Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছে দেশের দুই শেয়ারবাজার

    মে ১০, ২০২৩ ৪:২৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছে দেশের দুই শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৮ মাস ধরে এমডি নেই। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ পদটি খালি রয়েছে প্রায় দেড় বছর ধরে। ডিএসইকে এমডি নিয়োগের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সময় বেধে দিলেও এখনো ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ। ফলে এখনো ভারমুক্ত হয়নি দেশের দুই শেয়ারবাজার। কর্তা ছাড়াই চলছে এ প্রতিষ্ঠানগুলো।

    জানা গেছে, নিয়মিত এমডি না থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সাইফুর রহমান মজুমদার প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. গোলাম ফারুক।

    ২০১৪ সালে ব্যবস্থাপনাকে মালিকানা থেকে পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) কার্যকর হয়। এরপর ডিএসইর তিনজন এমডির মধ্যে দুজনই মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছেন। সিএসইতেও তিনজন এমডির মধ্যে দুজন মেয়াদ পূর্ণ করতে পারেননি। বর্তমানে দুই শেয়ারবাজারের কোনটিতেই নিয়মিত এমডি নেই। ফলে দুই শেয়ারবাজারেই কাজের স্বাভাবিক গতিতে ব্যঘাত ঘটছে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে সম্প্রতি একাধিক দিন লেনদেন বন্ধ রাখার ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন সময় ভুল তথ্যও প্রকাশ করেছে ডিএসই। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় একজন ব্যবস্থাপনা পরিচালককে তাৎক্ষনিকভাবে অনেক সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু ভারপ্রাপ্ত এমডি এ সিদ্ধান্ত নিতে পারেন না। ফলে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়।

    জানা গেছে, ২০২১ সালের ৬ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান তারিক আমিন ভূঁইয়া। তবে এক বছরের মাথায় গত বছরের ২৩ আগস্ট পদত্যাগ করেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে তারিক আমিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি তিন বছরের জন্য ডিএসইর এমডি হিসেবে নিয়োগ পেয়ে গত ১৩ মাস অতিক্রম করেছি। এ সময়ে আমি ডিএসইতে স্বাধীনভাবে কাজ করতে পারিনি, যা করেছি তাতেও নানা আপত্তির মুখে পড়েছি। তাই আমি পদত্যাগ করতে বাধ্য হচ্ছি।’

    শুধু তারিক আমিন ভূইয়াঁই নয়, তাঁর আগের এমডি ছিলেন কাজী ছানাউল হক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তিন বছরের জন্য ডিএসইর এমডি পদে যোগদান করেন তিনি। তবে আট মাস না যেতেই ওই বছরের ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

    এদিকে গত বছরের (২০২২) ডিসেম্বরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এমডি নিয়োগের জন্য ডিএসইকে সময় বেধে দিয়েছিল। ওই সময় ডিএসইকে দেওয়া চিঠিতে বলা হয়েছিল, কমিশনে ডিএসই’র এমডি নিয়োগে পর্ষদের সুপারিশ জমা দেওয়ার জন্য ৮ ডিসেম্বর থেকে শুরু করে অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে এমডি নিয়োগের সুপারিশ জমা দিতে ডিএসই-কে বলা হয়েছে। অর্থাৎ চলতি বছরের ৮ জানুয়ারির মধ্যে ডিএসইর এমডি নিয়োগের সুপারিশ বিএসইসিতে জমা দেওয়ার কথা ছিল। এর প্রেক্ষিতে তিন জনের নাম প্রস্তাব করে বিএসইসিতে পাঠায় ডিএসই। তবে বিএসইসি কাউকে যোগ্য মনে না করায় সেই প্রস্তাব বাতিল করা হয়। একইসঙ্গে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য বলা হয় ডিএসইকে।

    এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, আমরা মার্চ মাসে দায়িত্ব নিয়েছি। আমাদের দায়িত্ব নেওয়ার পূর্বেই সাবেক পর্ষদ বিএসইসিতে এমডি নিয়োগের জন্য একটি তালিকা পাঠিয়েছে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে আমরা কাজ করছি, বসে নেই। আমরা সবাই চাই ভালো একজন লোক এমডি পদে আসুক।

    তিনি আরও বলেন, বিএসইসি থেকে সপ্তাহখানেক আগে এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চিঠি দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সবকিছু গুছিয়ে নিতে আমাদের একটু সময় লাগবে। পরিকল্পনা ছাড়া কোন কাজ করলে ভুল হতে পারে। তাই আমরা একটু বুঝেশুনে এগুতে চাই।

    জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ডিএসইতে এমডি ছিল, সম্ভবত আগের পর্ষদের সঙ্গে একটা টানাপোড়েন ছিল। এজন্য তিনি পদত্যাগ করেছেন। এমডি নিয়োগের বিষয়টি ডিএসই এবং সিএসইকেই সম্পন্ন করতে হবে। নিয়ম অনুযায়ী বিএসইসিকে অবহিত করতে হবে।

    তিনি বলেন, এমডি না থাকার কারণে হয়তো ডিএসই-সিএসই কোনরকমভাবে চলছে। এমডির প্রয়োজন আছে বলেই তো পদটা আছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এমডি। ব্যবস্থাপনা পরিচালক না থাকলে অবশ্যই কাজের ব্যঘাত ঘটবে।

    অকা/পুঁবা/সকাল, ১০ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছে দেশের দুই শেয়ারবাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.