Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি কমেছে

    জুন ৬, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, মে মাসে বাংলাদেশের পণ্যদ্রব্য রফতানি আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক শূন্য ৬ শতাংশ কম হয়েছে।

    গত মাসে মোট ৪০৭ কোটি ডলার সমমূল্যের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, ২০২২-২৩ অর্থবছরের মে মাসে যার পরিমাণ ছিল ৪৮৫ কোটি ডলার।

    চলতি অর্থবছরে মে মাসের জন্য ৫৩৪ কোটি ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়, এই লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি কম হয়েছে ২৩ দশমিক ৭৫ শতাংশ।

    ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে ৫ হাজার ১৫৪ কোটি ডলার সমমূল্যের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, আগের অর্থবছরের একই সময়ে চেয়ে যা বেড়েছে ২ দশমিক শূন্য ১ শতাংশ।

    দেশের সবচেয়ে বড় রফতানিখাত– তৈরি পোশাকখাতে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে ২ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এসময়ে রফতানি হয়েছে ৪ হাজার ৭৪৭ কোটি ডলারের পোশাকপণ্য।

    ইপিবির তথ্য বলছে, পোশাকখাত ছাড়া রফতানি প্রধান প্রধান অন্য সবখাতেই চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে নেতিবাচক ধারায় চলে গেছে প্রবৃদ্ধি।

    দেশের বৈদেশিক মুদ্রার মজুত পতনের দিকে রয়েছে। যা মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-সহ বিভিন্ন আন্তর্জাতিক ঋণদাতার কাছে সরকারকে হাত পাততে হচ্ছে। এই সংকটের মধ্যেই মে মাসে কমলো রফতানি।

    সরকারের প্রচেষ্টা সত্ত্বেও আমদানিকারকরা ডলার সংকটে সময়মতো ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না; পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভের ডলার বিক্রি করতে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে। ●

    অকা/বা/সৈই/সকাল/৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.