Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শিল্পে গড়ে সুদ দিতে হবে সাড়ে ৫ শতাংশ

    অক্টোবর ২৬, ২০২৩ ৪:০৭ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    শিল্প খাতের অবকাঠামা উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণ দিতে গঠিত তহবিলের সুদের হার ২ শতাংশের সামান্য বেশি কমানো হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে আলোচ্য তহবিলের সুদের হার কমানোর বিষয়টি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জানানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    সার্কুলারে বলা হয়েছে, এ দফায় গড়ে ঋণের সুদের হার কমবে ২ থেকে এর কিছু বেশি। এখন গড়ে সুদ দিতে হবে সাড়ে ৫ শতাংশ। আগে দিতে হতো সাড়ে ৭ শতাংশ বা আরও বেশি। সুদের এ হার ১ জুলাই থেকেই কার্যকর হবে।

    সূত্র জানায়, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে শিল্প খাতের অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতের উদ্যোক্তাদের বৈদেশিক মুদ্রায় কম সুদে ঋণ দিতে ৪২ কোটি ডলারের সমপরিমাণ ৪ হাজার ৬৪১ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। টাকার অবমূল্যায়নের কারণে বর্তমানে তহবিলের আকার বেড়েছে। ২০২০ সালে এ তহবিলের আকার ছিল ৩ হাজার ২৮০ কোটি টাকা। ২০১৪ সালে প্রথম এ তহবিলটি গঠন করা হয়। পরে এর মেয়াদ বাড়ানো হয়। আগামী বছরের ২৪ এপ্রিল পর্যন্ত এর মেয়াদ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এই তহবিলের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়েছে। চাহিদা থাকলে আরও বাড়ানো হতে পারে।

    আগে এ তহবিলের ঋণের সুদের হার নির্ধারিত হতো ছয় মাস মেয়াদি ডলার বন্ডের লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট বা লাইবরের ভিত্তিতে। বর্তমানে লাইবর রেট ৫ দশমিক ৯০ শতাংশ। এর সঙ্গে আরও সুদ যোগ করে সুদের গড় হার পড়ত সাড়ে ৭ শতাংশের বেশি। এ কারণে এ তহবিল থেকে ঋণের সুদের হারে পরিবর্তন আনা হয়েছে। এখন যুক্তরাষ্ট্রে ৬ মাস মাস মেয়াদি ডলার বন্ডের সোফর রেটের ভিত্তিতে এর সুদ হার নির্ধারিত হবে। বর্তমানে সোফর রেট সাড়ে ৫ শতাংশর কাছাকাছি ওঠানামা করছে। ফলে উদ্যোক্তারা ওই সুদ হারে ঋণ পাবেন।

    এ তহবিলটি পরিচালনার জন্য কেন্ত্রীয় ব্যাংকে ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রজেক্ট সেল একটি বিভাগ গঠন করা হয়েছে। এ বিভাগ থেকে এটি পরিচালিত হচ্ছে। এ তহবিল থেকে ঋণ দিতে ১৪টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠান ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তারা ওই তহবিল থেকে বৈদেশিক মুদ্রায় উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে। দেশের ভেতর থেকে অবকাঠামো উন্নয়নের জন্য পণ্য ক্রয় করা হলে অনেক ক্ষেত্রে স্থানীয় মুদ্রায়ও ঋণ দেওয়া হচ্ছে।

    সূত্র জানায়, ৪২ কোটি ডলারের তহবিলের মধ্যে ৬ কোটি ডলার দিয়েছে বাংলাদেশ সরকার। বাকি ৩৬ কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক। তহবিল থেকে এখন পর্যন্ত ৪ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। তহবিলটি আবর্তনশীল বলে সুদসহ যেসব ঋণ পরিশোধ করা হচ্ছে সেগুলো আবার তহবিলে যোগ হয়ে এর আকার বেড়ে যাচ্ছে। এগুলো থেকে পরে আবার নতুন উদ্যোক্তাদের ঋণ দেওয়া হচ্ছে।

    অকা/শিখা/ সকাল/২৬ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    শিল্পে গড়ে সুদ দিতে হবে সাড়ে ৫ শতাংশ

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.