Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ২৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    যমুনা লাইফের গ্রাহক প্রতারণায় সিইও কামরুলসহ ৩ কর্মকর্তা জড়িত

    মে ১৩, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ256
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    চৌধুরী মো. শাহেদ ●

    ২০২০ ও ২০২১ সালে দুই দফায় চট্টগ্ৰাম মডেল সার্ভিস সেন্টারের ৯৩ জন গ্ৰাহকের কাছ থেকে ১ বছর মেয়াদী এফডিআর এর কথা বলে ২,৩৪,৯৫,০০০ টাকা নিয়ে ১২, ১৫ ও ২১ বছর মেয়াদী পলিসি করেছে যমুনা লাইফ। যা সম্পূর্ণ বেআইনী। লাখে মাসিক ১০০০ টাকা ও বছর শেষে ৯ শতাংশ ইনসেনটিভ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. মিসির রায়হান ও মো. আতিকুর রহমান নামের তিন জনের যোগসাজশে প্রতারণার কান্ডটি ঘটে। এর সঙ্গে যুক্ত শিক্ষা সনদ বিতর্কিত কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার, এএমডি মো. জসিম উদ্দিন ও এসএএমডি মো. রবিউল ইসলাম। সম্প্রতি আইডিআর‘র প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

    আইডিআর‘র তদারকিতে জানা যায় যে, যমুনা লাইফের সিইও কামরুল ইসলাম খন্দকার ২০২০ সালে ৪৫/২০২০ নং প্রজ্ঞাপণের মাধ্যমে কোম্পানীর এফডিআর সংক্রান্ত সার্কুলার জারি করে যা বীমা আইন ২০১০ এর বিধি, প্রবিধান ও আইডিআর‘র নির্দেশনার পরিপন্থী। এছাড়াও তিনি ও কোম্পানির সিএফও চট্টগ্ৰ৷ম সার্ভিস সেন্টার পরিদর্শনের সময় এফডিআর করার জন্য মাঠ কর্মীদের নির্দেশ দেন বলে আইডিআর এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মৌখিক নির্দশনা ও ৪৫/২০২০ নং সার্কুলারের বদৌলতে এএমডি মোঃ জসিম উদ্দিন ও এসএএমডি মো. রবিউল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোম্পানীর চট্টগ্ৰামস্থ সার্ভিস সেন্টারের মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. মিসির রায়হান ও মোঃ আতিকুর রহমান চট্টগ্ৰাম মডেল সার্ভিস সেন্টারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে লাখে মাসিক ১০০০ টাকা ও বছরান্তে অতিরিক্ত ৯% ইনসেনটিভ প্রদানের শর্তে ১ বছর মেয়াদী এফডিআর এর লোভনীয় প্রস্তাবের ফাঁদে ফেলে। প্রতারকগণ কৌশলে ২,৩২,৯৫,০০০ টাকার পুরো তহবিলটি যমুনা লাইফের হিসাবে ট্রান্সফার করে। প্রতারকগণ প্রতিষ্ঠানের ৯৩ জন সদস্যের নামে ১২, ১৫ ও ২১ বছর মেয়াদী তিন কিস্তি বীমার প্রস্তাবপত্র পূরণ করে জাল মেডিক্যাল সনদপত্র যুক্ত করে অবলিখন বিভাগে দাখিল করে এবং ১,০৮,৩২,১৭৫ টাকা কমিশন হাতিয়ে নেয়, যার মধ্যে ৩০% এফএ কমিশন বাবদ ৬৯,৮৮,৫০০ টাকা, ইউনিট ম্যানেজারের কমিশন বাবদ ২০,৯৬,৫৫০ টাকা এবং ব্রাঞ্চ ম্যানেজারের কমিশন বাবদ ১৭,৪৭,১২৫ টাকা রয়েছে। এছাড়াও উক্ত ব্যবসার উপর সিইও, ডিএমডি, এএমডি, এসএএমডির পাফরমেন্স বোনাস তো পকেটস্থ হওয়া অস্বাভাবিক নয়। বলা যায়, এই একটি ব্যবসা দ্বারাই যমুনা লাইফের সিইওসহ উর্ধবতন কর্মকর্তাদের বার্ষিক বেতন ভাতার সবটাই উসল করা হয়।

    উল্লেখ্য, মো. জসিম উদ্দিন ও মো. রবিউল ইসলাম ইতোমধ্যে যমুনা লাইফ ছেড়ে অন্য কোম্পানিতে যোগ দিয়েছে।

    কয়েক মাসে আগে গ্রাহক স্বার্থ রক্ষায় আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে যমুনা লাইফ ইন্স্যুরেন্সকে ৭টি নির্দেশনা দিয়েছিল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কিন্তু তারা তা আমলে নেয়নি। আইডিআরএ‘র নির্দেশনা বলা হয়েছিল, নবায়ন প্রিমিয়াম হার ৬০ শতাংশে উন্নীত করতে হবে। অথচ কোম্পানিটির ২০২৩ সালে ২য় বর্ষের নবায়ন প্রিমিয়াম আয়ের হার মাত্র ১৭. ৫৬ শতাংশ।

    অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২২ সালে গোষ্ঠী ও স্বাস্থ্য বীমা বাদ দিয়ে ১ম বর্ষ প্রিমিয়াম আয় করে করে ১৭ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে ২০২৩ সালে এসে ২য় বর্ষ নবায়ন প্রিমিয়াম আয় করে ৪ কোটি ২২ লাখ টাকা।

    আবার ২০২২ সালে ১ম বর্ষ প্রিমিয়াম ও ২০২৩ সালের ২য় বর্ষ নবায়ন মিলে মোট প্রিমিয়াম আয় করে ২১ কোটি ৭১ লাখ টাকা। আর এই প্রিমিয়ামের জন্য খরচ ২২ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ গ্রাহকের কাছ থেকে জমা নেয়া প্রিমিয়ামের সব টাকা খরচ ধরা হলেও কোম্পানির তহবিল থেকে ব্যয় হয়েছে আরো ১ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ ১০০ টাকার প্রিমিয়াম আয়ের জন্য যমুনা লাইফ ইন্স্যুরেন্স খরচ করেছে ১০৫.২৫ টাকা।

    অন্যদিকে ২য় বর্ষে ৪ কোটি ২২ লাখ নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করায় কোম্পানিটিতে গ্রাহকের দায় দাঁড়িয়েছে ৮ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাব দুমাস আগের। অর্থাৎ কোম্পানির তহবিল থেকে ১ কোটি ১৪ লাখ টাকা লোকসান করে গ্রাহকের দায় নিয়েছে ৯ কোটি ৫৮ লাখ টাকা। ফলে কোম্পানিটি গ্রাহকের এই দায় কিভাবে পরিশোধ করবে সে এক প্রশ্ন বটে!

    এদিকে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ জমাকৃত শিক্ষা সনদ বিতর্কিত বলে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়।

    চট্টগ্রামে যমুনা লাইফের প্রতারণার ফাঁদে ৯৩ জন গ্ৰাহক প্রসঙ্গে কথা বলার জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের সঙ্গে অর্থকাগজ এর প্রতিনিধি বেশ কয়েকবার যোগাযোগ করেন। কিন্তু তিনি ফোন ধরেননি।

    যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান বদরুল আলম খান এ প্রসঙ্গে অর্থকাগজকে জানান, বিষয়টি আদালতে বিচারাধীন। রায়ে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যে সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নিব। ●

    অকা/বীখা/বিপ্র/বিকেল, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.