Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সংগীতশিল্পী মনির খানের ৩০ লাখ সাবস্ক্রাইবার

    আগস্ট ১২, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিনোদন প্রতিবেদন> 

    দেশীয় সংগীত ইন্ডাস্ট্রির কণ্ঠশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এককভাবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড করলেন জনপ্রিয় গায়ক মনির খান। দশ বছর সময়ে শ্রোতাদের বিভিন্ন ধাঁচের গান উপহার দেয়ার মাধ্যমে এই ইতিহাস গড়লেন এ তারকা।

    মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে চারটায় রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের হলে ‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভা হয়। সিএলএপি মিউজিক পাবলিশিং এবং পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যারিয়ারের নতুন এই অর্জন উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘অঞ্জনা’ খ্যাত গায়ক মনির খান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ, খুরশিদ আলম, সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, গীতিকবি রফিকুজ্জামান প্রমুখ।

    নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতার ব্যাপারে মনির খান বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ইউটিউবে এই ত্রিশ লাখ সাবস্ক্রাইবার হওয়ার পেছনে আমার অগুণিত শ্রোতা ও ভক্তদের অবদান অনস্বীকার্য। একইসঙ্গে আমার সংগীত ইন্ডাস্ট্রির যারা সহকর্মী রয়েছেন, যেমন-গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং যারা পেছন থেকে যন্ত্রাংশ নিয়ে কাজ করেন, ভিডিওতে যারা ক্যামেরার পেছনে কাজ করেন এবং চ্যানেলটির পেছন থেকে যারা কারিগরিভাবে সহযোগিতা করেছেন; তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। সবার প্রচেষ্টায় আমি আজকের এই অবস্থানে।’

    গায়ক বলেন, ‘এই সফলতায় আমি এতটাই উদ্বেলিত, যা ভাষায় বোঝানোর মতো নয়। আমি সবসময় চেয়েছি, দর্শক-শ্রোতাদের যেন সুস্থ ধারার সুন্দর ও সাবলীল বাংলা ভাষার গান উপহার দিতে পারি। তাদেরও বিভিন্ন সময় চাহিদা ছিল। আমিও চেষ্টা করেছি তাদের চাহিদা অনুযায়ী গান করার। সেটি হোক চলচ্চিত্র কিংবা সোলো মিউজিক ভিডিও, কখনো চেষ্টার ত্রুটি রাখিনি। জানি না কতটুকু পেরেছি। কিন্তু এতটুকু বুঝতে পারি, সবাই আমাকে সাদোরে গ্রহণ করে নিয়েছে বলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। কেননা, আমার সমসাময়িক কিংবা তারও আগে-পরে আরও অনেক শিল্পী ইউটিউবে যাত্রা করলেও সবাই আমাকে গ্রহণ করে নিয়েছে।’

    তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ তারকা বলেন, ‘আমার এতবড় সফলতায় আপনাদের সবার যেমন অবদান রয়েছে, আশা করছি আগামীতে আপনারা সবাই একইভাবে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে নিয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চাই। যতদিন কণ্ঠে গান তুলে ধরতে পারব, ততদিন যেন আপনাদের ভালো গান উপহার দিতে পারি, আমার জন্য সেই দোয়া রাখবেন আপনারা।’

    মনির খান সংগীতশিল্পী

    এই বিষয়ে আরও সংবাদ

    যে চার শিক্ষার কথা জানালেন জোভান

    ‘আন্ধার’-এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    ​মঞ্চে শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জ্বালানি বাজারে প্রতিযোগিতা বাড়াতে বেসরকারি খাতকে স্বাগত

    ডিজেল-অকটেনে লোকসান, সরকারের কাছে বিপিসির ১৮ হাজার কোটি টাকা দাবি

    শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি

    জ্বালানি খাতে সংস্কার ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়

    জামানত ছাড়াই ১০ লাখ টাকা ব্যাংক ঋণ পাবেন যারা

    কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব মো. সেলিম খান

    সবখানে গ্যাসের জন্য হাহাকার

    সংগীতশিল্পী মনির খানের ৩০ লাখ সাবস্ক্রাইবার

    পুরোপুরি চালু করতে ফের বন্ধ করতে হবে এলএনজি টার্মিনাল

    ৫.৮৫ মেগাওয়াট রুফটপ সোলারে ইডকলের অর্থায়ন

    একমি ল্যাবরেটরিজের নতুন এমডি তাসনিম সিনহা

    প্রবাসে এক টুকরো চুয়েট: অস্ট্রেলিয়ার সিডনিতে চুয়েট অ্যালামনাইদের মিলনমেলা

    সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

    রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে লাখ টাকা জিতলেন খিলগাঁওয়ের আলা উদ্দিন

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    সম্পর্কের টানাপোড়েন কাটাতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

    অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

    প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত

    যে চার শিক্ষার কথা জানালেন জোভান

    ‘র’ প্রধান পরাগ জৈন কেন ঢাকায়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.