Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজারে বিও হিসাব কমেছে এক লাখের বেশি

    সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৫:০১ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শিবলী কমিশনের অনিয়ম ও দুর্নীতির কারণে গত আড়াই বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারে চলছে ধারাবাহিক দরপতন। চলতি বছরের শুরুতে দরপতন পরিস্থিতি আরও ঘনীভূত হয়। অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে। এই সময়ে ফোর্স সেল ও লোকসানের কারণে সর্বশান্ত হয়ে বিনিয়োগকারীরা শেয়ার বাজার ছেড়েছেন।

    সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ি, চলতি বছরের ০১ জানুয়ারি থেকে গত ১২ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারধারী বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাব কমেছে ১ লাখ ১২ হাজার ১১৯টি। অন্যদিকে কোনো শেয়ার না থাকা বিও হিসাবের সংখ্যা বেড়েছে ১৭ হাজার ৪৭৪টি।

    সিডিবিএল জানিয়েছে, চলতি বছরের ০১ জানুয়ারি শেয়ারধারী বিও হিসাব সংখ্যা ছিল ১৪ লাখ ৪ হাজার ২৮৯। সর্বশেষ ১২ সেপ্টেম্বর তা কমে দাঁড়িয়েছে ১২ লাখ ৯২ হাজার ১৭০টিতে।

    অন্যদিকে ০১ জানুয়ারি শেয়ার না থাকা বিও হিসাবের সংখ্যা ছিল ২ লাখ ৯৬ হাজার ৯০১। ১২ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৩৭৫টিতে।

    সিডিবিএলের তথ্যমতে, ০১ জানুয়ারি মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১। ১২ সেপ্টেম্বর তা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭০ হাজার ৬৭৪টিতে। ০১ জানুয়ারি পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১৩ লাখ ২৬ হাজার ৯৫৩, যা ১২ সেপ্টেম্বর ১২ লাখ ৫১ হাজার ৬৮৭টিতে দাঁড়িয়েছে। এতে দেখা যায়, প্রায় সাড়ে নয় মাসে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ৭৫ হাজার ২৬৬টি। অন্যদিকে নারী বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ১ হাজার ৬৫৬টি। ০১ জানুয়ারি শেষে শেয়ারবাজারে নারী বিও হিসাবধারীর সংখ্যা ছিল ৪ লাখ ২৯ হাজার ৪৮৭, যা ১২ সেপ্টেম্বর শেষে ৪ লাখ ২৭ হাজার ৭৫১টিতে দাঁড়িয়েছে।

    গত ১২ সেপ্টেম্বর ব্যক্তিগত বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৮ হাজার ৮১১ টিতে, যা ০১ জানুয়ারি ছিল ১২ লাখ ৪২ হাজার ৯৫৮টি। আলোচ্য সময়ের ব্যবধানে ব্যক্তিগত বিও হিসাব কমেছে ৫৪ হাজার ১৪৭টি। ১২ সেপ্টেম্বর যৌথ বিও হিসাব দাঁড়ায় ৪ লাখ ৬৪ হাজার ৬১২টিতে, যা ০১ জানুয়ারি ছিল ৫ লাখ ১৩ হাজার ৪৮২টি।

    সিডিবিএলের তথ্য বলছে, গত ১২ সেপ্টেম্বর দেশী বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬ হাজার ৪৫০ টিতে, ০১ জানুয়ারি যা ছিল ১৭ লাখ ১ হাজার ১৫৫ জন। এ হিসাবে দেশী বিনিয়োগকারী কমেছে ৯৪ হাজার ৭০৫ জন।

    একই সময়ে বিদেশী বিনিয়োগকারী কমেছে ৮ হাজার ৩১২ জন। ১২ সেপ্টেম্বর বিদেশী বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৭৩ টিতে, ০১ জানুয়ারি যা ছিল ৫৫ হাজার ২৮৫ জন। ●

    অকা/পুঁবা/ই/সকাল, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.