Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক আমানতে ঊর্ধ্বগতি, প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়ালো

    মার্চ ১২, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণUpdated:মার্চ ১২, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গত বছরের শেষ চার মাস ধরে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে থাকলেও চলতি বছরের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.২৮ শতাংশে।
    ব্যাংকারদের মতে, দীর্ঘদিন ধরে আমানতের নিম্ন প্রবৃদ্ধির পেছনে উচ্চ মূল্যস্ফীতি, তারল্য সংকট এবং কিছু ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার অভাব অন্যতম কারণ।
    গত মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে আমানতের প্রবৃদ্ধি ছিল ৭.৪৪ শতাংশ, যা তার আগে সেপ্টেম্বরে ছিল ৭.২৬ শতাংশ, অক্টোবরে ৭.২৮ শতাংশ এবং নভেম্বরে ৭.৪৬ শতাংশ। এর আগে, ব্যাংক খাত আমানতের এত কম প্রবৃদ্ধি দেখেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে, সেবার ৬.৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
    সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন সম্প্রতি এক আলোচনায় বলেন, অনেক ব্যাংকের ঋণ অনিয়ম ও তারল্য সংকটের কারণে গ্রাহকদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, ফলে সামগ্রিক ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি কমে গেছে। তিনি আরও বলেন, 'তবে ভালো ব্যাংকগুলোর ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, যেখানে আমানতের প্রবৃদ্ধি ৩০ শতাংশেরও বেশি হয়েছে। অর্থাৎ, অর্থাৎ ভালো ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা কমেনি'।
    গত বছর গণ-অভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তার আগে থেকেই ডলার সংকট, রিজার্ভের পতন, রেমিটেন্স কমে যাওয়াসহ অর্থনীতিতে নানা সংকট ছিল। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার অবস্থান কিছুটা উন্নতি করলেও, অভ্যন্তরীণ বেসরকারি ঋণ ও আমানতের প্রবৃদ্ধিতে তেমন ইতিবাচক পরিবর্তন আসেনি।
    ২০২৪ সালের অগাস্টে ব্যাপক সহিংসতা ও অস্থিরতার মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে ৯.৫০ শতাংশ আমানত প্রবৃদ্ধির তথ্য উঠে আসে। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে আমানতের প্রবৃদ্ধি ছিল ৯.৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৬ হাজার কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
    বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ১০ শতাংশের ওপর থাকা উচিত, আর বাংলাদেশের মতো দেশে ১২ থেকে ১৪ শতাংশ হওয়া উচিত। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, আমানতের প্রবৃদ্ধি কমার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে।
    তিনি বলেন, 'মানুষ দৈনন্দিন চাহিদা পূরণের পর বাড়তি টাকা সঞ্চয় হিসেবে জমা করেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি থাকলেও, আয় বাড়েনি ৫ শতাংশও। ফলে মানুষের সঞ্চয়ের সক্ষমতা কমেছে।'
    তিনি আরও বলেন, 'কিছু ব্যাংকের ঋণ অনিয়মের খবর গণমাধ্যমে ওঠে আসায় এখনও মানুষের হাতে অনেক টাকা রয়েছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং ব্যাংকগুলো গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে পারলে আমানতের প্রবৃদ্ধি বাড়বে।'
    ২০২৫ সালের জানুয়ারিতে ব্যাংকের বাইরে থাকা প্রায় ২ হাজার ১৪০ কোটি টাকা পুনরায় ব্যাংকিং চ্যানেলে ফিরেছে। জানুয়ারির শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা অর্থের পরিমাণ ছিল ২.৭৪ লাখ কোটি টাকা, যা ডিসেম্বরে ছিল ২.৭৬ লাখ কোটি টাকা।
    একটি শরিয়াভিত্তিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত ছয় মাসে ছয় লাখের বেশি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং গ্রাহকেরা তুলনার চেয়ে বেশি অর্থ জমা করছেন। গ্রাহকের টাকা উত্তোলনের চেয়ে জমা রাখছে বেশি। তিনি আশা প্রকাশ করেন, আগামী মাসগুলোতে আমানতের প্রবৃদ্ধি আরও বাড়বে এবং গ্রাহকদের হাতে থাকা অলস অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ১২ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 12 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.