Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রফতানিতে ডলারের দাম বাড়ল

    জুলাই ১, ২০২৩ ৬:৩৩ পূর্বাহ্ণUpdated:জুলাই ১, ২০২৩ ৬:৩৩ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    রফতানি আয়ে ডলারের দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। এই দফায় বেড়েছে ৫০ পয়সা। আন্তঃব্যাংকে ডলারের দাম হবে সর্বোচ্চ ১০৯ টাকা। রপ্তানিতে ডলারের দাম বাড়ানোর কারণে ব্যাংকগুলোর ডলার কেনার খরচ বাড়বে। ফলে আমদানিতেও এর দাম বাড়বে।  তবে রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ডলারের এই নতুন দাম কার্যকর হবে ২ জুলাই থেকে। 

    বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    এর আলোকে ওইদিন রাতেই বাফেদা থেকে এ বিষয়ে একটি চিঠি বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

    চিঠি অনুযায়ী, রফতানিকারকরা ২ জুলাই থেকে প্রতি ডলারে ১০৭ টাকা ৫০ পয়সা করে পাবেন। এখন পাচ্ছেন ১০৭ টাকা। এ খাতে ডলারের দাম বাড়ছে ৫০ পয়সা। 

    আন্তঃব্যাংকে রোববার প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৮ টাকা ৪৫ পয়সা থেকে ১০৮ টাকা ৯০ পয়সা দরে। এর মধ্যে দুই দিন এর দাম সর্বোচ্চ ১০৯ টাকায় উঠেছে। বাফেদা বলেছে, ২ জুন থেকে আন্তঃব্যাংকে ডলারের দাম ১০৯ টাকার বেশি হবে না। যে ব্যাংক ডলার বিক্রি করবে, তারা ইচ্ছা করলে সর্বোচ্চ ১ টাকা ফি নিতে পারবে। তবে এ ফিসহ ডলারের দাম ১০৯ টাকার বেশি হবে না। 

    রেমিট্যান্সের ডলারের দাম ১০৮ টাকা ৫০ পয়সায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর সঙ্গে প্রবাসীরা সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনা পাবেন। এসব মিলে প্রতি ডলারে সর্বোচ্চ ১১১ টাকা ২৫ পয়সা পাবেন। এই দর ১ জুন থেকে কার্যকর করা হয়েছে। 

    সূত্র জানায়, আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিচ্ছে। একই সঙ্গে ডলারের একক দর নির্ধারনের পথে এগোচ্ছে। এটি করা হচ্ছে বাফেদার মাধ্যমে। যে কারণে এখন বাফেদা ব্যাংকগুলোর এমডিদের নিয়ে বৈঠক করে ডলারের দাম নির্ধারণ করে। ডিসেম্বর থেকে প্রতিমাসের শুরুর দিকেই ডলারের দাম বাড়ানো হচ্ছে। এর আগে ১ জুন থেকে ডলারের দাম বাড়ানো হয়। ওই দর ১ জুলাই পর্যন্ত বহাল থাকবে। ২ জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে। 

    ঈদের ছুটির কারণে আজ থেকে ব্যাংক বন্ধ। টানা ৫ দিন বন্ধের পর ২ জুলাই ব্যাংক খুলবে। যে কারণে আজ থেকে শনিবার পর্যন্ত ব্যাংকগুলোয় লেনদেন হবে না। ওই সময়ে ব্যাংকের প্রধান কার্যালয় বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় ছুটির দিনেও কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। যে কারণে মাস শেষ হওয়ার আগেই ডলারের নতুন দাম নির্ধারণ করে তা প্রকাশ করেছে বাফেদা।

    এদিকে রফতানিতে ডলারের দাম বাড়ায় ব্যাংকগুলোর ডলার কেনার খরচ বেড়ে যাবে। এতে আমদানির ডলারের দামও বাড়বে। ফলে আমদানি খরচও বেড়ে যাবে। 

    এদিকে জুলাই থেকে ডলারের দর বাজারের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে ডলারের একক দর পর্যায়ক্রমে কার্যকর করা হচ্ছে। এসব কারণে রপ্তানিতেও ডলারের দাম বাড়ানো হলেও রেমিট্যান্সে বাড়ানো হয়নি। এখনো রপ্তানির ডলারের দামের চেয়ে রেমিট্যান্সের দাম ১ টাকা বেশি। এ অর্থও পর্যায়ক্রমে সমন্বয় করা হবে। 

    কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে এখন ডলার বিক্রি করে ১০৬ টাকা করে। আইএমএফ-এর শর্ত অনুযায়ী আন্তঃব্যাংকের সমান দরে কেন্দ্রীয় ব্যাংকে ডলার বিক্রি করতে হবে। আন্তঃব্যাংকে এখন ডলার ১০৯ টাকার কাছাকাছি। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ডলারের দামও বাড়াতে হবে।

    অকা/ব্যাংখা/দুপুর, ২৭ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    রফতানিতে ডলারের দাম বাড়ল

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.