Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বুটেক্সে হবে এডিবির অর্থায়নে আধুনিক বহুতল ভবন

    অক্টোবর ২, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) পরিচালনার জন্য এবং শিার্থীদের জন্য আধুনিক শিা, গবেষণা ও বিনোদনের সুযোগ সৃষ্টির ল্েয একটি ১৩ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং সিসিপ কর্তৃপরে তত্ত্বাবধানে বুটেক্সের দণি-পূর্ব কোণে ভবনটি নির্মিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবনটি নির্মাণের জন্য বিভিন্ন সরকারি সংস্থার অনুমোদন গ্রহণপ্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। জানুয়ারিতে ভবনটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে বলে জানা যায়।

    দেশের টেক্সটাইল শিল্পের জন্য আন্তর্জাতিক মানের দ এক্সিকিউটিভ ও ম্যানেজার তৈরির ল্েয এডিবির আর্থিক সহায়তায় অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্টের (সেইপ) আওতায় ২০১৮ সালের জানুয়ারিতে বুটেক্সে আনুষ্ঠানিকভাবে একটি এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেন্টার চালু করা হয়, যার মাধ্যমে দেশে প্রথমবারের মতো পিজিডি ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট প্রোগ্রামের যাত্রা শুরু হয়। প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হওয়ার ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই থেকে বুটেক্সে চালু করা হয় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)। প্রকল্পটি পরিচালনা ও এই প্রোগ্রামটি চলমান রাখার সুবিধার্থে এডিবির অর্থায়নে বুটেক্সে এই ভবনটি নির্মাণ করা হবে।

    বর্তমানে সিসিপ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শিার্থী কল্যাণ পরিচালক এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক অধ্যাপক ড. মো: মশিউর রহমান খান। উপ-প্রোগ্রাম পরিচালক হিসেবে আছেন টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মো: মমিনুল আলম। সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) হিসেবে আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক অধ্যাপক ড. মো: সাইদুজ্জামান এবং সহকারী পরিচালক (একাডেমিক) হিসেবে আছেন ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক অধ্যাপক ড. মো: রিয়াজুল ইসলাম। তবে, এই প্রকল্প প্রণয়ন ও এডিবির অনুমোদন পর্যন্ত সমস্ত কাজ সম্পন্ন করেন ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফরহাদ হোসেন।

    প্রকল্পটির প্রোগ্রাম ডিরেক্টর অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক অধ্যাপক ড. মো: মশিউর রহমান খান বলেন, ২০২৪ সালের জুলাই থেকে বুটেক্সে এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) প্রকল্প চালু আছে। টেক্সটাইল শিল্পের জন্য দ পর্যায়ের জনবল তৈরি করাই এর ল্য। এটি মূলত পিজিডি ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যা ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। মোট ১০টি ইনটেকের মাধ্যমে ১২০০ শিার্থীকে নয় মাসব্যাপী প্রশিণ দেয়া হবে। প্রতিটি ইনটেকে ১২০ জন করে শিার্থী অংশ নেবে এবং চারটি ব্যাচে ভাগ হয়ে প্রশিণ চলবে। ২০২৮ সালের ২১ ডিসেম্বরের পর ভবনটির মালিকানা বুটেক্সের অধীনে চলে আসবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের প্রয়োজন অনুযায়ী ভবনটি ব্যবহার করতে পারবে।

    বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর এটি আমার প্রথম বড় চ্যালেঞ্জ এবং অর্জন। নতুন ভবনটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। এখানে টিএসসি, একটি কেন্দ্রীয় ল্যাবরেটরি, শিার্থীদের বিনোদনের ব্যবস্থা এবং একটি টেক্সটাইল ইনস্টিটিউট থাকবে। এই ইনস্টিটিউটে প্রায় এক হাজার ২০০ শিার্থী প্রশিণ নিতে পারবে এবং শিার্থীদের জন্য বৃত্তিরও ব্যবস্থা করা হবে।

    তিনি আরো বলেন, ‘পুরো কাজটি এডিবির নিজস্ব টিম দ্বারা সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপরে কোনো হস্তেেপর সুযোগ নেই। তাই দুর্নীতির আশঙ্কা নেই। পুরো অর্থ শিার্থীদের উন্নয়নে ব্যয় করা হবে এবং তার পূর্ণাঙ্গ হিসাব রাখা হবে।’ তবে তিনি উল্লেখ করেন, কাজ শুরু হওয়ার আগে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছিল, যা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, নতুন ভবনটি নির্মিত হলে বুটেক্স শিার্থীরা বিশ্বমানের শিা, গবেষণা ও প্রশিণের পাশাপাশি সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমের সুযোগ পাবে। এতে দেশের টেক্সটাইল শিা ও শিল্প খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ●

    অকা/আখা/ফর/বিকাল/২ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    প্রবাসে এক টুকরো চুয়েট: অস্ট্রেলিয়ার সিডনিতে চুয়েট অ্যালামনাইদের মিলনমেলা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা

    অংশীদারত্ব জোরদারে আরএকে সিরামিকসের বিশেষ উদ্যোগ

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মক্কা চুক্তিতে বাংলাদেশ: যুদ্ধের রাজনীতিতে জড়ানোর ঝুঁকি কতটা?

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    মিউজিক চার্টে এআই নির্মিত গান নিষিদ্ধের হিড়িক ও সুরের স্বত্বাধিকার

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.