Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিশ্ব ব্যাংকের মতে চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.২ শতাংশ

    জানুয়ারি ১২, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●

    ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। সরকারি হিসাবে এ বছর সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছে। আর গত অর্থবছর প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। বিশ্ব ব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৬ দশমিক ২ শতাংশ হতে পারে। শুধু বাংলাদেশেই নয়, বেশির ভাগ দেশেরই প্রবৃদ্ধির গতি আগের পূর্বাভাস থেকে কমিয়েছে বিশ্ব ব্যাংক। 

    বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অন্যান্য অনেক দেশের মতো বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। এর ফলে শিল্প উৎপাদন ব্যাহত হয়েছে। সরকারকে পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং করতে হয়েছে। এছাড়া অর্থের সাশ্রয় করতে নানা বিধি নিষেধও আরোপ করা হয়েছে।

    বিশ্লেষণে বলা হয়েছে, এ বছর সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে মাত্র ১ দশমিক ৭ শতাংশ। যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থা প্রকাশ করছে। ইতিমধ্যে করোনার প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে মন্দা কড়া নাড়ছে। এর আগে গত অক্টোবরে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার থেকে এবার ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে পূর্বাভাস নির্ধারণ করা হয়েছে। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো পরিস্থিতি সামাল দিতে মুদ্রানীতি সংকোচনমূলক করেছে। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি আগের ধারণার চেয়ে খারাপ হয়েছে। সেইসঙ্গে যুক্ত হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থার সংকট।

    বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ি, চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে। এছাড়া পাকিস্তানে ২ শতাংশ, নেপালে ৫ দশমিক ১ শতাংশ, ভুটানে ৪ দশমিক ১ শতাংশ, মালদ্বীপে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। মূলত স্থানীয় ভোগ চাহিদা কমে যাওয়া, রফতানি ও প্রবাসী আয় হ্রাস এবং বৈশ্বিক অর্থনীতির শ্লথগতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়ছে। এ কারণেই প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার পূর্বাভাস আসছে।●

    অকা/বিঅ/বিকেল, ১২ জানুয়ারি, ২০২৩ খিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে ঢাকা

    যেসব কারণে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার

    অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচার
    বেনজীরকে দ্রুত দেশে ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    বিস্ময়কর বিজ্ঞান এবং অর্থনৈতিক ভবিষ্যত

    প্রধানমন্ত্রীর চীন সফর: রফতানিতে নতুন দিগন্তের প্রত্যাশা

    ৬ দিনের মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের; তুরস্কের বিদায়

    বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রথম দল হাইতি

    জার্মানিকে হটিয়ে ফের শীর্ষস্থানে ব্রাজিল

    হাইতির বিপক্ষে ছন্দে ফিরলো ব্রাজিল

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.