর্থিক শৃঙ্খলায় কড়াকড়ি
    ১৮ তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিএসইসির অসন্তোষ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে সিএসই

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    প্রায় সকল বিষয়ে জেনিথ ইসলামী লাইফের উল্লেখযোগ্য সাফল্য

    বিনিয়োগ স্থবিরতায় বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী

    খেলাপি ঋণ রুখতে বড় ঋণে কড়াকড়ি
    বন্ড মার্কেট জোরদারের পথে বাংলাদেশ ব্যাংক

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    আর্থিক শৃঙ্খলায় কড়াকড়ি
    ১৮ তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিএসইসির অসন্তোষ

    সতর্ক সংকেতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা
    রফতানি আয় কমছে

    ২০২৫ সালের প্রথম নয় মাস
    প্রিমিয়াম আদায় বাড়লেও দাবি নিষ্পত্তিতে ব্যর্থ বীমা খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.