Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু

    জুন ১৯, ২০২৫ ২:১০ অপরাহ্ণ52
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিক এরফান এ তথ্য জানিয়েছেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৫৬ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠানো শুরু হয়েছে। “জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি বিতরণের প্রশাসনিক কাজ শেষ। এজি অফিস থেকে কাগজ বাংলাদেশ ব্যাংকে গেছে, ব্যাংক টাকা ছাড় শুরু করেছে।”

    মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্টে ১৯ জুন দুপুর থেকে এ অর্থ পাঠানো শুরু হয়েছে।

    ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থী এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবেন। তাদের বেশিরভাগই দুই কিস্তির টাকা পাবেন, কেউ কেউ পাবেন এক কিস্তির। সবমিলিয়ে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ৫৬ লাখ।

    উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হওয়ার পরপরই তা তুলে নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ অনুরোধ জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কোম্পানি ক্যাশআউট চার্জ কাটবে না।

    উপবৃত্তিধারীর তথ্য, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

    সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য বলছে, উপবৃত্তি বাবদ জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থীকে ৮২৪ কোটি টাকা এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী ৮৭২ কোটি টাকা দেয়া হচ্ছে।

    একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীরা প্রতিমাসে ৪০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ২৪০০ টাকা উপবৃত্তি পান। বই কিনতে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১০০০ টাকা পেয়ে থাকেন। আর ফরম পূরণের ফি বাবদ দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পান ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১৩০০ টাকা পেয়ে থাকেন।

    ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১২০০ টাকা; অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২৫০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৫০০ টাকা; নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৮০০ টাকা উপবৃত্তি পান। এছাড়াও দশম শ্রেণির শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের ফি বাবদ এককালীন ১০০০ টাকা পান। ●

    অকা/শিক্ষাখা/ফর/দুপুর/১৯ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শিক্ষাবিদদের সতর্কবার্তা: ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ জরুরি

    মিরপুরে ইনোভেটিভ স্কুলে ব্যতিক্রমী ফল উৎসব

    বুটেক্সে হবে এডিবির অর্থায়নে আধুনিক বহুতল ভবন

    শর্তসহ ফের স্টুডেন্ট ভিসা চালু করছে যুক্তরাষ্ট্র

    তাসনিয়া ফেব্রিকস বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা

    ইংরেজি বক্তৃতা আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল ও ব্র্যাক ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.