Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মূল্য সংযোজন বাড়ায় বর্ধিত হচ্ছে বাংলাদেশের পোশাক খাত

    ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৪:৩৬ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আমদানি কমে স্থানীয় মূল্য সংযোজন বাড়ায় বর্ধিত হচ্ছে বাংলাদেশের পোশাক খাত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তৈরি পোশাক শিল্প (আরএমজি) ৬২.৭৮ শতাংশ মূল্য সংযোজন অর্জন করেছে, আগের প্রান্তিকের চেয়ে এক্ষেত্রে উন্নতি হয়েছে ১১.৩৯ শতাংশীয় পয়েন্ট।

    অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এ শিল্পের আমদানিকৃত কাঁচামালের মূল্য ছিল ৪.১১ বিলিয়ন ডলার, যা ছিল আরএমজির মোট রফতানি আয়ের ৩২.৩১ শতাংশ। এতে এ খাতে নেট রফতানি আয় দাঁড়িয়েছে ৮.৬১ বিলিয়ন ডলারে, যা পূর্ববর্তী প্রান্তিকের চেয়ে ৬২.৭৯ শতাংশ এবং আগের বছরের একই প্রান্তিকের চেয়ে ৩৭.৩৯ শতাংশ উচ্চ।

    ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর থেকে টানা আট প্রান্তিক ধরে মূল্য সংযোজন কমার পর এসেছে এই উন্নতি। এরজন্য আরও ভালো দরে রফতানি বৃদ্ধি এবং কাঁচামাল আমদানি কমার অবদান রয়েছে বলে জানা গেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) পোশাক খাত ৫১.৩৯ শতাংশ মূল্য সংযোজন করে, যা ছিল সবচেয়ে নিম্ন বা ৫.২৯ বিলিয়ন ডলার।

    সে তুলনায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ১২.৭২ বিলিয়ন ডলার রফতানি আয়ের বিপরীতে, ৪.১১ বিলিয়ন ডলার আমদানি মূল্য পরিশোধিত হওয়ায় – ৮.৬১ বিলিয়ন ডলার মূল্য সংযোজন হয়েছে। এসময়ে মোট রফতানি হয় ১০.২৭ বিলিয়ন ডলার এবং আমদানি হয় ৪.৯৮ বিলিয়ন ডলার। মোট রফতানি আয় থেকে আমদানি বিল বাদ দেওয়ার মাধ্যমে যে নেট রফতানি মূল্য পাওয়া যায়- সেটাই মূল্য সংযোজনকে নির্দেশ করে।

    তবে পোশাক রফতানিকারকরা বলছেন, বায়ারদের থেকে কার্যাদেশ বা অর্ডার পাওয়ার অন্তত ৪৫ দিন পর তারা রফতানি করেন, সাধারণত কাঁচামাল সংগ্রহে এসময়টা লেগে যায়।  ফলে কেন্দ্রীয় ব্যাংকের মূল্য সংযোজনের তথ্য নেট রফতানি আয়ের প্রকৃত চিত্রের প্রতিফলন নয়।

    তারা আরও জানান, রফতানি আয়ে একমাস ঋণাত্মক প্রবৃদ্ধির পর গত প্রান্তিকে ভালো প্রবৃদ্ধি হয়েছে। একইসঙ্গে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে বিশ্ববাজারে পোশাক পণ্যের চাহিদা কমায় তাদের কাঁচামাল আমদানিও কমেছে।

    কিউট ড্রেস ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ এইচএম মুস্তাফিজ বলেন, 'সেপ্টেম্বরে নেগেটিভ প্রবৃদ্ধির পর গত প্রান্তিকে কাঁচামালের দাম কমে এবং আমাদের রফতানিও বেড়েছে'। তার আগে বেশি দামেই কাঁচামাল কিনতে হতো বলে জানান তিনি, এতে মূল্য সংযোজনও কম হতো। রফতানি কার্যাদেশ কমায় ফেব্রুয়ারিতে রপ্তানি খাত আবার ঋণাত্মক প্রবৃদ্ধির মধ্যে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মুস্তাফিজ।

    ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার বলেছেন, গত প্রান্তিকে রফতানি ভালো হয়েছে, যার প্রতিফলন দেখা গেছে নেট রফতানি আয়ে। তবে তিনি আরও উল্লেখ করেন যে, উৎপাদন সক্ষমতার তুলনায় বর্তমানে অর্ডারের স্বল্পতায় রয়েছেন রফতানিকারকরা।

    অকা/পোখা/সকাল, ০৯ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ  

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    মূল্য সংযোজন বাড়ায় বর্ধিত হচ্ছে বাংলাদেশের পোশাক খাত

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.