Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ডিসিসিআই আয়োজিত মতবিনিময় সভা
    ব্যবসার খরচ কমানো ও সুদের হার কমানোর দাবি

    জুলাই ১১, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণUpdated:জুলাই ১১, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবা সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস, এলসি (লেটার অব ক্রেডিট) খোলার প্রক্রিয়া সহজ করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।

    শনিবার রাজধানীর ধানমন্ডির ডিসিসিআই নিউ কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সভায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার ১৫টি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতাসহ শতাধিক উদ্যোক্তা অংশ নেন।

    সভায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান উল্লেখযোগ্য হলেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাট ব্যবস্থার অস্পষ্টতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা পরিচালনায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ সংকট এবং সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে খুচরা ব্যবসায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি বলেন, নতুন অর্থবছরের বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, কাঁচামাল আমদানিতে উৎসে কর কমানো এবং সিএমএসএমই খাতের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক। তবে বাজেট ঘাটতি মেটাতে সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা নতুন বিনিয়োগের জন্য উদ্বেগজনক।

    বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, ট্রেড লাইসেন্সসহ নাগরিক সেবা প্রদান প্রক্রিয়ায় হয়রানি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। ব্যবসায়ীদের সুবিধার্থে শিগগিরই ঢাকা চেম্বারের সহযোগিতায় ‘ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ’ আয়োজন করা হবে বলেও জানান তিনি।

    ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর যানজট কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পুরো ঢাকায় ‘স্মার্ট পুলিশিং’ চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

    কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ জানান, তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ ব্যবসায়ীদের কার্যকর মূলধন ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব নুসরাত ফারজানা বলেন, নতুন অর্থ আইন-২০২৬-এর মাধ্যমে ব্যবসা সহজীকরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০৩৫ সাল পর্যন্ত কর অব্যাহতের সুবিধাও বহাল রাখা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহমুদুন নবী বলেন, ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপের কারণে এলসি নিষ্পত্তি ও খোলার প্রক্রিয়ায় সময় বেশি লাগছে। একই সঙ্গে খেলাপি ঋণের উচ্চ হার কমানো না গেলে ঋণের সুদের হারও দ্রুত কমানো সম্ভব হবে না। তিনি আমদানি ব্যয় কমাতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর সঙ্গে আরও কার্যকর সমন্বয়ের পরামর্শ দেন।

    মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা চশমা শিল্পের যন্ত্রপাতি আমদানি সহজ করা, রিয়েল এস্টেট খাতের সাইনিং মানির ওপর কর কমানো, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং খাতের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন এবং ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর করার দাবি জানান।

    সভা শেষে ঢাকা চেম্বারের পক্ষ থেকে ৩৯টি নতুন প্রতিষ্ঠানকে সদস্যপদ সনদ প্রদান করা হয়।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    ডিসিসিআই ব্যবসায়ী ভ্যাট

    এই বিষয়ে আরও সংবাদ

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    মিউজিক চার্টে এআই নির্মিত গান নিষিদ্ধের হিড়িক ও সুরের স্বত্বাধিকার

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.