Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে বাড়ানো হচ্ছে ব্যাংক ঋণের সুদ

    আগস্ট ২৮, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে বাড়ানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর ঋণের সুদহার। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদসহ বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে ধার দেওয়ার সুদের হার বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোও এখন ঋণের সুদহার বাড়ানো শুরু করেছে। ব্যাংকগুলো এখন ঋণের সর্বনিম্ন সুদহার ১০ শতাংশে উন্নীত করতে চাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি ব্যাংক সর্বনিম্ন সুদ ১০ শতাংশে উন্নীত করেছে। বাকি ব্যাংকগুলোও পর্যায়ক্রমে তা করবে।

    তবে রফতানি ঋণসহ কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তহবিলের ঋণ ও প্রণোদনা প্যাকেজের ঋণের সুদহার ব্যাংকগুলো নিজ উদ্যোগে বাড়াবে না। এসব তহবিলের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে কী নির্দেশনা আসে, এর ভিত্তিতে করা হবে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করে সুদের হার বাড়ানোর একটি বার্তা দিয়েছে। রোববার (২৫ আগস্ট)  তিন ধরনের নীতি সুদহার বাড়িয়ে আরও একটি বার্তা দিয়েছে। এসব বার্তা পেয়ে ব্যাংকগুলোও সুদের হার বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। আগে কৃষি খাতে ঋণের সুদহার ছিল ৮ শতাংশ। এখন তা বেড়ে ১০ থেকে ১৩ শতাংশে উঠেছে। কৃষিঋণ সোনালী ও অগ্রণী ব্যাংক দিচ্ছে ৪ থেকে ১১ দশমিক ৯০ শতাংশ সুদে। জনতা ও রূপালী ব্যাংক দিচ্ছে ৪ থেকে ১৩ শতাংশ সুদে। ৪ শতাংশ সুদে ব্যাংকগুলো পেঁয়াজ, আদা, রসুন, হলুদসহ অন্যান্য মসলাজাতীয় পণ্য উৎপাদনে ঋণ দিচ্ছে। এ খাতে ঋণের পরিমাণ কম। বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকও এ খাতে ঋণ দিচ্ছে ১২ শতাংশ সুদে। বেসরকারি ব্যাংকগুলো এ খাতে ঋণ দিচ্ছে ১০ থেকে ১৩ শতাংশ সুদে।

    শিল্প খাতে মেয়াদি ঋণের সুদহার ছিল ৯ শতাংশ। এখন তা বেড়ে ১১ থেকে সাড়ে ১৬ শতাংশে উঠেছে। সোনালী ও অগ্রণী ব্যাংক এ খাতে ঋণ দিচ্ছে ১২ দশমিক ৯০ শতাংশ, জনতা ব্যাংক ১৩ শতাংশ এবং রূপালী ব্যাংক পৌনে ১৩ থেকে ১৩ শতাংশ সুদে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংক সাড়ে ১৩ থেকে সাড়ে ১৫, ব্যাংক এশিয়া সাড়ে ১২ থেকে সাড়ে ১৪, ব্র্যাক ব্যাংক সাড়ে ১১ থেকে সাড়ে ১৩, ইস্টার্ন ব্যাংক ১২ থেকে ১৪ এবং আইএফআইসি ব্যাংক ১৩ থেকে ১৫ শতাংশ সুদে শিল্প খাতে ঋণ দিচ্ছে। ইসলামী ব্যাংকগুলো শিল্প খাতে বিনিয়োগ করছে সাড়ে ১২ থেকে ১৫ শতাংশ মুনাফায়।

    চলতি মূলধনের ঋণের সুদহারও বেড়ে ১২ থেকে সাড়ে ১৬ শতাংশে উঠেছে। আগে ছিল ৯ শতাংশ।

    বাংলাদেশ কমার্স ব্যাংক শিল্প খাতে মেয়াদি চলতি মূলধন ঋণ দিচ্ছে সাড়ে ১৩ থেকে সাড়ে ১৬ শতাংশে। তবে ঋণের পরিমাণ কম।

    রফতানি ঋণের সুদহারও বেড়েছে মাত্রাতিরিক্তভাবে। আগে এ খাতে সুদহার ছিল ২ থেকে ৪ শতাংশ। এখন বৈদেশিক মুদ্রায় গঠিত রফতানি উন্নয়ন তহবিল থেকে নতুন ঋণ দেওয়া হচ্ছে না। এর বিকল্প হিসাবে ১০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে ঋণের সুদের হার বেড়ে এখন সাড়ে ১১ থেকে ১৪ শতাংশে উঠেছে। তবে কয়েকটি ব্যাংক সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ দিচ্ছে বিশেষ তহবিলের আওতায়।

    ঋণের সুদহারের এ চিত্র জুলাইয়ের। রোববার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক তিন ধরনের নীতি সুদহার দশমিক ৫০ শতাংশ হারে বাড়িয়েছে। ফলে ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করার খরচ বাড়বে। এতে ব্যাংকগুলো ঋণের সুদহার আরও বাড়াতে বাধ্য হবে। ফলে আগামী মাস থেকে সুদের হার আরও একদফা বাড়াবে ব্যাংকগুলো।

    এদিকে নীতি সুদের হার বাড়ানোর ফলে কলমানির সুদহারসহ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের ধার করার সুদহারও বাড়বে। এতেও ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনার খরচ বেড়ে যাবে। ফলে সুদের হারও বাড়বে।

    তবে যেসব ব্যাংকের আমানত পরিস্থিতি ভালো এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে না, বরং ধার দিয়ে থাকে, তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদের হার বাড়ানোয় তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বাড়ানোর ফলে সব ব্যাংকই বাড়তি আমানত সংগ্রহ করতে সুদের হার বাড়াবে। তখন ভালো ব্যাংকগুলোকেও আমানতের সুদহার বাড়াতে হবে। আমানতের সুদহার বাড়ানো হলে ঋণের সুদহারও বাড়াতে হবে।

    সূত্র জানায়, জুনের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৭২ থেকে বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশে উঠেছে। নতুন করে সুদের হার বাড়ানোর কারণে ব্যবসায় খরচ বেড়ে যাবে। এর প্রভাবে বাড়বে পণ্যমূল্যও, যা ভোক্তার ওপর চাপ তৈরি করবে। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল, ২৮ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.