Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিএসইসি সংস্কার সময়ের দাবি

    আগস্ট ৮, ২০২৪ ৪:৫৭ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংস্কার সময়ের দাবি। ধারাবাহিক অনিয়ম ও লুটতরাজের কারণে গত আড়াই বছরের বেশি সময় যাবত দেশের শেয়ারবাজার পতনের বৃত্তে আটকে ছিল। এরফলে শেয়ারবাাজরের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতা তৈরি হয়।

    দেশের শেয়ারবাজারকে স্বচ্ছ, গতিশীল ও শিল্পায়নের অর্থ সংগ্রহেরনির্ভরযোগ্য উৎস হিসাবে গড়ে তোলারজন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংস্কারের দাবি তুলেছেন সংস্থাটির কর্মকর্তারা। একইসাথে প্রতিষ্ঠানটির দলবাজ চেয়ারম্যান ও সদস্যদের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে আইনুনাগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন শেয়াবাজারের বিনিয়োগকারীরা।

    পুঁজিবাজার ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বিনিয়োগকারীদের এক সমাবেশে শেয়ারবাজার লুন্ঠনকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে বিচার দাবি করেছেন বিনিয়োগকারীরা।

    বিনিয়োগকারীরা বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে শেয়ারবাজারে যথেচ্ছভাবে লুন্ঠন করে যারা সম্পদের পাহাড় গড়েছেন এবং শেয়ারবাজারকে পঙ্গু করে দিয়েছেন, দেশের বৃহত্তর স্বার্থে তাদের বিচারের আওতায় আনতে হবে।

    এদিকে, গত মঙ্গলবার বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

    সভায় বিএসইসির কর্মকর্তারা শেয়ারবাজারের অধ্যাদেশ, আইন ও বিধিবিধানের বাইরে কোনো সুপারিশ বা কোনো ধরনের কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া গতকাল বুধবারও বিএসইসির কর্মকর্তারা এসব বিষয় নিয়ে বেশ সরব ছিলেন। এই সময় তাদের পক্ষ থেকে বেশকিছু দাবি উত্থাপন করা হয়।

    দাবিগুলোর মধ্যে রয়েছে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বন্ধ করতে হবে। এক্ষেত্রে কমিশনের অভিজ্ঞ সিনিয়র কিংবা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ দিতে হবে।

    শেয়ারবাজারে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শেয়ারবাজারকে দুর্নীতিমুক্ত করতে হবে। শেয়ারবাজার উন্নয়নের লক্ষ্যে আইনের ১৭ ধারা মোতাবেক কর্মকর্তাদের কাছে ক্ষমতা অর্পণ (ডেলিগেশন অব পাওয়ার) করতে হবে। কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা সুবিধা পুনর্বহাল করতে হবে।

    বিএসইসির কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগের কারণে তারা শেয়ারবাজারের উন্নয়নে ভূমিকা না রেখে স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকেন। তাছাড়া তাদের শেয়ারবাজার সম্পর্কে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকার কারণে বাজারের উন্নয়নে সেভাবে ভূমিকা রাখতে পারেন না।

    সভায় অভিযোগ করা হয়, এক সময় কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা তথা নির্বাহী পরিচালকদের সঙ্গে পরামর্শক্রমে কমিশন অনেক সিদ্ধান্ত গ্রহণ করত। কিন্তু কয়েক বছর ধরে কমিশন এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছে। অথচ এসব সিদ্ধান্তের দায় তাদের ওপরও এসে পড়ছে।

    দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিএসইসির কর্মকর্তারা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা চেয়ারম্যান ও কমিশনারদের কার্যক্রমের দায় নিজেদের ওপর নিতে চান না। এই কারণে তারা সংস্থাটির শীর্ষ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ কর্মকর্তা ও সাবেক কর্মকর্তাদের প্রাধান্য দেয়ার দাবি জানিয়েছেন। তাছাড়া বর্তমানে বিএসইসির চেয়ারম্যানসহ দুই কমিশনার অনুপস্থিত থাকার কারণে কমিশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তারা জানিয়েছেন।

    বিএসইসি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অফিসে আসছেন না বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও মো. মহসিন চৌধুরী। বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার শামসুদ্দিন গত মাসে সরকারি সফরে কানাডা গিয়েছিলেন। এরই মধ্যে বিএসইসি চেয়ারম্যান দেশে ফিরে এলেও তিনি গত দুইদিন অফিসে আসেননি। কমিশনার শামসুদ্দিন আহমেদও দেশে ফিরেছেন। কিন্তু অফিসে আসছেন না। আরেক কমিশনার মো. মহসিন চৌধুরী দেশে থাকলেও তিনি দুইদিন ধরে অফিসে আসছেন না। ●

    অকা/পুঁবা/ই/সকাল, ০৮ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.