Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক ঋণের পুনঃতফশিল থামছে না

    জুন ২৫, ২০২৩ ৪:১১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    থামছে না ব্যাংক ঋণের পুনঃতফশিল। চলতি বছরের প্রথম ৩ মাসে তিন হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ পুনঃতফশিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

    অথচ পুনঃতফশিল মানেই খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল করা। এই ফর্মুলার ফাঁদে ফেলে ঋণখেলাপিদের এক ধরনের ছাড় দেওয়া হচ্ছে।

    সংশ্লিষ্ট অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণ কম দেখানোর যে কয়েকটি হাতিয়ার আছে তার মধ্যে অন্যতম হলো ঋণ পুনঃতফশিল। এতে সাময়িক খেলাপি ঋণ কম দেখালেও দীর্ঘমেয়াদে এসব ঋণ আর খুব বেশি ভালো হতে দেখা যায় না। ধীরে ধীরে পুনঃতফশিল করা এসব ঋণ আবারও খেলাপিতে রূপান্তরিত হয়।

    তারা বলছেন, ঋণ আদায়ে শক্ত ব্যবস্থা না নিয়ে একের পর এক ছাড় দেওয়ার কারণে কার্যত খেলাপি ঋণের লাগাম টেনে ধরা যাচ্ছে না।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে জানুয়ারি-মার্চ সময়ে ৩ হাজার ৩৭৭ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফশিল করা হয়। এর বিপরীতে ৫৮ কোটি ২৩ লাখ টাকার সুদ মওকুফ করেছে ব্যাংকগুলো।

    ডলার সংকটের এ সময়ে আইএমএফ থেকে সরকার যে ঋণ নিচ্ছে তার অন্যতম শর্ত খেলাপি ঋণ কমাতে হবে। তবে আদায়ে কঠোরতার পরিবর্তে পুনঃতফশিলের শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমানোর চেষ্টা করছে। এ ধরনের উদ্যোগ আগেও বিভিন্ন সময়ে নেওয়া হয়। এতে সাময়িকভাবে কিছু ঋণ আদায় হলেও পরে খেলাপি হওয়ার প্রবণতা বেড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে অনেক আগে থেকেই খেলাপি ঋণ পুনঃতফশিল করতে পারে ব্যাংকগুলো। তবে শর্ত শিথিল করে গত বছরের ১৮ জুলাই নতুন নীতিমালা জারি করা হয়। নতুন নীতিমালায় ডাউন পেমেন্টের হার কমিয়ে বকেয়ার আড়াই থেকে ৩ শতাংশ করা হয়। আগে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিতে হতো। আবার আগে কোনো ঋণ একবারে সর্বোচ্চ ৩ বছরের জন্য পুনঃতফশিল করা যেত। এখন ৫০০ কোটি টাকার বেশি ঋণ প্রথম দুই দফা ৮ বছর করে ১৬ বছর, তৃতীয় দফায় ৭ বছর এবং চতুর্থ দফায় ৬ বছরের জন্য পুনঃতফশিল করা যাবে।

    এভাবে পুনঃতফশিলের পর নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে ‘সমঝোতার অঙ্ক’ জমা দেওয়ার শর্তও শিথিল করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের শেষ ৩ মাসে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালার আলোকে সবচেয়ে বেশি ঋণ পুনঃতফশিল হয়েছে। অক্টোবর-ডিসেম্বরের সে সময়ে পুনঃতফশিল করা হয় ১৭ হাজার ৭৬৮ কোটি টাকা। এর বিপরীতে ১ হাজার ৮৯৮ কোটি টাকা সুদ মওকুফ করেছে ব্যাংকগুলো।

    এর আগের ৩ মাসে ৫ হাজার ৫৫১ কোটি টাকা পুনঃতফশিল করা হয়, যার বিপরীতে সুদ মওকুফের অঙ্ক ছিল ৩৫১ কোটি টাকা। আর ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে ৬ হাজার ৯৭৬ কোটি টাকা পুনঃতফশিল করা হয়। এর বিপরীতে সুদ মওকুফ করা হয় ১ হাজার ৫১ কোটি টাকা।

    করোনার কারণে ২০২০ সালে কোনো ঋণগ্রহীতা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তাকে খেলাপি করা হয়নি। ২০২১ সালে যে পরিমাণ পরিশোধ করার কথা ১৫ শতাংশ দিলেও খেলাপিমুক্ত থাকা গেছে। গত বছর কিস্তির ৫০ শতাংশ দিলে খেলাপি করা হয়নি।

    এ বছরও কিস্তির অর্ধেক দিলে খেলাপি করা হবে না। তবে এর আগে ২০১৯ সালে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১২ বছরের জন্য ঋণ পুনঃতফশিলের সুযোগ দেওয়া হয়। ওই বছর ৫২ হাজার কোটি টাকার বেশি ঋণ পুনঃতফশিল হয়। তার আগে বিশেষ সুবিধায় পুনর্গঠন বা পুনঃতফশিল করা হয়। গত ১০ বছরে প্রায় ২ লাখ ২৩ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়মিত করা হয়েছে।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, খেলাপি ঋণ কমাতে বছরের পর বছর শিথিলতা দেখানো হয়। এতে কোনো কাজ হয়নি। সর্বশেষ কয়েকদিন আগেও ঋণখেলাপিদের ছাড় দেওয়া হলো। এর আগে যারাই বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফশিল বা পুনর্গঠন সুবিধা নিয়েছেন, পরবর্তী সময়ে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ঋণ আবার খেলাপি হয়েছে। ফলে এখন কঠোর হওয়ার সময় এসেছে। আইএমএফ’র ঋণ কর্মসূচির কারণে এখনই কঠোর হওয়ার উপযুক্ত সময়।

    কেননা তারা চলতি বছরের মধ্যে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন ও নতুন কর আইন পাশ করে আগামী বছর থেকে বাস্তবায়নের শর্ত দিয়েছে। তিনি বলেন, সে আইন তো পাশ হচ্ছে বা হবে। কাঠামোগত পরিবর্তনের এই আইন ব্যাংক খাতকে আরও দুর্বল করল কিনা সেটা ভেবে দেখতে হবে।

    ডলার সংকট কাটাতে আইএমএফ’র ৪৭০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ। আরও ৬ কিস্তিতে বাকি অর্থ ছাড় হবে। প্রতি পর্যায়ে বিভিন্ন শর্ত পরিপালন দেখে ঋণ ছাড় করবে সংস্থাটি। আইএমএফ ঋণের অন্যতম শর্ত রাষ্ট্রীয় ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে এবং বেসরকারি ব্যাংকের ৫ শতাংশের নিচে নামাতে হবে।

    অকা/ব্যাংখা/সকাল, ২৫ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ব্যাংক ঋণের পুনঃতফশিল থামছে না

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.