Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    জুন ২০, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ প্রতিবেদন

    দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতের সবচেয়ে বড় একক বাজার ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু চলতি বছরের প্রথম ৪ মাসের পরিসংখ্যান বাংলাদেশের জন্য সুখকর কোনও বার্তা দিচ্ছে না। বরং তথ্য বলছে, ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে।

    ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি ১৯ দশমিক ৪ শতাংশ কমেছে। শুধু রফতানি আয় কমেনি, একই সঙ্গে ইউরোপের বাজারে বাংলাদেশের অংশীদারত্বও উল্লেখযোগ্য হারে কমেছে। আরও উদ্বেগের বিষয় হলো, প্রধান পোশাক রফতানিকারক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজার অংশীদারত্ব হারিয়েছে বাংলাদেশ।

    বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও চাহিদা সংকটের কারণে প্রায় সব দেশই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের রফতানি পতনের হার প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক বেশি হওয়ায় বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক। এটি শুধু বৈশ্বিক সংকটের প্রভাব নয়, বরং দেশের প্রতিযোগিতা সক্ষমতা, উৎপাদন ব্যয়, সরবরাহ ব্যবস্থাপনা এবং নীতিগত প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলছে।

    উরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-এপ্রিল সময়ে বাংলাদেশ ইইউভুক্ত দেশগুলোতে ৬ দশমিক ০৯ বিলিয়ন ইউরোর তৈরি পোশাক রফতানি করেছে। ২০২৫ সালের একই সময়ে এই রফতানির পরিমাণ ছিল ৭ দশমিক ৫৫ বিলিয়ন ইউরো।

    অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে রফতানি আয় কমেছে প্রায় ১ দশমিক ৪৭ বিলিয়ন ইউরো, যা শতাংশের হিসাবে ১৯ দশমিক ৪ শতাংশ।

    এদিকে একই সময়ে ইইউর মোট পোশাক আমদানি কমেছে ১০ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ বাজার সংকুচিত হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশের রফতানি কমেছে বাজার সংকোচনের প্রায় দ্বিগুণ হারে। এ কারণেই বাংলাদেশের বাজার অংশীদারত্বও কমে গেছে।

    ২০২৫ সালের প্রথম চার মাসে ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ ছিল ২৪ দশমিক ৪ শতাংশ। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৯ শতাংশে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশ প্রায় আড়াই শতাংশ পয়েন্ট বাজার হারিয়েছে, যা প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পতন।

    বাংলাদেশের পোশাক শিল্প মূলত দুটি বড় খাতের ওপর নির্ভরশীল—নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস। চলতি বছরের প্রথম চার মাসে দুটি খাতই বড় ধরনের চাপের মুখে পড়েছে।

    নিটওয়্যার রফতানি কমেছে ২০ দশমিক ১ শতাংশ। ২০২৫ সালের ৪ দশমিক ৩২ বিলিয়ন ইউরো থেকে তা নেমে এসেছে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ইউরোতে। অন্যদিকে ওভেন পোশাক রফতানি কমেছে ১৮ দশমিক ৪ শতাংশ। ৩ দশমিক ২৩ বিলিয়ন ইউরো থেকে কমে হয়েছে ২ দশমিক ৬৪ বিলিয়ন ইউরো। এতে বোঝা যায়, কোনো নির্দিষ্ট পণ্যের কারণে নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশের পোশাক শিল্পই ইউরোপের বাজারে চাপের মধ্যে রয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    ওভেন তৈরি পোশাক খাত নিট রফতানি

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.