Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৭ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সাপ্লাই চেইন সচল রাখতে পোশাক শিল্পকে সহযোগিতার আহ্বান

    সেপ্টেম্বর ২, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে চলমান পরিস্থিতিতে পোশাক শিল্প খাতে স্থিতিশীল শ্রম পরিস্থিতি বজায় রাখতে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। ১ সেপ্টেম্বর বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত আইবিসির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সহযোগিতা চাওয়া হয়।

    সভায় বিজিএমইএ নেতারা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি পোশাক শিল্পের জন্য এক নতুন বাস্তবতা নিয়ে এসেছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো পোশাক শিল্পের আমদানি, রফতানি ও উৎপাদন কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলেছে। পোশাক শিল্প খাতকে নগদ প্রবাহ সংকটসহ নানা ধরনের আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এরপরও সাপ্লাই চেইন সচল রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কারখানাগুলো।

    চলমান পরিস্থিতিতে পোশাক শিল্পের সার্বিক কার্যক্রম নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে পরিচালনা করার লক্ষ্যে এ খাতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন বিজিএমইএ নেতারা। তারা বলেন, কারখানাগুলোয় যাতে করে শ্রম অসন্তোষের মতো পরিস্থিতির সৃষ্টি না হয় এবং তুচ্ছ ঘটনার জেরে শ্রমিকরা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষদের জন্য ভোগান্তি বয়ে না আনেন। এ ব্যাপারে আইবিসিকে সহায়তা প্রদানের অনুরোধও জানিয়েছেন তারা।

    সভায় কারখানার অভ্যন্তরের সমস্যাগুলো ত্রিপক্ষীয়ভাবে সমাধানের ওপর জোর দেয়া হয়। বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘কোথাও কোনো সমস্যা হলে যৌথভাবে কাজ করতে হবে।’

    একই রকম কথা বলেন সেনা কর্মকর্তা কর্নেল মহিউদ্দিন। তিনি বলেন, ‘দাবি (কারখানার অভ্যন্তরে) আসতেই পারে, কিন্তু দাবিগুলো সমাধান করতে হবে যৌথভাবে।’

    সভায় সব পক্ষ সুষ্ঠু শ্রম পরিস্থিতি বজায় রাখার বিষয়ে একমত হয়। একই সঙ্গে মজুরি বা অন্য যেকোনো ইস্যুতে মালিক ও শ্রমিকদের মধ্যে কোনো দূরত্ব বা দ্বন্দ্ব তৈরি হলে সংশ্লিষ্ট সব প্রতিনিধি মিলে আলোচনার মাধ্যমে তা সমাধান করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন সংগঠনের সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, মো. নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, মো. রেজাউল আলম (মিরু)।

    সভায় সেনা কর্মকর্তা কর্নেল মহিউদ্দিন, শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আজাদ মিয়া, ডিআইজি (ডিআইএফআই, গাজীপুর) আহমেদ বেল্লাল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুরের এসপি মো. সারওয়ার আলম এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    এছাড়া ছিলেন আইবিসির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ও লেদার ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স লীগের জেড এম কামরুল আনাম, ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক চায়না রহমান এবং বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এএম নাজিম উদ্দিন। ●

    অকা/শিবা/ফর/সকাল/২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পোশাক শিল্প বিজিএমইএ

    এই বিষয়ে আরও সংবাদ

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ২০৩০ সালের মধ্যে উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.