Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সঞ্চয়পত্রে কর কর্তনের সনদ প্রদানে চার্জ নেয়া যাবে না

    জানুয়ারি ২৪, ২০২৪ ৪:৪৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটছে ব্যাংক। কিন্তু করের সার্টিফিকেট দিতে বিনিয়োগকারীদেরকে হয়রানি করা হচ্ছে। আবার সনদ দিতে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে চার্জ। মোবাইল নম্বর, ব্যাংক হিসাব সংশোধন বা পরিবর্তনে বিলম্ব করছে ব্যাংকগুলো। এছাড়া, পেনশনার সঞ্চয়পত্র বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাই সঞ্চয়পত্রে হয়রানি বন্ধ ও সেবা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ না নেওয়ার নির্দেশ নিদেছে বাংলাদেশ ব্যাংক।

    এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত শরীয়াহভিত্তিক পরিচালিত ব্যাংক ছাড়া অন্য তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।

    নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের ২০ জুলাই জারি করা সার্কুলারে জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন ইনট্রুমেন্টগুলো (সঞ্চয়পত্র ও সঞ্চয়বন্ড) বিক্রিকালে এবং বিক্রি পরবর্তী অন্যান্য সেবা প্রদানের বিষয়ে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছিল।

    সঞ্চয় স্কিমের অর্জিত মুনাফা হতে উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে হয়রানি, উৎসে কর কর্তনের সনদপত্র প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের নিকট হতে চার্জ গ্রহণ, সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী সেবা (যেমন: বিনিয়োগকারীর মোবাইল নম্বর সংশোধন ও পরিবর্তন, ব্যাংক হিসাব সংশোধন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু, উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদান ইত্যাদি) প্রদানের ক্ষেত্রে বিলম্ব করাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে।

    এছাড়া, পেনশনার সঞ্চয়পত্রের বিধিমালা অনুযায়ী উপযুক্ত ব্যক্তির নিকট সঞ্চয়পত্র বিক্রয় না করা এবং অনুপযুক্ত ব্যক্তির নিকট সঞ্চয়পত্র বিক্রয় করার অভিযোগ এসেছে।

    এমন পরিস্থিতিতে সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী বিভিন্ন সেবা দিতে অর্থাৎ বিনিয়োগকারীর মোবাইল নম্বর সংশোধন ও পরিবর্তন, ব্যাংক হিসাব সংশোধন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু, উৎসে কর কর্তনের সার্টিফিকেট দিতে বলা হয়েছে।

    এক্ষেত্রে ২০২২ এর ২০ জুলাই জারি করা নির্দেশনা অনুসরণ, কোনো চার্জ ছাড়াই বিনিয়োগকারীদেরকে সঞ্চয় স্কিমের অর্জিত মুনাফা হতে উৎসে কর কর্তনের সার্টিফিকেট দ্রুততম সময়ে প্রদান করতে হবে। এছাড়া, পেনশনার সঞ্চয়পত্র ইস্যু করার ক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্র নীতিমালা, ২০০৪ (সংশোধিত-২০১৫) এবং ২০২১ সালের ১৫ নভেম্বর জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

    অকা/ব্যাংখা/সকাল/২৪ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    সঞ্চয়পত্রে কর কর্তনের সনদ প্রদানে চার্জ নেয়া যাবে না

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.