Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মন্দার মধ্যেও কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে

    সেপ্টেম্বর ২০, ২০২৩ ৪:০৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে ডলার সংকট, রিজার্ভের ওপর চাপ সৃষ্টি, অস্থিতিশীল মুদ্রা বিনিময় হার বড় ধরনের সংকট সৃষ্টি করছে অর্থনীতিতে। এর সঙ্গে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতির হার এবং বিনিয়োগে বিরাজ করছে মন্দাভাব। তবু গত তিন মাসে কোটি টাকার আমানতকারীর হিসাব সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৬২টি। ফলে দেশে মোট কোটি টাকার হিসাবধারীর সংখ্যা বেড়ে ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    ব্যাংকাররা বলছেন, কোটি টাকার বেশি স্থিতি থাকা ব্যাংক হিসাবের বেশিরভাগ প্রাতিষ্ঠানিক। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চলতি হিসাব, বিশেষ নোটিশের হিসাব, স্বল্প ও দীর্ঘমেয়াদি আমানতসহ বিভিন্ন ধরনের হিসাবে এসব অর্থ জমা রয়েছে। প্রতিষ্ঠানগুলোর নেয়া ঋণের অর্থ ব্যাংক হিসাবে জমা থাকায় সেটিও কোটি টাকার হিসাবের গণনায় আসে। ব্যাংকে থাকা কোটি টাকার হিসাবগুলোর অন্তত ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক। দেশের ব্যবসা-বাণিজ্যের আকার ও পরিমাণ বাড়ায় কোটি টাকার ব্যাংক হিসাব বাড়ছে। তাই কোটি টাকার ব্যাংক হিসাব আর কোটিপতির সংখ্যা কখনও এক নয়।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুন শেষে দেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯২টিতে। এর মধ্যে কোটি টাকার হিসাব রয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫৪টির। গত মার্চ শেষে মোট ব্যাংক হিসাব ছিল ১৪ কোটি ১১ লাখ ৩৭ হাজার ২৫৬টি। এর মধ্যে কোটি টাকার হিসাব ছিল ১ লাখ ১০ হাজার ১৯২টি। অর্থাৎ তিন মাসে মোট ব্যাংক হিসাব বেড়েছে ৪৮ লাখ ৩৫ হাজার ৯৩৬টি। আর কোটি টাকার হিসাব বেড়েছে ৩ হাজার ৩৬২টি।

    অন্যদিকে ২০২৩ সালের জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৭ হাজার ২৪ কোটি টাকায়। এর মধ্যে কোটি টাকার হিসাবে আমানত দাঁড়িয়েছে ৭ লাখ ৩১ হাজার ৩৩২ কোটি টাকায়। গত মার্চ শেষে যেখানে মোট আমানত ছিল ১৬ লাখ ১৩ হাজার ৬২৬ কোটি টাকা। আর কোটি টাকার হিসাবে জমা ছিল ৬ লাখ ৯০ হাজার ৮৭৭ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংক খাতের আমানত বেড়েছে ৭৩ হাজার ৩৯৮ কোটি টাকা। আর কোটি টাকার হিসাবে বেড়েছে ৪০ হাজার ৪৫৫ কোটি টাকা।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার আমানতকারীর হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৭৭২টিতে। যেখানে জমার পরিমাণ এক লাখ ৮৬ হাজার ৭০৮ কোটি টাকা। পাঁচ কোটি থেকে ১০ কোটি পর্যন্ত ১২ হাজার ২৪৫টি হিসাবে জমার পরিমাণ ৮৬ হাজার ৬৩১ কোটি টাকা। এছাড়া ১০ কোটি থেকে ১৫ কোটি পর্যন্ত টাকার হিসাবের সংখ্যা রয়েছে চার হাজার ৮১টি, ১৫ কোটি থেকে ২০ কোটির মধ্যে এক হাজার ৮৬৫টি, ২০ কোটি থেকে ২৫ কোটির মধ্যে এক হাজার ২৭৬টি, ২৫ কোটি থেকে ৩০ কোটির মধ্যে রয়েছে ৯০৯টি আমানতকারীর হিসাব। আর ৩০ কোটি থেকে ৩৫ কোটি টাকার মধ্যে ৫০৭টি এবং ৩৫ কোটি থেকে ৪০ কোটির মধ্যে রয়েছে ৩৫৩টি, ৪০ কোটি থেকে ৫০ কোটি টাকার হিসাব সংখ্যা ৭২২টি। তাছাড়া ৫০ কোটি টাকার বেশি আমানত রাখা হিসাবের সংখ্যা এক হাজার ৮২৪টি।

    এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত এপ্রিল থেকে বিশ্ববাজারে পণ্যের দাম ব্যাপক বাড়ায় অনেক ব্যবসায়ীদের আগে থেকে ক্যাপিটাল মেশিনারিজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আমদানিকৃত পণ্য মজুত ছিল। যার কারণে বিশ্ববাজারের মতো ওইসব পণ্যের দাম দেশের বাজারে অনেক বেড়ে যায়। ফলে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপক লাভ করেছে। তাই কোটি টাকার হিসাব আগের তুলনায় বেড়েছে।

    অকা/ব্যাংখা/ সকাল, ২০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    মন্দার মধ্যেও কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.