Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকগুলোর গড়ে তারল্য কমেছে

    ডিসেম্বর ৩০, ২০২৩ ৭:০৮ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট প্রকট আকার ধারণ করেছে। ডিসেম্বরে ব্যাংক ক্লোজিং বা ব্যাংকের বার্ষিক হিসাব-নিকাশের সময়ও ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর এই ৪ মাসে ব্যাংকগুলোতে আমানত প্রবাহ বেড়েছে। তারপরও ব্যাংকগুলোর গড়ে তারল্য কমেছে ১৮ হাজার কোটি টাকা। এই সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংকসহ কলমানি মার্কেট থেকে ব্যাপকভাবে ধার করছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    সূত্র জানায়, মূলত চারটি কারণে ব্যাংকগুলোতে তারল্য সংকট বেড়েছে। এর মধ্যে রয়েছে, আমানত বাড়ার চেয়ে ঋণ প্রবাহ বেশি মাত্রায় বৃদ্ধি, সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে নগদ টাকায় ডলার কেনায় টাকা কেন্দ্রীয় ব্যাংকে আটকে যাওয়া, বিতরণ করা ঋণ আদায় না হওয়া ও খেলাপি ঋণ বেড়ে যাওয়া। এতে ব্যাংকগুলোর অর্থ আটকে রয়েছে ওইসব খাতে। ফলে ঋণ বিতরণ করতে গিয়ে টাকার জোগান দিতে সমস্যা হচ্ছে। গ্রাহকদের চাহিদা মেটাতে গিয়েও হিমশিম খাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর চলতি হিসাবেও ঘাটতি দেখা দিয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, জুলাইয়ে ব্যাংকগুলোতে মোট তারল্য ছিল ৪ লাখ ৩৮ হাজার ৪৯১ কোটি টাকা। আগস্টে তা কমে দাঁড়ায় ৪ লাখ ৩৭ হাজার ৭৯১ কোটি টাকা। সেপ্টেম্বরে আরও কমে দাঁড়ায় ৪ লাখ ২৮ হাজার ৫৮১ কোটি টাকা। অক্টোবরে আরও কমে ৪ লাখ ২১ হাজার ৭১৩ কোটি টাকায় দাঁড়ায়। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই ৪ মাসে তারল্য কমেছে ১৮ হাজার কোটি টাকা। এদিকে গত বছরের জুনের তুলনায় তারল্য কমেছে ২০ হাজার কোটি টাকা। গত বছরের জুনে ব্যাংকগুলোতে তারল্য ছিল ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা।

    চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে ব্যাংকগুলোতে আমানত প্রবাহ বেড়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে বেড়েছিল ১৯ হাজার কোটি টাকা। ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তুলে নেওয়ার প্রবণতাও কমেছে। জুনে টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়েছিল ২৪ শতাংশ। অক্টোবরে তা কমে ৪ শতাংশে নেমেছে। এসব কারণে ব্যাংকে টাকার প্রবাহ বাড়ার কথা।

    এছাড়া প্রতিবছর ডিসেম্বরের শেষে ব্যাংকের বার্ষিক হিসাব-নিকাশের সময় আমানত প্রবাহ বাড়ে। ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য থাকে। যে কারণে এ সময় কলমানির সুদ হার একবারে সর্বনিম্ন ১ থেকে ২ শতাংশের মধ্যে নেমে আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে উলটো চিত্র। টাকার সংকটে ব্যাংকগুলো কলমানি মার্কেট ধরনা দিচ্ছে। এখানে না পেলে স্বল্প ও মেয়াদি ধার করছে। এগুলোতে না পেলে কেন্দ্রীয় ব্যাংকের ধারস্থ হচ্ছে। এ প্রক্রিয়ায় প্রতিদিনই গড়ে ১৮ থেকে ২৬ হাজার কোটি টাকার ধার করছে। এ ধরনের ধার-দেনা ব্যাংকিং ব্যবস্থায় নিয়মিত ঘটনা হলেও এর মাত্রা যেভাবে বাড়ছে একে ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদরা। তারা মনে করছেন, ব্যাংক ঋণ হিসাবে যেসব অর্থ বিতরণ করছে সেগুলো আর ফেরত আসছে না। এমন কি সুদ বাবদ অর্থও আসছে না। উলটো এগুলো খেলাপি হয়ে এর বিপরীতে প্রভিশন রাখতে গিয়ে আরও টাকা আটকে যাচ্ছে। এ কারণে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে।

    এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং তারল্য সংকট এক দিনে হয়নি। দীর্ঘ সময় ধরে চলা লুটপাটের কারণে ব্যাংক থেকে যেসব অর্থ বেরিয়েছে সেগুলো ফেরত আসছে না। খেলাপি ঋণ বাড়ায় এর বিপরীতে প্রভিশন রাখতে হচ্ছে। এছাড়া চড়া মূল্যস্ফীতি ও আস্থার সংকটে অনেকে ব্যাংকে টাকা রাখছে না। একটি শ্রেণি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। ব্যাংকগুলোও তারল্য ব্যবস্থাপনা ভালোভাবে করতে পারছে না।

    সূত্র জানায়, গত বছরের জুলাই থেকে ব্যাংকগুলোতে ডলার সংকট দেখা দেয়। বছর শেষে তা আরও বাড়ে। চলতি বছরের শুরুতে এ সংকট প্রকট আকার ধারণ করে। এ সময় ব্যাংকগুলো এলসির দেনা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনে নগদ টাকায়। গত অর্থবছরের ১ হাজার ৩৫৮ কোটি ডলার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এর বিপরীতে প্রায় দেড় লাখ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়। চলতি অর্থবছরের বুধবার পর্যন্ত প্রায় ৭০০ কোটি ডলার বিক্রি করেছে। এর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে প্রায় ৭৭ হাজার কোটি টাকা। এসব কারণেও ব্যাংকগুলোতে তারল্য সংকট বেড়েছে।

    চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে ব্যাংকগুলোতে আমানত প্রবাহ বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। এর বিপরীতে ঋণ প্রবাহ বেড়েছে ১২ দশমিক ১৯ শতাংশ। আমানতের চেয়ে ঋণ বেশি বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।

    অকা/ব্যাংখা/ সকাল/৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ব্যাংকগুলোর গড়ে তারল্য কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.