Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈদেশিক লেনদেনে চাপ কমতে শুরু করেছে

    সেপ্টেম্বর ২১, ২০২৪ ৪:১৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বৈদেশিক লেনদেনে চাপ কমতে শুরু করেছে। রেমিট্যান্স সংগ্রহ বাড়ায় এবং আমদানি ব্যয় কমায় এ খাতে ইতিবাচক প্রভাব পড়েছে। যে কারণে ডলারের ওপর চাপ কমেছে। বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এর অন্যতম কারণ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, আগে দেশ থেকে যেভাবে টাকা পাচার হতো, এখন তা অনেকাংশেই কমে গেছে।
    কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত অর্থবছরে রেমিট্যান্সের বিপরীতে আমদানির দায় পরিশোধের অবদান বেড়েছে। গত অর্থবছরে আহরিত রেমিট্যান্স দিয়ে ৩৭ দশমিক ৮১ শতাংশ আমদানি ব্যয় মেটানো সম্ভব হয়েছে। এর আগের ২০২২-২৩ অর্থবছরে মেটানো হয়েছিল ৩০ দশমিক ৫৫ শতাংশ। ওই বছরে রেমিট্যান্স প্রবাহ কমেছিল। ২০২১-২২ অর্থবছরে আহরিত রেমিট্যান্স দিয়ে ২৫ দশমিক ৪৯ শতাংশ আমদানি ব্যয় মেটানো সম্ভব হয়েছিল। ওই বছরে রেমিট্যান্স কমেছিল ১৫ দশমিক ১২ শতাংশ।

    গত ৫ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে শুরু করেছে। আগস্টে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার। চলতি মাসের ১৪ দিনে এসেছে ১১৬ কোটি ডলার। এ হিসাবে চলতি রেমিট্যান্স গত মাসের চেয়ে বেশি আসবে বলে প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আমদানির ওপর চাপ আরও কিছুটা কমবে।

    এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের দাম কমতে শুরু করেছে। যে কারণে আমদানি ব্যয়ও কিছুটা কমছে। পাশাপাশি ডলারের প্রবাহ বাড়ায় আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া হয়েছে। এখন দেশীয় শিল্প খাতকে স্বাভাবিক করতে আমদানি বাড়াতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

    গত জুলাই-আগস্টে বৈদেশিক মুদ্রার আয় বাড়ায় এর সার্বিক স্থিতিতে ঘাটতিও কিছুটা কমেছে। চলতি হিসাবেও ঘাটতি কমতে শুরু করেছে।

    প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে রেমিট্যান্স সংগ্রহে বাংলাদেশ বৈশ্বিকভাবে তৃতীয় অবস্থান ধরে রেখেছে। ওই বছরে বাংলাদেশ রেমিট্যান্স সংগ্রহ করেছে ২ হাজার ২২০ কোটি ডলার। একই সঙ্গে জিডিপির হিসাবে বাংলাদেশ চতুর্থ অবস্থানও ধরে রেখেছে। ওই বছর রেমিট্যান্স জিডিপিতে ভূমিকা রেখেছে সাড়ে ৫ শতাংশ। কয়েক বছর ধরেই বাংলাদেশ বৈশ্বিকভাবে রেমিট্যান্স আহরণ ও জিডিপির অবদানে ওই অবস্থান ধরে রেখেছে।

    রেমিট্যান্স আহরণে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। তারা গত বছর ১১ হাজার ৯৫০ কোটি ডলার রেমিট্যান্স আহরণ করেছে। জিডিপিতে শীর্ষ অবস্থানে রয়েছে নেপাল। দেশটির গত বছর আহরিত রেমিট্যান্স জিডিপিতে ২৬ দশমিক ৫ শতাংশ অবদান রেখেছে। পাকিস্তান ২ হাজার ৬৬০ কোটি ডলার রেমিট্যান্স সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জিডিপিতে ৭ দশমিক ৯ শতাংশ অবদান রেখে ধরে রেখেছে তৃতীয় অবস্থান। জিডিপিতে দ্বিতীয় অবস্থানে আছে শীলংকা। দেশটির আহরিত রেমিট্যান্স জিডিপিতে ভূমিকা রেখেছে ৮ শতাংশ। ভারতের অবস্থান পঞ্চম। দেশটির আহরিত রেমিট্যান্স দিয়ে জিডিপিতে অবদান রেখেছে ৩ দশমিক ৭ শতাংশ। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল, ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.