Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাড়লেও ব্যাংক খাতের সার্বিক খেলাপি ঋণ কমেছে

    নভেম্বর ২২, ২০২৩ ৪:১৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুনঃতফসিল সুবিধা না পাওয়ায় ২০২৩ সালের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৭ হাজার ৯০২ কোটি টাকা। 

    ব্যাংকাররা বলছেন, নির্বাচনপূর্ব অর্থনৈতিক অনিশ্চয়তা, শিল্প-উৎপাদন ও জনগণের আয় কমাসহ বেশ কিছু কারণে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বেসরকারি খাতের ৪৪টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৩৭ কোটি টাকা, যা মোট বকেয়া ঋণের ৭.০৬ শতাংশ।

    ব্যাংকিং খাতে সার্বিক খেলাপি ঋণ কমলেও প্রভিশন ঘাটতি বেড়েছে ৩ হাজার ৮০৬ কোটি টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ছিল ২৫ হাজার ২৭০ কোটি টাকা, যা জুনে ছিল ২১ হাজার ৪৬৪ কোটি টাকা থেকে বেড়েছে।

    সাধারণত ব্যাংকের খেলাপি ঋণ যখন বেড়ে যায়, তখন কেন্দ্রীয় ব্যাংকে রাখা নগদ প্রভিশনের পরিমাণ বাড়াতে হয়, যাতে সম্ভাব্য লোকসানের ঝুঁকির থেকে এই প্রভিশন নিরাপত্তা দিতে পারে। খেলাপি ঋণের ধরনভেদে প্রভিশন রাখা হয়। যে ব্যাংকের খেলাপি ঋণ যত বেশি, সে ব্যাংককে তত বেশি প্রভিশন সংরক্ষণ করতে হয়। বকেয়া ঋণের ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত প্রভিশন রাখতে হয়। 

    ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ছিল ১২ হাজার ৬৮৮ কোটি টাকার, আর বেসরকারি ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ছিল ১৩ হাজার ৫৩ কোটি টাকা।

    বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাড়লেও ব্যাংক খাতের সার্বিক খেলাপি ঋণ কমেছে। ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকের তিন মাসে খেলাপি ঋণ ৬৪৬ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১.৫৫ লাখ কোটি টাকা, যা মোট বকেয়া ঋণের ৯.৯৩ শতাংশ।

    তিন মাস আগে, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১.৫৬ লাখ কোটি টাকা, যা মোট ঋণের ১০.১১ শতাংশ।

    ব্যাংকাররা বলছেন, ব্যাংক খাতের সার্বিক খেলাপি ঋণ কমার পেছনের মূল কারণ হলো রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের প্রায় ১১ হাজার কোটি টাকা খেলাপি ঋণ কমেছে।

    সূত্রমতে, রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের বড় দুই খেলাপি গ্রাহকের ঋণ নিয়মিত করা হয়েছে। এতেই তিন মাসের ব্যবধানে এই ব্যাংকের খেলাপি ঋণ ৩০ শতাংশ থেকে কমে ১৮ শতাংশে নেমেছে।

    সব মিলিয়ে জনতা ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ১১ হাজার ৫০০ কোটি টাকা। এ কারণে ব্যাংক খাতের সার্বিক খেলাপি ঋণ কমে এসেছে। একই সময়ে জনতা ব্যাংক জুলাই-সেপ্টেম্বর সময়ে দুটি ব্যবসায়িক গ্রুপের প্রায় ১৩ হাজার ৭০০ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৯৭ কোটি টাকা বা মোট ঋণের ২১.৭০ শতাংশ।

    চলতি বছরের জুন শেষে এই ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছিল ৭৪ হাজার ৪৫৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২৫ শতাংশ। অর্থাৎ তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমেছে ৮ হাজার ৬৫৭ কোটি টাকা।

    ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, একটি ব্যাংকের খেলাপি ঋণ কমলেও ব্যাংক খাতে সার্বিক খেলাপি ঋণ বাড়ছে। বর্তমানে দেশের ব্যাংক খাত তারল্য চাপের মধ্য দিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং দেশের নির্বাচন-পূর্ব রাজনৈতিক অস্থিতিশীলতায় শিল্পে বিনিয়োগ ও উৎপাদন কমে গেছে। পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতাও কমছে, যার কারণে গ্রাহকরা ঋণ পরিশোধ করতে পারছে না।

    'অনেক গ্রাহকের এক বছর মেয়াদি ডিমান্ড লোনকে টার্ম লোন করতে হচ্ছে, কারণ এই চাপের সময়ে গ্রাহকের ঋণ পরিশোধের অবস্থা নেই,' সৈয়দ মাহবুবুর রহমান বলেন। সামনে নির্বাচন পর্যন্ত এমন অবস্থা যাবে বলেও জানান তিনি। ।

    একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী ডিসেম্বর প্রান্তিকে প্রকৃত খেলাপি ঋণ আরও বাড়বে। নির্বাচনের আগে অনেক ঋণখেলাপির ঋণ সহজ শর্তে পুনঃতফসিল করতে হবে। ব্যাংকগুলো আসলে তাদের খেলাপি ঋণ আদায় করবে না।

    তিনি আরও বলেন, পোশাক খাতে বিদেশি অর্ডার ৩০ শতাংশের বেশি কমেছে। তার ওপরে সব শিল্পেই মূলধনী পণ্য এবং কাঁচামাল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আমদানি এভাবে কমে যাওয়ায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং কোম্পানিগুলোর ঋণ পরিশোধের সক্ষমতা ব্যাহত হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) আমদানি ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তি যথাক্রমে ১১.৫২ শতাংশ এবং ২৪.০৭ শতাংশ কমেছে।

    ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়কালে শিল্প কাঁচামাল আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬.১২ শতাংশ কমেছে। একইভাবে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়কালে মধ্যবর্তী পণ্যের আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৪৭ শতাংশ কমেছে।

    অকা/ব্যাংখা/ সকাল/২২ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাড়লেও ব্যাংক খাতের সার্বিক খেলাপি ঋণ কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.