Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি কমেছে

    ডিসেম্বর ৯, ২০২৩ ৫:১১ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম দশ মাসে ২৪.৭৫ শতাংশ কমে ৬.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    উচ্চ মূল্যস্ফীতির কারণে গত এক বছরে মার্কিন বাজারগুলোতে পোশাকের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভাটা পড়েছে বাংলাদেশের পোশাক রফতানিতে। গত বছর একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল ৮.৪৫ বিলিয়ন ডলার।

    যুক্তরাষ্ট্রের কমার্স অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল প্রকাশিত তথ্যমতে, পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ২৯.৫১ শতাংশ কমে ১.৯৫ বিলিয়ন বর্গমিটারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে এটি ছিল ২.৪১ বিলিয়ন বর্গমিটার।

    তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে পোশাকের চালান ৩৬.৫০ শতাংশ কমে ৫৭৮.৩৫ মিলিয়নে দাঁড়িয়েছে।

    এ বছরের প্রথম ১০ মাসে বিশ্বের অন্যান্য দেশের বাজারগুলো থেকেও যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ২২.৭১ শতাংশ পর্যন্ত কমে ৬৭.২৬ বিলিয়ন ডলারে ঠেকেছে। গত বছর একই সময়ে যা ছিল ৮৭.০৩ বিলিয়ন ডলার।

    এদিকে রফতানির পরিমাণ কমলেও যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিতই আছে। যুক্তরাষ্ট্রের হিসাব বলছে, মার্কিন বাজারের ৯.৫৪ শতাংশ রয়েছে বাংলাদেশের দখলে। অন্যদিকে ২০.৭১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে চীন। ১৮.০১ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।

    বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছিলেন, গত বছরের একই সময়ের তুলনায় আয় কম হওয়ার তিনটি কারণ রয়েছে: বৈশ্বিক পোশাকের চাহিদা কমে যাওয়া, ইউনিটের দাম কমে যাওয়া এবং নভেম্বরে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া।

    তিনি যোগ করেন, সামনের মাসগুলোতে পোশাক খাতে আবারও সম্ভাবনার কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে। সামনে বড়দিন ও বক্সিং ডে উপলক্ষে কিছু ব্র্যান্ড ইতিমধ্যেই বিনিয়োগের কথা পাকা করেছে।

    পোশাক খাতের এই নেতা বলেন, মূল্যস্ফীতি কমতে থাকায় বেশিরভাগ দেশ প্রায় ১৮ মাস পরে সুদের হার বাড়ানো বন্ধ করে দিয়েছে, যা প্রবৃদ্ধির ইতিবাচক ধারার ভিত্তি তৈরি করে।

    বিশ্বব্যাপী জ্বালানির দাম ও পরিবহন খরচও কমছে। এটি ব্যবসায়িক মন্দা কাটার আরেকটি ইঙ্গিত।

    বিজিএমইএ সভাপতি এর আগে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাকের বাজারের আকার সংকুচিত হচ্ছে এবং বাংলাদেশ তার প্রতিযোগীদের চেয়ে ভাল করছে।

    এ বছর বৈশ্বিক পোশাক বাণিজ্যের উল্লেখযোগ্য হ্রাসের বিষয়টি উল্লেখ করে ফারুক হাসান বলেন, '২০২৩ সাল পোশাক বাণিজ্যের জন্য অনুকূল বছর হবে না।'

    অকা/তৈপোশি/ সকাল/৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ`

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.