Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা?

    জুলাই ১৫, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ প্রতিবেদন

    মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচারের আয় ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ নাকি ‘বিজ্ঞাপন সেবা’ সে বিষয়ে করসংক্রান্ত অস্পষ্টতা নিরসনের দাবি জানিয়েছে অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সেবা হিসাবে বিবেচনার দাবি জানিয়ে চিঠিও দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

    এনবিআর সূত্রে জানা যায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রচারের জন্য অ্যানেক্স কমিউনিকেশনস একটি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান। বর্তমানে ভ্যাট আইনের সংজ্ঞা নিয়ে সৃষ্ট জটিলতা ও অস্পষ্টতার কারণে কর নির্ধারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানটির দাবি, এনবিআরের বর্তমান এসআরও অনুযায়ী, মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শন কোনোভাবেই ‘স্থাবর সম্পত্তি ভাড়া’র আওতাভুক্ত হতে পারে না।

    চিঠিতে প্রতিষ্ঠানটি তাদের দাবির পক্ষে বেশ কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছে। যার মধ্যে রয়েছে— মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রদর্শন কোনো স্থায়ী অবকাঠামো বা সম্পত্তি ভাড়া দেওয়ার বিষয় নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট বিজ্ঞাপন সেবা। মেট্রোরেলের ট্রেনের ওপর বিজ্ঞাপন সংস্থার কোনো একচেটিয়া দখল বা নিয়ন্ত্রণ নেই; এটি মূলত নির্দিষ্ট দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছানোর একটি মাধ্যম মাত্র। ভারতের মেট্রোরেলসহ বিশ্বের অন্যান্য দেশে মেট্রো রেলের বিজ্ঞাপন প্রচারকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবেই গণ্য করা হয় এবং সে অনুযায়ী কর আদায় করা হয়।

    অ্যানেক্স কমিউনিকেশনস চিঠিতে দাবি করেছে, ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ এবং ‘বিজ্ঞাপন সেবা’র ওপর ভ্যাটের হার ভিন্ন। ফলে সঠিক শ্রেণিবিভাগ না হওয়ায় ব্যবসায়িক ও করসংক্রান্ত জটিলতা বাড়ছে। কর বিভাগের এই অস্পষ্টতা নিরসন হলে মেট্রোরেলের বিজ্ঞাপনী খাতের পরিধি আরও বাড়বে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়া সহজ হবে। তাই এ বিষয়ে দ্রুত যথাযথ নীতিমালা প্রণয়ন ও কর সংক্রান্ত অস্পষ্টতা দূর করার জন্য এনবিআর কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি

    সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    প্রায় ৭ কোটি বছর পুরনো ডাইনোসর বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

    মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা?

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    বৈদ্যুতিক যানবাহন শিল্পে বিনিয়োগের নতুন গতি

    ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    মান্নাত নিয়ে আইনি লড়াইয়ে জয়, স্বস্তিতে শাহরুখ খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.