Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সিন্ডিকেটের কব্জায় শিক্ষা প্রশাসন

    সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ18
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    শক্তিশালী সিন্ডিকেটের বলয় থেকে এখনো বের হতে পারছে না শিক্ষা প্রশাসন। ৫ আগস্টের পরও দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা সেক্টরের পুরনো সেই বন্দিদশার কোনো উন্নতিও হচ্ছে না। এমনকি পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধা পাওয়া কর্মকর্তারা এখনো বদলির ক্ষেত্রে পাচ্ছেন বিশেষ সুবিধা। পর্দার অন্তরালে বড় ধরনের অনিয়মের মাধ্যমেই একটি সিন্ডিকেট এই বদলিবাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দীর্ঘ দিন বঞ্চিত থাকা শিক্ষা মন্ত্রণালয় অধিভুক্ত বিভিন্ন দফতরের কর্মকর্তারা। শিক্ষা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মরত বঞ্চিতদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, শিক্ষা সেক্টরের শক্তিশালী একটি চক্রের আবর্তে এখনো ঘুরপাক খাচ্ছে সবকিছু। সিন্ডিকেটের কব্জায় এখনো শিক্ষা প্রশাসন। গত কয়েক দিনে শিক্ষা মন্ত্রণালয়ের চারটি বদলিয় আদেশ বিশ্লেষণ করে দেখা গছে বিগত ১৬ বছরে যারা আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ ছিলেন এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছেন তারা এখনো সুবিধা নিয়ে পছন্দের দফতর ও লোভনীয় পদে বদলি হওয়ার সুযোগ পাচ্ছেন।

    সর্বশেষ ১৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশিতে) সহকারী পরিচালক (এডি প্রাশসন) পদে বদলি হয়েছেন সহকারী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) ফিরোজ আলম (৩০তম বিসিএস)। যদিও সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্যানেল থেকেই (শিক্ষা ক্যাডারের) তিনি নির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন (ভোটার নং কুনোবি ১০৩২)। পরপর দুই বছর তিনি আওয়ামী লীগের দলীয় প্যানেল থেকে এই নির্বাচন করেছেন। জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থানও নিয়েছিলেন তিনি। পরে ৫ আগস্টের পর থেকে তিনি শিক্ষার্থীদের রোষানল থেকে বাঁচতে বেশ কিছু দিন কলেজেও যাননি, পালিয়ে ছিলেন ঢাকায়। এখন অদৃশ্য ইশারায় চিহ্নিত একটি সিন্ডিকেটের সুপারিশে এই পদোন্নতি পেয়েছেন। পতিত আওয়ামী সরকারের আমলে সুবিধা নিয়ে আবার এখনো বদলিতে বিশেষ সুবিধা পাওয়ার গোপন রহস্য কি? এ বিষয়ে জানতে চাইলে ফিরোজ আলম এই প্রতিবেদককে বলেন, আমি আওয়ামী সরকারের আমলে নির্বাচন করেছি ঠিকই কিন্তু আমার ছাত্র জীবন কিংবা আমার পারিবারিক জীবনে আমি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। আর পেশাদার সংগঠন হিসেবে আমি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৪ এর আওয়ামী প্যানেলে তথা শাহেদ তানভীর মোস্তাফিজ লিখনের সাথে একই গ্রুপে নির্বাচন করেছিলাম। তবে আমার এখন বদলিকৃত পদের জন্য আমি কোনো তদবির বা অনিয়মের সাথে জড়িত ছিলাম না।

    এ দিকে শিক্ষা প্রশাসনে দীর্ঘ দিন থেকে বঞ্চিত কর্মকর্তাদের অনেকেই শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরে নতুন পদায়নের ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেয়ার বিষয়ে বড় একটি সিন্ডিকেটকে দায়ী করছেন। বিগত সময়ে যোগ্যতা ও পদ খালি থাকার পরেও দীর্ঘ দিন থেকে ঢাকার বাইরে কর্মরর্ত ছিলেন এমন অনেক বঞ্চিত কর্মকর্তারা জানান, ৫ আগস্টের পরেও দুঃখজনক হলেও সত্য যে, একটি অসাধু চক্র কৌশলে শিক্ষা মন্ত্রণালয়ে গড়ে তুলেছেন শক্তিশালী একটি সিন্ডিকেট। তবে বর্তমানে তাদের কার্যক্রমেই ক্রমেই দৃশ্যমান হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়কে ঘিরে গড়ে উঠা এই বিশাল সিন্ডিকেট। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জন চাহিদা এবং প্রয়োজনের খাতিরেই শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দফতর ও অধিদফতর, শিা বোর্ড এবং কলেজের প্রশাসনিক পদগুলোতে বদলি পদায়নের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু দেখা গেল রাতারাতি একটি সিন্ডিকেট গড়ে তোলা হয় এই বদলি পদায়ন প্রক্রিয়াকে কুগিত করতে। আর এর প্রধান হোতা হিসেবে কলকাঠি নাড়ছেন শিা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম (ডাক নাম নিউ)। এই কর্মকর্তা বিগত সরকারের আশীর্বাদ ধন্য এবং সে সময়ে তিনি বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ঢাকায় বিভিন্ন লোভনীয় পদগুলোতে হরহামেশাই পদায়ন করে দিতেন। অভিযোগ রয়েছে তার এই তালিকায় প্রাধান্য পেতেন তারই বিশ্ববিদ্যালয়ের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) সাবেক ছাত্ররা। সে সময় এটিকে রাখঢাক করে রাখতে পারলেও বর্তমানে অনেকের কাছে এটি স্পষ্ট হয়ে গেছে। তিনি নিজেকে গত সরকারের যেমন- আদর্শের অনুসারী প্রতিপন্ন করতে সমর্থ হয়েছিলেন তেমনি এই সরকারের এবং ভবিষ্যৎ সরকারের আদর্শের প্রতিও নিজেকে সমর্পিত বলে জানান দিচ্ছেন। তিনি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তিন-চারটি আদেশ জারি করিয়ে নিজের মতার প্রমাণ দিয়েছেন। চিহ্নিত স্বৈরাচারের সহযোগী ও বিতর্কিত বহু কর্মকর্তাকে এই আদেশগুলো দ্বারা পছন্দের লোকদের পদায়নের মাধ্যমে লাভবান করেছেন এবং নিজেও লাভবান হয়েছেন বলে শিক্ষা প্রশাসনের সর্বত্র আলোচনা চলছে।

    অভিযোগ রয়েছে চলতি মাসের ৯ সেপ্টেম্বর তিনটি আদেশে ৬৭ জন কর্মকর্তাকে সুবিধাজনক পদায়ন দিয়েছেন। এতে করে বিগত সরকারের বিরাগভাজন ও বঞ্চিত কর্মকর্তাদের সুবিধাজনক পদায়ন বন্ধ হয়ে যাচ্ছে। আবার অন্তর্র্বর্তীকালীন সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে এসব কর্মকর্তারা কূটচালের মাধ্যমে নস্যাৎ করবেন এমনটাও আশঙ্কা করা হচ্ছে। সূত্র আরো জানায়, সৈয়দ মামুনুল আলমের (নিউ) সিন্ডিকেটের সব সদস্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং অনেকে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ছিলেন। ●

    অকা/শিক্ষা/ফর/রাত/১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    শিক্ষা প্রশাসন

    এই বিষয়ে আরও সংবাদ

    বুটেক্সে হবে এডিবির অর্থায়নে আধুনিক বহুতল ভবন

    শর্তসহ ফের স্টুডেন্ট ভিসা চালু করছে যুক্তরাষ্ট্র

    ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু

    তাসনিয়া ফেব্রিকস বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা

    ইংরেজি বক্তৃতা আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল ও ব্র্যাক ব্যাংক

    ড্যাফোডিল-লঙ্কাবাংলার মধ্যে সমঝোতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.