Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেবে

    এপ্রিল ৮, ২০২৩ ৭:৪৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে।

    ৮ এপ্রিল বঙ্গবাজারে এনেক্সকো টাওয়ারের পশ্চিম পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

    বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ অন্য ব্যবসায়ীরা।

    মো. হেলাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের পর দেশ-বিদেশ থেকে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আশ্বাস পেয়েছি। কিছুক্ষণ আগে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আমাকে ফোন করে জানিয়েছেন, অধিদপ্তরের সবার একদিনের বেতন ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে। কীভাবে টাকা দেবেন জানতে চেয়েছিলেন। আমি জানিয়েছি ব্যাংক অ্যাকাউন্টের কথা। আমাদের সহায়তার এ টাকা দোকান মালিক পাবেন না, টাকা পাবেন প্রকৃত ব্যবসায়ীরা, যারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। দোকানের লোহালক্কড় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে। সে টাকাও অ্যাকাউন্টে যাবে। পরে এক চেকের মাধ্যমে সব টাকা মেয়রের কাছে জমা হবে। সেখান থেকে ব্যবসায়ীদের দেওয়া হবে।

    বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, অনেক ভুয়া ব্যক্তি নিজেদের ব্যবসায়ী দাবি করে অর্থ সহায়তা নিচ্ছেন, এমন অভিযোগ উঠেছে। তারা নিজেদের অসহায় দাবি করছেন সবার সামনে। এ কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বা তারা সহায়তা পাচ্ছেন না। এ অভিযোগের কারণে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি আইএফআইসি ব্যাংকে ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল’ নামে একটি ব্যাংক হিসাব চালু করেছে। আইএফআইসি ব্যাংকের সঞ্চয়ী হিসাব নম্বরটি হলো ০২০০০৯৪০৬৬০৩১৯। এ হিসাবে কোনো সহায়তা এলে প্রকৃত ব্যবসায়ীরা পাবেন। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।

    ৪ এপ্রিল ভোর ছ’টায় পর লাগা আগুনে বঙ্গবাজারের ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই হয়েছে।●

    অকা/পুবা/ দুপুর, ৮ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    সরকারি শুল্ক-কর ছাড়েও কমেনি নিত্যপণ্যের দাম

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.