Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    লেনদেন কমেছে ক্রেডিট কার্ডে

    জুলাই ১৮, ২০২৪ ৪:৩৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    মে মাসে যুক্তরাষ্ট্র্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ সবচেয়ে বেশি বাড়লেও সার্বিকভাবে দেশের বাইরে কার্ড ব্যবহার আগের মাসের চেয়ে কমেছে। মে মাসে সব মিলিয়ে দেশের বাইরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৪৫৬ কোটি টাকা, যা এপ্রিলে ছিল ৫০৭ কোটি টাকা। সে হিসাবে এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশি নাগরিকদের খরচ কমেছে ৫১ কোটি টাকা বা ১০ শতাংশের বেশি। 

    মূলত প্রতিবেশী ভারত থেকে শুরু করে সৌদি আরব, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) খরচ কমে যাওয়ায় সার্বিকভাবে মে মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

    প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্র্রে এপ্রিল মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা খরচ করেন ৬৬ কোটি টাকা। এক মাসের ব্যবধানে মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৭৬ কোটি টাকায়। এক মাসে যুক্তরাষ্ট্র্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১০ কোটি টাকা বা ১৪ শতাংশের বেশি।

    দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান বিভাগ। মাস ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।

    প্রতিবেদনটিতে দেশের ভেতর এবং বাইরের বাংলাদেশি নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরে থাকে।

    প্রতিবেদনে আরও দেখা যায়, মে মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে সৌদি আরব ও ভারতে। সৌদি আরবে এপ্রিলের চেয়ে মে মাসে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে ২৪ কোটি টাকা বা ৬৫ শতাংশ। ওই মাসে সৌদি আরবে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৩৭ কোটি টাকা, যা মে মাসে কমে ১৩ কোটি টাকায় নেমে আসে। একই সময়ে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে ২২ কোটি টাকা বা সাড়ে ২২ শতাংশ। এপ্রিলে ভারতে যেখানে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৯৮ কোটি টাকা, সেখানে মে মাসে তা কমে হয় ৭৬ কোটি টাকা। এ ছাড়া থাইল্যান্ডে এপ্রিলের তুলনায় মে মাসে ৯ কোটি টাকা, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৪ কোটি টাকা ও মালয়েশিয়ায় দুই কোটি টাকা কম খরচ করেন এ দেশের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এপ্রিলের তুলনায় মে মাসে কিছু দেশে বাংলাদেশিরা কম ভ্রমণ করেছেন। এ কারণে সেসব দেশে ক্রেডিট কার্ডে খরচ কমেছে।

    বিদেশের পাশাপাশি দেশেও ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে। এপ্রিলে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে এ দেশের নাগরিকরা খরচ করেন ২ হাজার ৭৮৩ কোটি টাকা, যা মে মাসে কমে হয় ২ হাজার ৭৪২ কোটি টাকা। সে হিসাবে এক মাসে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ কমেছে ৪১ কোটি টাকা বা দেড় শতাংশ। দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ কমার সবচেয়ে বড় কারণ ছিল পোশাক কেনার খরচ কমে যাওয়া।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরে মোটাদাগে ১১টি খাতে ক্রেডিট কার্ড বেশি ব্যবহৃত হয়। এসব খাতের মধ্যে রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর, খুচরা কেনাকাটা, বিভিন্ন পরিষেবার বিল প্রদান, নগদ উত্তোলন, ওষুধ ও ফার্মেসি, পোশাক কেনাকাটা, অর্থ স্থানান্তর, পরিবহণ খাতে ব্যয়, বিভিন্ন ব্যবসায়িক ও পেশাদারি সেবা এবং সরকারি সেবার বিল প্রদানে। এসব খাতের মধ্যে শুধু পোশাক-আশাক কেনায় মে মাসে খরচ কম করেছেন ক্রেডিট কার্ডধারীরা। এপ্রিলে পোশাক-আশাক কেনায় ক্রেডিট কার্ডে খরচ করা হয় ২৫৪ কোটি টাকা, যা মে মাসে কমে ১১২ কোটি টাকায় নেমে আসে। এ এক খাতেই এক মাসে খরচ কমেছে ১৪২ কোটি টাকা বা ৫৬ শতাংশ।

    খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এপ্রিলে দেশে ঈদুল ফিতরকে সামনে রেখে উৎসবকেন্দ্রিক পোশাক-আশাক কেনাকাটায় ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি হয়েছিল। ফলে মে মাসে আর এ জন্য বাড়তি খরচ হয়নি। সে জন্য এ খাতে খরচ উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।

    স্থানীয় কার্ডধারীদের পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকেরাও মে মাসে ক্রেডিট কার্ডে কম খরচ করেছেন। এ দেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা এপ্রিলে যেখানে খরচ করেন ১৯৯ কোটি টাকা, সেখানে মে মাসে করেন ১৭০ কোটি টাকা। সে হিসাবে এক মাসে বিদেশি নাগরিকেরা এ দেশে ক্রেডিট কার্ডে ২৯ কোটি টাকা বা সাড়ে ১৪ শতাংশ কম খরচ করেছেন। ●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/১৮ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.