Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত ও ঋণের সুদের হার আরও বাড়াতে পারবে

    নভেম্বর ১, ২০২৩ ৩:৫৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত ও ঋণের সুদের হার আরও বাড়াতে পারবে। এ হার নির্ধারণের জন্য ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারকে ভিত্তি হিসাবে ধরা হয়। এর সুদের হার সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বেড়েছে দশমিক ২৩ শতাংশ। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও ওই হারে নতুন ঋণ ও আমানতের ক্ষেত্রে সুদ হার বাড়াতে পারবে। 

    তবে আগে বিতরণ করা ঋণ ও আমানতের বিপরীতে সুদ হার বাড়াতে হলে ওই তারিখ থেকে ৬ মাস অপেক্ষা করতে হবে। 

    বাংলাদেশ ব্যাংক প্রতি মাসে ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হার প্রকাশ করছে। এর ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ ও আমানতের সুদের হার নির্ধারন করে। সেপ্টেম্বরে ওই বিলের গড় সুদ হার ছিল ৭ দশমিক ২০ শতাংশ। অক্টোবরে তা বেড়ে ৭ দশমিক ৪৩ শতাংশে দাঁড়িয়েছে। 

    আলোচ্য এক মাসের ব্যবধানে এ সুদের হার বেড়েছে দশমিক ২৩ শতাংশ। অক্টোবরের ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে ব্যাংকগুলো পল্লী, কৃষি ও রপ্তানি শিল্পে প্রাক জাহাজীকরণ ঋণের বিপরীতে সর্বোচ্চ আড়াই শতাংশ এবং অন্যান্য ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ যোগ করতে পারবে। এ হিসাবে পল্লী, কৃষি ও প্রাক জাহাজীকরণ ঋণের সুদের হার হবে ৯ দশমিক ৯৩ শতাংশ। 

    অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদের হার হবে ১০ দশমিক ৯৩ শতাংশ। আমানতের বিপরীতে সুদের হার নির্ধারণের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বিধিনিষেধ দেওয়া হয়নি। তবে ব্যাংকগুলো তাদের তহবিল ব্যবস্থাপনা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমানতের সুদের হার নির্ধারণ করতে পারবে। 

    আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের সুদের হারের সঙ্গে সর্বোচ্চ আড়াই শতাংশ ও ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ৫ শতাংশ যোগ করতে পারবে। এ হিসাবে আমানতের সর্বোচ্চ সুদ হবে ৯ দশমিক ৯৩ শতাংশ ও ঋণের সর্বোচ্চ সুদ হবে ১২ দশমিক ৯৩ শতাংশ। 

    জুলাই থেকে আইএমএফ’র ঋণের শর্ত বাস্তবায়ন করতে কেন্দ্রীয় ব্যাংক সীমিত আকারে বাজারভিত্তিক সুদ হার চালু করে। এর আলোকে এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদ হার আরোপ করছে। ফলে জুলাই থেকেই সুদ হার বাড়তে শুরু করেছে। যা গত ৩ মাস ধরে ধীরে ধীরে বেড়েই চলেছে। 

    ১ নভেম্বর থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেসব ঋণ বিতরণ বা আমানত সংগ্রহ করবে সেগুলোতে বাড়তি সুদ আরোপ করতে পারবে। তবে আগে বিতরণ করা ঋণ ও নেওয়া আমানতের ৬ মাস অতিক্রম করার পর বাড়তি সুদ আরোপ করতে পারবে। কারণ একদফা সুদ আরোপ করার পর ৬ মাস আগে সেগুলো পরিবর্তন করা যাবে না। ১ জুলাই থেকে সুদ আরোপের নতুন পদ্ধতি কার্যকর হয়েছে। ফলে জানুয়ারির আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আর সুদ বাড়াতে পারবে না। 

    এদিকে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি মাত্রায় ঋণ নেওয়ায় ট্রেজারি বিলের সুদের হার বেড়েই চলেছে। আগস্টে ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদ হার ছিল ৭ দশমিক ১৪ শতাংশ, জুলাইয়ে ৭ দশমিক ১০ শতাংশ ও জুনে ছিল ৭ দশমিক ১০ শতাংশ। এর সুদ হার আগের যে কোনো সময়ের চেয়ে অক্টোবরে বেশি বেড়েছে।

    অকা/ব্যাংখা/ সকাল/০১ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত ও ঋণের সুদের হার আরও বাড়াতে পারবে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.