Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির প্রবৃদ্ধি অর্ধেক কমেছে

    সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৫:০৭ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি কমে অর্ধেকে নেমেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৩১ শতাংশ, সেখানে আগস্টে সেটি কমে হয়েছে ২ দশমিক ৯৫ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান ও বিজিএমইএর তথ্যে এ চিত্র উঠে আসে।

    ইপিবির তথ্য অনুসারে, জুলাই মাসে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি ৬ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭২ কোটি ৯০ লাখ ডলার হয়েছিল, যা ২০২২-২৩ সালের জুলাই মাসে ছিল ৬৮ কোটি ৫৭ লাখ ডলার।

    অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ের জন্য প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে পূর্ববর্তী অর্থবছরের (২০২২-২৩) একই সময়ের তুলনায় বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৯৫ শতাংশ। এ সময় দেশটিতে পোশাক রফতানি হয়েছে ১৪৬ কোটি ডলারের।

    এদিকে একই সময় ইইউ বাজারে পোশাক রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৩৪৪ কোটি ডলার থেকে ৩৮৫ কোটি ডলার হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি গন্তব্য জার্মানিতে রফতানি ৬ দশমিক ২৯ শতাংশ কমে ৯৯ কোটি ডলারে পৌঁছেছে।

    স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নের বড় বাজারগুলোতে রফতানি যথাক্রমে ২৬ দশমিক ৯৪ শতাংশ, ৮ দশমিক ৪৫ শতাংশ, ২৮ দশমিক ৭৩ শতাংশ, ১৮ দশমিক ৯৫ শতাংশ এবং ২৬ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।

    ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ের মধ্যে যুক্তরাজ্য ও কানাডায় রফতানি যথাক্রমে ৯৭ কোটি ৬৭ লাখ এবং ২৪ কোটি ৩৪ লাখ ডলারে পৌঁছেছে। উভয় বাজারে ১৯ দশমিক ১৪ শতাংশ এবং ৭ দশমিক ২২ শতাংশ হারে রফতানি বেড়েছে।

    একই সময় অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রফতানিও ২১ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ১৪৭ কোটি ডলারে পৌঁছেছে।

    প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রফতানি যথাক্রমে ৩৩ দশমিক ৯৭ শতাংশ, ৪৯ দশমিক ৫২ শতাংশ এবং ১৯ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। তবে ভারতে পোশাক রফতানি কমেছে ৩ দশমিক ১৪ শতাংশ।

    অকা/তৈপোশি/ সকাল, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির প্রবৃদ্ধি অর্ধেক কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.