Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি ১.৫৫ লাখ কোটি
    সংকটে দেশের আর্থিক খাত

    নভেম্বর ১১, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ22
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেশের ব্যাংক খাতের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে দেশের ২৪টি ব্যাংক মারাত্মক মূলধন ঘাটতিতে রয়েছে, যা দেশের আর্থিক খাতকে এক গভীর বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। গত মার্চে এই সংখ্যা ছিল ২৩টি, অর্থাৎ মাত্র তিন মাসে পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের অনিয়ম, ঋণ জালিয়াতি ও রাজনৈতিক প্রভাবাধীন ঋণ বণ্টনের ফলে ব্যাংকগুলো এখন তারল্য ও মূলধন সংকটে পড়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে চলমান লুটপাট ও শিথিল নজরদারি এই সংকটকে তীব্র করেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।

    ২৪টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা। মার্চ শেষে এই ঘাটতি ছিল ১ লাখ ১০ হাজার ২৬০ কোটি টাকা, অর্থাৎ তিন মাসে ঘাটতি বেড়েছে প্রায় ৪৫ হাজার ৬০০ কোটি টাকা। নতুন করে এনআরবিসি ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক ঘাটতিতে পড়েছে, যদিও বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে এসেছে।

    এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, “গত বছরের ডিসেম্বরেও আমাদের খেলাপি ঋণ ছিল ৫ শতাংশ, এখন তা বেড়ে সাড়ে ২৮ শতাংশে পৌঁছেছে। ফলে বড় অঙ্কের প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে, যা মূলধন ঘাটতির কারণ।”

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, পূর্ববর্তী সরকারের সময় বিপুল অঙ্কের ঋণ জালিয়াতি হয়েছিল, যার অনেকগুলো তখন খেলাপি দেখানো হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই “লুকানো খেলাপি ঋণ” সামনে এসেছে। ফলে এখন ব্যাংকগুলোর প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ৭ লাখ কোটি টাকারও বেশি, যা ব্যাংকগুলোকে বিপুল প্রভিশন রাখতে বাধ্য করছে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা সঞ্চিতি রাখতে না পারায় ব্যাংকগুলো মূলধন হারাচ্ছে, আর এতে দেশের পুরো আর্থিক ব্যবস্থাই ঝুঁকির মুখে পড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত (সিআরএআর) কমে দাঁড়িয়েছে ৪.৪৭ শতাংশে, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম হার হওয়া উচিত ১০ শতাংশ। মার্চ শেষে এই হার ছিল ৬.৭৪ শতাংশ। অর্থাৎ ব্যাংকগুলোর মূলধন ভিত্তি দ্রুত দুর্বল হচ্ছে।

    রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি জনতা ব্যাংকে, যার মূলধন ঘাটতি ১৭,০২৫ কোটি টাকা। এরপর রয়েছে অগ্রণী ব্যাংক (৭,৬৯৮ কোটি), রূপালী ব্যাংক (৪,১৭৩ কোটি) এবং দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে আলোচিত বেসিক ব্যাংক (৩,৭৮৩ কোটি)। বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী বলেন, “একসময় ব্যাংকটি খুব ভালো অবস্থায় ছিল, মাঝখানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এখন পুনরুদ্ধারের চেষ্টা চলছে।”

    বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘাটতিতে আছে ন্যাশনাল ব্যাংক, যার ঘাটতির অঙ্ক ৮,৪৫৯ কোটি টাকা। এরপর রয়েছে এবি ব্যাংক (৬,৭৭৫ কোটি), পদ্মা ব্যাংক (৫,৬১৯ কোটি), আইএফআইসি ব্যাংক (৪,০৫১ কোটি), বাংলাদেশ কমার্স ব্যাংক (১,৮৭৮ কোটি), প্রিমিয়ার ব্যাংক (১,৬৪০ কোটি), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (১,৩৮৫ কোটি), এনআরবিসি ব্যাংক (৩১৬ কোটি), সিটিজেন ব্যাংক (৮৬ কোটি) এবং সীমান্ত ব্যাংক (৪৫ কোটি)।

    ইসলামি বা শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ইউনিয়ন ব্যাংকে, যার ঘাটতি ২১,৩৮৭ কোটি টাকা। এরপর ইসলামী ব্যাংক বাংলাদেশ (১৮,৫০৪ কোটি), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (১০,৫০১ কোটি), গ্লোবাল ইসলামী ব্যাংক (৫,৫৫২ কোটি), সোশ্যাল ইসলামী ব্যাংক (২,০৭৯ কোটি), আইসিবি ইসলামিক ব্যাংক (১,৯৭৫ কোটি), এক্সিম ব্যাংক (৯০১ কোটি) এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক (২৫৪ কোটি) ঘাটতিতে রয়েছে।

    সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মূলধন ঘাটতি ২৯,১৬১ কোটি টাকা—যা শুধু বিশেষায়িত ব্যাংকের নয়, বরং দেশের পুরো ব্যাংক খাতের সর্বোচ্চ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতিও কম নয়, দাঁড়িয়েছে ২,৬২০ কোটি টাকায়।

    বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদন স্পষ্ট করছে যে, দেশের ব্যাংক খাত এখন এক গভীর কাঠামোগত দুর্বলতার মধ্যে আছে। অতীতের রাজনৈতিক প্রভাব, ঋণ জালিয়াতি, দুর্বল তদারকি এবং গোপন খেলাপি ঋণ এখন বাস্তব ঘাটতিতে রূপ নিয়েছে। যদি শিগগিরই পুঁজি পুনর্গঠন, দায়বদ্ধতা বাড়ানো ও স্বচ্ছতা নিশ্চিতের কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, তবে এ সংকট পুরো আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতাকে গভীরভাবে নাড়া দিতে পারে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/১১ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.