Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ৪র্থ জাতীয় বীমা দিবস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    মার্চ ১, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণUpdated:মার্চ ১, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা খাতের আরও উন্নয়নের জন্য এবং বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জাতীয় বীমা দিবস-২০২৩ 'র উদ্বোধন করেছেন।
    তিনি ১ মার্চ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির উদ্বোধন করেন।
    অর্থ মন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
    ‘আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে।
    অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
    অনুষ্ঠানে বীমা খাতের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বীমা দিবস-২০২৩ উপলক্ষ্যে বীমা খাতের ওপর আইডিআরএ আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং বীমা খাতে অবদানের জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা জানানো হয়। প্রধানমন্ত্রী ক্রেষ্ট ও প্রশংসাপত্র বিতরণ করেন।
    ১৯৬০ সালের ১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। সে ক্ষণ অনুযায়ী সরকার ২০২০ সালের ১ মার্চ থেকে জাতীয় বীমা দিবস হিসেবে উদযাপন হয়ে আসছে।
    স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সরকার গত বছর জাতীয় বীমা দিবসকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে।
    প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জাতির পিতার বীমা পেশায় সম্পৃক্ততার কথা উল্লেখ করে বলেন, ‘আমি বীমা পরিবারের একজন।’ বীমা হচ্ছে সকল কাজের গুরুত্বপূর্ণ অংশ। বীমার সচেতনতা বৃদ্ধির জন্য এর ব্যাপক প্রচার ও প্রসার জরুরি। তিনি বলেন, মটর বীমায় থার্ড পার্টির বিষয়টি এখনও ওঠে যায়নি। অগ্নি বীমায় দাবী আদায়ের বাস্তবতা তুলে ধরে বলেন, যাচাই বাছাই ছাড়া অন্যায্য মোটা অংক সাধারণ বীমা কর্পোরেশনসহ কোম্পানির কাছ থেকে তুলে নেওয়া গোটা শিল্পের জন্য ক্ষতিকর। দেশের বীমার উন্নয়নে সরকারের কার্যক্রমগুলো তুলে ধরে তিনি সকল জনগণের মাঝে বীমা সচেতনতার সবার প্রতি আহবান জানান। ●
    অকা/প্রম/দুপুর, ১ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    নভেম্বরে রফতানি বেড়েছে

    ধারাবাহিকভাবে কমছে চামড়া খাতের ঋণ

    প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি পৌছেছেন

    মালয়েশিয়ার শ্রম বাজারের পরিধি বৃদ্ধি

    সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.