Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ভারত সফরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ হয় বাংলাদেশীদের

    জুলাই ১৮, ২০২৩ ৪:০৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    একসময় ব্যাংকে টাকার সব লেনদেনে ব্যবহার হতো চেক। তবে মানুষ এখন চেক ছেড়ে ব্যাংক কার্ডে ঝুঁকছে। বর্তমানে কেনাকাটা ও বিদেশ ভ্রমণে নগদ টাকার পাশাপাশি ক্রেডিট কার্ডে খরচ করার প্রবণতা দেশের মানুষের মধ্যে বাড়ছে। এ প্রবণতায় বাংলাদেশিরা প্রতিবেশী দেশ ভারত সফরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন। গত মে মাসে ৮২ কোটি টাকা খরচ করে দেশটিতে বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে দেখা গেছে, একক দেশ হিসেবে ভারতেই ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেন বাংলাদেশিরা। বস্তুত, দেশের বাইরে ক্রেডিট কার্ডে মোট খরচের চার ভাগের এক ভাগ হয় ভারতে।

    চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে ৬ দশমিক ৩৪ শতাংশ। এ লেনদেনে বাংলাদেশি ব্যবহারকারীর পাশাপাশি রয়েছে বিদেশিরাও। গত মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ দুই হাজার ৩৬৯ কোটি টাকা, যা এপ্রিলে ছিল দুই হাজার ৫২৯ কোটি টাকা।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে মাসে দেশের বাইরে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডের ব্যবহার হয়েছে ভারতে। এর পরিমাণ ১৭ দশমিক ০১ শতাংশ, অর্থের হিসাবে যা ৮২ কোটি টাকা। ভারতের পর বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে গিয়ে বেশি খরচ করেন বলে দেখা গেছে, যার পরিমাণ ৭১ কোটি বা ১৪ দশমিক ৭৬ শতাংশ। সৌদি আরবে ১৩ দশমিক ১৪, থাইল্যান্ডে ৮ দশমিক ২৯, সংযুক্ত আরব আমিরাতে ৭ দশমিক ৫৭, সিঙ্গাপুরে ৬ দশমিক ২৯, যুক্তরাজ্যে ৫ দশমিক ৮২, কানাডা ৪ দশমিক ৭৮, মালয়েশিয়ায় ৩ দশমিক ৬০, নেদারল্যান্ডসে ২ দশমিক ৮৮, অস্ট্রেলিয়ায় ২ দশমিক ২৮, আয়ারল্যান্ডে ২ দশমিক ১৫ শতাংশ এবং অন্যান্য দেশে ১১ দশমিক ৪৩ শতাংশ।

    বিদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ভিসা কার্ড। এরপর ব্যবহƒত হয়েছে যথাক্রমে মাস্টারকার্ড, অ্যামেক্স কার্ড, ডাইনারস কার্ড, ইউনিয়ন পে ও জেসিবি কার্ড।

    কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে দেশের বাইরে ক্রেডিট কার্ডে ৪৮৪ কোটি টাকা খরচ করা হয়েছে, যা আগের মাসের চেয়ে ৩১ শতাংশ ৫৭ শতাংশ বেশি।

    ক্রেডিট কার্ডের ব্যবহারের ধরন বিশ্লেষণ করে দেখা যায়, মে মাসে ক্রেডিট কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে দেশের ডিপার্টমেন্টাল স্টোরে। মোট ক্রেডিট কার্ড লেনদেনে এর পরিমাণ ৫৮ দশমিক ১৩ শতাংশ। এছাড়া ১৩ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে অর্থ স্থানান্তরের (ফান্ড ট্রান্সফার) ক্ষেত্রে। নগদ অর্থ উত্তোলনে ৭ দশমিক ৫৩ শতাংশ, ইউটিলিটি বিল পরিশোধে ৭ দশমিক ৩৫ শতাংশ, ওষুধ ও ফার্মেসিতে ৪ দশমিক ৫১ শতাংশ, পোশাক কেনাকাটায় ৩ দশমিক ৫১ শতাংশ, ট্রান্সপোর্টেশনে ২ দশমিক ৫১ শতাংশ, ব্যবসা সেবায় ২ শতাংশ ক্রেডিট কার্ডের লেনদেন হয়েছে।

    মে মাসে দেশের ভেতরে বিদেশি নাগরিকরাও তাদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটায়। এর পরিমাণ ১৯৯ কোটি টাকা বা ৪১ দশমিক ০৬ শতাংশ।

    মে মাসের তথ্যে দেখা যায়, দেশে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন, যার পরিমাণ ৫৩ কোটি টাকা বা ২৫ দশমিক ৪৭ শতাংশ। এর পরেই রয়েছে যুক্তরাজ্যের নাগরিকরা, তাদের ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ ২৪ কোটি টাকা বা ১১ দশমিক ৪১ শতাংশ, ভারতীয় ১০ দশমিক ২১, সিঙ্গাপুরের ৩ দশমিক ৯৭, কানাডীয় ৩ দশমিক ৮৬, হংকং ৩ দশমিক ৬৪ এবং অস্ট্রেলীয় নাগরিক ৩ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া  জাপানিজ ৩ দশমিক ৩৯ শতাংশ, চীনা নাগরিক ৩ দশমিক ০৫, সংযুক্ত আরব আমিরাতের ২ দশমিক ৮২, দক্ষিণ কোরিয়ার ২ দশমিক ২১ এবং জার্মানির ২ দশমিক ২১ শতাংশ ক্রেডিট কার্ডের ব্যবহার হয়েছে।

    সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, গত বছর বাংলাদেশিদের জন্য ১৫ লাখের বেশি ভারতীয় ভিসা দেয়া হয়েছিল, যা ভিসা দেয়ার ক্ষেত্রে সারাবিশ্বে রেকর্ড।

    ভিসা কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে, এ কথা জানিয়ে ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দ্রুত ও সহজে ভারতীয় ভিসা দেয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশিরা মূলত চিকিৎসা ও ভ্রমণের জন্য ভারতে বেশি যান।

    অকা/ব্যাংখা/সকাল, ১৮ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ভারত সফরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ হয় বাংলাদেশীদের

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.