Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ১৭২ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে আছে

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ৮:৪৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ধারাবাহিক পতনে শেয়ারবাজারের সূচক যখন ৬ হাজার পয়েন্ট ভেদ করে নিচে নেমে যায়, তখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উপায়ন্তর না দেখে ২৮ জুলাই, ২০২২ বৃহস্পতিবার শেয়ারবাজারে দ্বিতীয় দফা ফ্লোর প্রাইস আরোপ করে। সেদিন লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক অবস্থান করছিল ৫ হাজার ৯৮০ পয়েন্টে।

    দুই দিন বন্ধের পর ৩১ জুলাই রোববার তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডসহ ২০ খাতের ৩৮৬টি প্রতিষ্ঠান ফ্লোর প্রাইসের তিলক মাথায় নিয়ে লেনদেন শুরু করে। সেদিন লেনদেন শেষে ৭৬টি প্রতিষ্ঠান বাদে বাকি সবগুলো প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হয়। পরেরদিন সোমবার ফ্লোর প্রাইসের সংখ্যা আরও কমে ৫১টিতে নেমে আসে। তৃতীয় দিন ফ্লোর প্রাইসের কোম্পানি আরও কমে ৩৪টিতে স্থির হয়। এরপর সূচক মাঝে মধ্যে কিছু বিরতি দিয়ে ঊর্ধ্বমুখী থাকলেও ফ্লোর প্রাইসে প্রতিষ্ঠানের তালিকা দীর্ঘ হতে থাকে।

    ফ্লোর প্রাইস আরোপের পর এই পর্যন্ত সাত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এরমধ্যে ডিএসইর প্রধান সূচক ৫৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৪ পয়েন্টে। সূচকের এমন উত্থানে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম ৩-৪ গুণ বেড়েছে। কিন্তু ফ্লোর প্রাইসে কোম্পানির মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) লেনদেন শেষে ফ্লোর প্রাইসের তালিকা লাফ দিয়ে দাঁড়িয়েছে ১৭২টিতে। যা তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৪ দশমিক ৫৬ শতাংশ। অর্থাৎ শেয়ারবাজারের ৩৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টি বা ৪৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট এখন ফ্লোর প্রাইসে গড়াগড়ি খাচ্ছে। যেগুলোর সিংহভাগই বিক্রেতাদের চোটপাটে দিনভরই ক্রেতা সংকটে ঘুমায়।

    খাতভিত্তিক হিসাবে ফ্লোর প্রাইসে সবচেয়ে বেশি অবস্থান করছে মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর পরের অবস্থানে রয়েছে ব্যাংক, বীমা, বস্ত্র, আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতের শেয়ার। ব্যাংক, বস্ত্র ও বীমা খাতে ৫০ শতাংশের বেশি কোম্পানি এখন ফ্লোর প্রাইসে ঘুমাচ্ছে।

    তবে ফ্লোর প্রাইসে ঘুমানো বহুজাতিক এবং শীর্ষ লভ্যাংশ দেয়া কোম্পানির সংখ্যাও নেহাত কম নয়। বহুজাতিক ও শীর্ষ লভ্যাংশ দেয়া কোম্পানিগুলোর মধ্যে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, গ্রামীণফোন, সিঙ্গার বাংলাদেশ, রেনেটা, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, রেনেটা, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক এখন ফ্লোর প্রাইসের নিরব স্বাক্ষী। দৌর্দন্ড প্রতাপের ব্লু চিপ খ্যাত কোম্পানিগুলো এখন ফ্লোর প্রাইসে দন্তহীন নিস্তেজ বাঘের ভূমিকায় অবস্থান করছে।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে ফ্লোর প্রাইসে থাকা সর্বোচ্চ রেকর্ড করেছে মিউচুয়াল ফান্ড। এখাতের ৩৬টি ফান্ডের মধ্যে মাত্র দুটি ফান্ড ফ্লোর প্রাইসের ১০ পয়সা ওপরে লেনদেন হচ্ছে। বাকি ৩৪টি ফান্ডই ফ্লোর প্রাইসের চৌহদ্দিতে বন্দী। গত বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকঢোল পিটিয়ে গোল্ডেন জুবিলি ফান্ড নামে একটি মিউচুয়াল ফান্ডের আর্বিভাব হয়েছে। সেটিও অভিষেকের পরের দিন ফ্লোর প্রাইসের গন্ডিতে আটকা পড়েছে। ফলে ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৫টিই এখন ফ্লোর প্রাইসের চৌহদ্দির নজরে বন্দী।

    ফ্লোর প্রাইসে এর পরের অবস্থানে রয়েছে বীমা খাত। এখাতের ৫৪টি কোম্পানির মধ্যে ৫০ শতাংশ কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-অগ্রণী, কন্টিনেন্টাল, ঢাকা, এক্সপ্রেস, বিজিআইসি, ফেডারেল, জনতা, মেঘনা জেনারেল, নর্দার্ন, পিপলস, ফিনিক্স, পাওনিয়ার, প্রগতি জেনারেল, প্রগতি লাইফ, প্রগ্রেসিভ লাইফ, প্রাইম জেনারেল, প্যারামাউন্ট, প্রভাতী, পূরবী, রিপাবলিক, ন্যাশনাল লাইফ, সোনার বাংলা, স্ট্যান্ডার্ড, ইউনিয়ন ও ইউনাইটেড। এখাতে বৃহস্পতিবার ইস্টল্যান্ড, প্রাইম লাইফ, রূপালী জেনারেল ও সান লাইফ ফ্লোর প্রাইসের গন্ডি পেরিয়ে সামান্য ওপরে লেনদেন হয়েছে।

    এছাড়া, বড় খাতগুলোর মধ্যে ফ্লোর প্রাইসে বেশি রয়েছে-

    ব্যাংক খাতে এবি, আল-আরাফা, এশিয়া, ব্র্যাক, আইসিবি ইসলামী, ইসলামী, যমুনা, এমটিবি, এনসিসি, এনবিএল, এনআরবিসি, রূপালী, সাউথইস্ট, ট্রাস্ট, ইউসিবি, এসআইবিএল, স্ট্যান্ডার্ড, সাউথ বাংলা, ইউনিয়ন। সর্বশেষ গত বৃহস্পতিবার এখাতের এক্সিম ব্যাংক ফ্লোর প্রাইস ভেদ করে সামান্য ওপরে উঠেছে।

    বস্ত্র খাতে দুই আলিফ, অলটেক্স, আনলিমা, সিএন্ডএ, ডেল্টা, ড্রাগন, দুলামিয়া, এনভয়, ইভিন্স, ফ্যামিলি, হামিদ, এইচআর, খান ব্রাদার্স, কাট্টলী, মতিন, মিথুন, এমএল, পিটিএল, মুন্নু ফেব্রিক, নিউ লাইন, পিডিএল, প্রাইম, রহিম, রিজেন্ট, রিং শাইন, আরএন, সাফকো, শেফার্ড, তাল্লু, তশরিফা, তুংহাই, ভিএফএস, নূরানী, দুই সায়হাম ও দুই জাহিন। এখাতে বৃহস্পতিবার আলহাজ্ব টেক্সটাইল, সিমটেক্স ও এসকে ট্রিমস ফ্লোর প্রাইস অতিক্রম করে সামান্য ওপরে উঠে লেনদেন হয়েছে।

    আর্থিক খাতে বে লিজিং, বিডি ফাইন্যান্স, ডিবিএইচ, জিএসপি, ফিনিক্স, ডিবিএইচ, ফারইস্ট, ফার্স্ট, ফিনিক্স, লঙ্কাবাংলা, পিএলএফএস ও ইউনাইটেড। বৃহস্পতিবার খাতটির মাইডাস ফাইন্যান্স ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হয়েছে।

    প্রকৌশল খাতে আনোয়ার গ্যালভেনাইজিং, অ্যাপেলো ইস্পাত, এটলাস, গোল্ডেন সন, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওয়াইম্যাক্স, সাভার রিফেক্সটরিজ, সুহ্নিদ ইন্ডাষ্ট্রিজ, সিঙ্গার, উসমানিয়া গ্লাস, ওয়ালটন হাইটেক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বৃহস্পতিবার খাতটির বিডি থাই, এসএস স্টিল, ডোমিনেজ স্টিল ও ইয়াকিন পলিমার বৃহস্পতিবার ফ্লোর প্রাইস অতিক্রম করে ওপরে উঠে কিছুটা ঝলক দেখিয়েছে।

    ওষুধ ও রসায়ন খাতে একটিভ ফাইন, এএফসি এগ্রো, গ্লোবাল হেভি, লিবরা, সালভো, স্কয়ার ফার্মা ও রেনেটা।

    অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে চামড়া খাতের অ্যাপেক্স ট্যানারী ও ফরচুন সুজ; বিদ্যুৎ খাতে খুলনা ও সামিট পাওয়ার; সিমেন্ট খাতে এরামিট, ক্রাউন ও হাইডেলবার্গ; টেলিযোগাযোগ খাতে গ্রামীণ ও রবি; তথ্য প্রযুক্তিতে ডেফোডিল, খাদ্য খাতে বিচ হ্যাচারী, গেইল, ফু-ওয়াং, ন্যাশনাল ফিড, মেঘনা পেট ও মেঘনা কনডেন্স মিল্ক।

    #

    অকা/পুঁবা/ দুপুর, ২৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ১৭২ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে আছে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.