Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    রিসাইকেলড গার্মেন্টস রপ্তানির সম্ভাবনা 

    মার্চ ৮, ২০২৩ ৭:২৩ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ঝুট কাপড় এবং ব্যবহার হওয়া পোশাক থেকে পুনরায় ইয়ার্ন তৈরির মাধ্যমে ভ্যালু এডেড পোশাক রফতানিতে ভালো সম্ভাবনা দেখছে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

    সংগঠনটি মনে করছে, বর্তমানে ৫০০ মিলিয়ন ডলার মূল্যের ঝুট কাপড় হয়। রিসাইক্লিংয়ের মাধ্যমে ভ্যালু এড করে পোশাক রফতানি করা হলে ৫ বিলিয়ন ডলার আয় করা সম্ভব।

    রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ সম্ভাবনার কথা বলেন। এনবিআর আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

    বিজিএমইএ সভাপতি বলেন, "বাংলাদেশের সামনে রিসাইকেলড গার্মেন্টস তৈরির হাব হওয়ার সম্ভাবনা রয়েছে।" "তিনটি মিল রিসাইকেলড ইয়ার্ন তৈরির কাজ শুরু করেছে। আরো কারখানা এতে বিনিয়োগে আসছে। যে সব ঝুট কাপড় নিয়ে মারামারি হয়, কিংবা ল্যান্ডফিল এ গিয়ে পরিবেশের ক্ষতি করে, তা কমার সুযোগ তৈরি হয়েছে। কেবল স্থানীয় জুট কাপড়ের ভ্যালু এড করেই ৫ বিলিয়ন ডলারের রফতানি আয় করা সম্ভব।" এক্ষেত্রে সরকারের কাছে নীতিগত সহায়তা চান তিনি।

    সভা শেষে আলাপকালে তিনি বলেন, "এই ঝুট কাপড় বর্তমানে ল্যান্ডফিলে গিয়ে পরিবেশের ক্ষতি করছে। আবার খুবই সস্তায় কিংবা বিনামূল্যে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীকে দিতে বাধ্য হন কারখানা মালিকরা। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বিক্রি করতে গেলে ভ্যাট দিতে হয়। এই ভ্যাট তুলে দিলে স্থানীয় টেক্সটাইল মিল এতে আরো বিনিয়োগে আসতে উৎসাহিত হবে।"

    "শুধু তাই নয়, বাংলাদেশ অন্যান্য দেশ থেকেও এ ধরণের কাপড় এনে ভ্যালু এড করে রফতানি করতে পারবে, যা বাংলাদেশকে এর হাব হওয়ার সুযোগ তৈরি করে দেবে," যোগ করেন তিনি।

    রিসাইকেলড পোশাক রফতানির সম্ভাবনার সঙ্গে একমত প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। তিনি বলেন, "এই সুবিধা আপনারা নিতে পারেন।"

    আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে সামনে রেখে এনবিআর ওই সভার আয়োজন করে। 

    সভায় আরএমজি ও টেক্সটাইল মালিকদের অপর দুই সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিরা তাদের প্রস্তাব তুলে ধরেন।

    সভায় পোশাক খাতের দুই সংগঠন আরএমজি রপ্তানির উৎস কর বিদ্যমান ১ শতাংশ থেকে অর্ধেক কমানো এবং তা পাঁচ বছরের জন্য নির্ধারিত করার প্রস্তাব দেন। একই সঙ্গে রফতানিকারকদের বিদ্যমান কর্পোরেট করহার আগামী পাঁচ বছরের জন্য স্থায়ী করার দাবি জানানো হয়।

    বিজিএমইএ সভাপতি বলেন, "পাঁচ বছরের জন্য স্থায়ী ট্যাক্স রেট থাকলে বিনিয়োগ পর্যালোচনা করা সহজ হয়।"

    এছাড়া রফতানির বিদ্যমান ক্যাশ ইনসেনটিভ এর উপর কর কর্তন না করা, শতভাগ রফতানিমুখী পোশাক কারখানার ভ্যাট রিটার্ন জমা দেয়ার শর্ত বাতিল করা, ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রে স্থানীয় ভ্যাট অফিস থেকে সার্টিফিকেট নেয়ার বিধান বাতিল করা, সোলার ইনভার্টার আমদানিতে ডিউটি-ট্যাক্স প্রত্যাহার করা, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) এর মেশিনারি ও কেমিক্যাল আমদানির ভ্যাট-ট্যাক্স বাতিল করার দাবি জানানো হয়।

    বিজিএমইএ সভাপতি স্থানীয় ও বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ২০২৩ সালে অতীতের চেয়েও বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে পোশাক খাতকে।

    এর পেছনে মূলত, স্থানীয় গ্যাস বিদ্যুতের মূল্য বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে যাওয়াকে দায়ী করেন তিনি। এ পরিস্থিতিতে টিকে থাকার জন্য বাজেটে সহায়তা (এনবিআর এর) চান তিনি।

    তিনি বলেন, "পোশাকের রফতানিতে ভ্যালুতে প্রবৃদ্ধি দেখা গেলেও গত তিন মাস ধরে ইউনিট/পরিমাণে কমছে। যুক্তরাজ্যের ডাটাও এমন তথ্য দিচ্ছে।"

    বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন রিসাইকেলড ফাইবার, ম্যান-মেড ফাইবার সহ সব ধরণের ফাইবার আমদানির ডিউটি-ট্যাক্স প্রত্যাহার করা, রিসাইকেল ফাইবার স্থানীয় টেক্সটাইল মিলের কাছে বিক্রির সময় ভ্যাট প্রত্যাহার করা, ম্যান মেড ফাইবার বা এর কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫% ভ্যাট প্রত্যাহার, স্পেয়ার পার্টস আমদানির বিদ্যমান ট্যাক্স প্রত্যাহার, স্থানীয় বাজার হতে কটন ক্রয়ের ভ্যাট প্রত্যাহার করা এবং কমার্শিয়াল ফেব্রিক আমদানির ক্ষেত্রে যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি জানান।

    সভায় বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান ছাড়াও এনবিআরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অকা/তৈপোশি/সকাল, ০৮ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    রিসাইকেলড গার্মেন্টস রপ্তানির সম্ভাবনা

    এই বিষয়ে আরও সংবাদ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.