Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচক ও লেনদেনের অবনতি পুঁজি বাজারে

    সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সূচক ও লেনদেনে বড় ধরনের অবনতি দিয়েই সপ্তাহ শেষ হলো পুঁজি বাজারের। ১৮ সেপ্টেম্বর দেশের দুই পুঁজি বাজারই বড় ধরনের সূচক হারায়। সেই সাথে হ্রাস পেয়েছে লেনদেনও। ১৮ সেপ্টেম্বর শুরু থেকেই বাজারগুলোতে সূচকের ওঠানামায় এক ধরনের অস্থিরতা প্রকাশ পায়। দিনের মাঝামাঝি সময়ে এসে এ প্রবণতা কিছুটা কাটিয়ে উঠলেও শেষদিকে তা আবার প্রবল আকার ধারণ করে। এতে সূচকের বড় অবনতি দিয়েই লেনদেন শেষ করে দুই পুঁজি বাজার।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি ১৮ সেপ্টেম্বর ৪২ দশমিক ৪১ পয়েন্ট হ্রাস পায়। ৫ হাজার ৪৯২ দশমিক ৩৪ পয়েন্ট থেকে সূচকটি দিনশেষে নেমে আসে ৫ হাজার ৪৪৯ দশমিক ৯২ পয়েন্টে। একই সময় ডিএসইর দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ হারায় ১৯ দশমিক ৯৮ ও ১৩ দশমিক ১০ পয়েন্ট। ১৭ সেপ্টেম্বরও বাজারটিতে সব সূচকের কমবেশি অবনতি ঘটে।

    দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক এ দিন ৮৪ দশমিক ৯৭ পয়েন্ট হ্রাস পায়। ১৫ হাজার ৪১৫ দশমিক ৯৭ পয়েন্ট থেকে লেনদেন শুরু করলেও দিনশেষে সূচকটি নেমে আসে ১৫ হাজার ৩৩০ দশমিক ৯৯ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি ঘটে যথাক্রমে ৯৮ দশমিক ৭২ ও ৫০ দশমিক ৬৯ পয়েন্ট।

    সূচকের টানা অবনতির ফলে ১৮ সেপ্টেম্বর বাজারগুলোতে বিনিয়োগকারীদের অংশগ্রহণও হ্রাস পায়। ঢাকা শেয়ার বাজার ১৮ সেপ্টেম্বর ৬৪৯ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে, যা আগের দিন অপেক্ষা ৮৮ কোটি টাকা কম। ১৭ সেপ্টেম্বর বাজারটির লেনদেন ছিল ৭৩৭ কোটি টাকা। অন্য দিকে চট্টগ্রাম শেয়ার বাজারে ১২ কোটি টাকায় নেমে আসে লেনদেন। আগের দিন বাজারটির লেনদেন ছিল ২২ কোটি টাকা। পুঁজি বাজার সংশ্লিষ্টরা ১৮ সেপ্টেম্বরের বাজার আচরণকে সাময়িক অস্থিরতা হিসাবেই দেখছেন। তাদের মতে, এ মুহূর্তে আগামী নির্বাচনকে সামনে রেখে নানা দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি নিয়ে আগাচ্ছে।

    বিনিয়োগকারীরা তাই এ মুহূর্তে কিছুটা সতর্ক আচরণের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে যেসব শেয়ারে এখনো মুনাফা তুলে নেয়া সম্ভব তা থেকে মুনাফা তুলে নিচ্ছেন তারা। এটাই সূচকের পতন ঘটাচ্ছে। তা ছাড়া পরিস্থিতি বিবেচনায় নতুন করে বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন না বেশির ভাগ বিনিয়োগকারী। প্রতিষ্ঠানগুলোও নিজেদের গুটিয়ে নিচ্ছে। এতে হ্রাস পাচ্ছে লেনদেন। তবে তারা মনে করেন, এটাই খুবই সাময়িক। আগামী সপ্তাহেই বাজার আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারে তারা আশাবাদী।

    ১৮ সেপ্টেম্বর বাজার পর্যালোচনায় দেখা যায় ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও টেলিকমিউনিকেশনের মতো মূলধন সমৃদ্ধ খাতগুলোতে বড় দরপতনই সূচকের অবনতি ঘটিয়েছে। এ ছাড়া মূলধনী কোম্পানিতে অংশগ্রহণ না বাড়লে তার প্রতিফলন ঘটে লেনদেনেও। ঢাকা শেয়ার বাজারে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৪৪টির মূল্যবৃদ্ধির বিপরীতে দর হারায় ৩০৩টি। এটি ডিএসইর লেনদেন হওয়া কোম্পানির ৮৫ শতাংশের বেশি। দর অপরিবর্তিত ছিল ৫০টি শেয়ারের। একইভাবে চট্টগ্রাম শেয়ার বাজারের লেনদেনে অংশ নেয়া ২০৭টি শেয়ারের মধ্যে ৫০টির দাম বাড়লেও দরপতনের শিকার ছিল ১২৭টি। অপরিবর্তিত ছিল ৩০টির দাম।

    ১৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২৯ কোটি ৯৯ লাখ টাকায় কোম্পানিটির ১৮ লাখ ৪৫ হাজার শেয়ার হাতবদল হয়। ১৯ কোটি ৬৫ লাখ টাকায় ৫১ লাখ ৭২ হাজার শেয়ার বেচাকেনা করে দ্বিতীয় ছিল সামিট অ্যালাইয়েন্স পোর্ট। এ দিন ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো ছিল টেকনো ড্রাগস লি., ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, এনভয় টেক্সটাইলস, রবি আজিয়াটা, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

    এ দিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ব্যাংকিং খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এ দিন কোম্পানিটির শেয়ারের ৫ দশমিক ৭১ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে। ৫ দশমিক ১৬ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে এ তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল টেকনো ড্রাগস লি.। ডিএসইতে মূল্যবৃদ্ধিতে শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে এনভয় টেক্সটাইলস, মতিন স্পিনিং, পাওয়ার গ্রিড কোম্পানি, হা ওয়াল টেক্স, ইনটেক অনলাইন, মার্কেন্টাইল ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও সাউথইস্ট ব্যাংক।

    ১৮ সেপ্টেম্বর দরপতনের শীর্ষ স্থানটি দখলে রাখে সিএপিএম বিডিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ৮ দশমিক ৮৪ শতাংশ দর হারায় মিউচুয়ালি ফান্ডটি। ৮ দশমিক ৬৯ শতাংশ দর হারিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংক, একমি পেস্টিসাইড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং জিবিবি পাওয়ার। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 5 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.