Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৫ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সংকটে থাকা পাঁচ ব্যাংককে তারল্য সুবিধা পেতে গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক

    সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৫:২৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সংকটে থাকা পাঁচটি ব্যাংককে আন্তঃব্যাংক মুদ্রবাজার থেকে তারল্য সুবিধা পেতে গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ব্যাংককে গ্যারান্টি দিতে চুক্তি সই করেছে।

    তারল্য সংকটে থাকা কোনো ব্যাংক অপর ব্যাংক থেকে তারল্য সুবিধা পেলে সে অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের কাছে গ্যারান্টির প্রস্তাব চাইবে। বাংলাদেশ ব্যাংক সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে গ্যারান্টি সুবিধা দেবে।

    এখন পর্যন্ত সংকটে থাকা সাতটি ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি তারল্য সহায়তা পেতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে গ্যারান্টি চেয়ে আবেদন করেছে।

    প্রাথমিকভাবে পাঁচ ব্যাংকের সঙ্গে চুক্তিপত্রে সই করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো: ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। 

    কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেসব ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে, তারা এখন আন্তঃব্যাংক বাজার থেকে তহবিল সংগ্রহ করে বোর্ডের অনুমোদন নিয়ে বাংলাদেশ ব্যাংকে গ্যারান্টির জন্য পাঠাবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টির আওতায় কোন ব্যাংক কত টাকা নিতে পারবে, তা বিবেচনা করে অনুমতি দেবে।

    এর আগে সাতটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিশেষ ধার চেয়ে আবেদন করে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৭ হাজার ৯০০ কোটি টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ ৫ হাজার কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৫ হাজার কোটি টাকা, এক্সিম ব্যাংক ৪ হাজার কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক ৩ হাজার ৫০০ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ২ হাজার কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক ১ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তার গ্যারান্টি চেয়েছে।

    গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়।

    ২০২২ সালের নভেম্বর থেকে এস আলমের মালিকানাধীন বেশ কিছু ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় আমনতকারীরা তারল্য তুলে নিতে থাকে। যার কারণে গত প্রায় দেড় বছর ধরে এই ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে রয়েছে। এর মধ্য কয়েকটি ব্যাংক ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ও স্ট্যাচ্যুটরি লিকুইডিটি রেশিও (এসএলআর) রাখতে ব্যর্থ হচ্ছে।

    পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে  কিছু ব্যাংকের চলতি হিসাবেও ঘাটতি তৈরি হয়েছিল। ব্যালান্স ঋণাত্মক হলেও ব্যাংকগুলোকে লেনদেন অব্যাহত রাখার সুযোগ দিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে টাকা ছাপিয়ে দেওয়া সেই বিশেষ সুবিধা এখন বন্ধ করে দিয়েছেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর।

    এ অবস্থায় সাময়িক সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর দুর্বল ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক ডিমান্ড প্রমিসরি (ডিপি) নোট নিয়ে রাখবে।

    বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক বলেন,  কোনো ব্যাংক সংকটে পড়লে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ ধার দেওয়া হয়। এখন সরাসরি কেন্দ্রীয় ব্যাংক ধার দিলে মুদ্রা সরবরাহ বেড়ে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা না দিয়ে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করছে।

    এ পদ্ধতিতে বাজারের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে। ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি প্রভাব পড়বে না। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির মানে হলো, কোনো কারণে এসব ব্যাংক ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকা দেবে।

    চলতি মাসের শুরুর দিকে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক আগের মতো টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেবে না। তবে ব্যাংকগুলো আন্তঃব্যাংক মুদ্রা সরবরাহের মাধ্যমে এ সহায়তা নিতে পারে।' ●
    অকা/পুঁবা/ই/সকাল, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.