Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অনলাইনে বিকাশের নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা

    জানুয়ারি ৩০, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ62
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    গ্রাহকের আরও দোরগোড়ায় গ্রাহকসেবা নিশ্চিত করতে নতুন ৬৩টি সেবা কেন্দ্র চালু করেছে বিকাশ। এ নিয়ে দেশজুড়ে ৩৫৬টি কেন্দ্র থেকে সরাসরি সেবা নেয়ার সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা। সেবা কেন্দ্রের পাশাপাশি হেল্পলাইন নাম্বার ১৬২৪৭, লাইভ চ্যাট, সাপোর্ট মেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে ২৪ ঘন্টাই গ্রাহকদের অ্যাকাউন্ট সম্পর্কিত সব ধরণের সেবা নিশ্চিত করছে বিকাশ।

    বিস্তৃত এই সেবা কেন্দ্রগুলোতে নতুন অ্যাকাউন্ট খোলা, তথ্য হালনাগাদ করা, বিভিন্ন ধরনের অভিযোগের সমাধান করা, স্টেটমেন্ট গ্রহণ, প্রযুক্তিগত সেবা পাওয়া সহ বিকাশ-এর যেকোনো ধরনের সেবা পেয়ে থাকেন গ্রাহকরা। সাধারণ সময়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (সপ্তাহে ৭ দিন, সরকারি ছুটি ব্যতীত) সেবা পেতে পারেন গ্রাহকরা। নির্দিষ্ট এলাকা ভেদে গ্রাহকসেবা কেন্দ্রের সময়সূচীতে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে সেবা কেন্দ্রগুলোতে গ্রাহক থাকা পর্যন্ত সেবা নিশ্চিত করা হয়। উল্লেখ্য, প্রতিদিন প্রায় এক লাখ গ্রাহক এসব কেন্দ্র থেকে সেবা গ্রহণ করছেন।

    কেবল গ্রাহক সেবা কেন্দ্রই নয়, বিকাশ গ্রাহকরা ১৬২৪৭ এ কল করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিরবচ্ছিন্ন সেবা নিতে পারছেন। পাশাপাশি ইমেইলের মাধ্যমে support@bkash.com,  অথবা লাইভ চ্যাট https://www.bkash.com/help/livechat কিংবা বিকাশ-এর ভেরিফায়েড ফেসবুক পেজ https://www.facebook.com/bkashlimited ও হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৮৪৪১১৬২৪৭ এর মাধ্যমেও রাত-দিন যেকোনো সময় সেবা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।

    এছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম যেমন গুগল ম্যাপ, ইউটিউব, ইন্সটাগ্রাম, টিকটক এবং গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর এর অ্যাপ রিভিউ অংশ থেকেও গ্রাহক সেবা পেয়ে থাকেন গ্রাহকরা। এদিকে, সেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে বিকাশ ওয়েবসাইটের কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সেল https://www.bkash.com/en/help/complaint-cell এ উল্লিখিত কর্মকর্তার সাথে ই-মেইল এর মাধ্যমে যোগাযোগের সুযোগও রয়েছে। গ্রাহক সেবা কেন্দ্র সহ সবগুলো সেবা চ্যানেলে সারাদেশে ছড়িয়ে থাকা প্রায় ৮ কোটি গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে বিকাশ।

    গ্রাহকরা বিকাশ অ্যাপের ম্যাপ অপশন ব্যবহার করে দেশের ৬৪ জেলার যেকোনো প্রান্ত থেকে তার নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্র সহজেই খুঁজে নিতে পারছেন। বিকাশ ম্যাপ থেকে গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা খুঁজে পেতে অ্যাপের হোমস্ক্রিনে ডানদিকের বিকাশ লোগো থেকে ম্যাপ নির্বাচন করতে হবে। ম্যাপের নিচের অংশে গ্রাহক সেবা লোগোতে ট্যাপ করলে গ্রাহকরা তার নিকটস্থ ৫টি গ্রাহক সেবা কেন্দ্রের অবস্থান দেখতে পারবেন। ‘লিস্ট দেখুন’ বাটন থেকে অথবা যেকোনো গ্রাহক সেবা এর উপর ট্যাপ করে ‘রুট দেখান’ অপশন থেকে সেখানে যাওয়ার পথ-নির্দেশনাও পাবেন গ্রাহক।

    তাছাড়া বিকাশের ওয়েবসাইট https://www.bkash.com/help/ locator/customer-care-points থেকেও বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা এবং যোগাযোগের বিস্তারিত তথ্য জানার সুযোগ রয়েছে।

    বিকাশ গ্রাহকরা ‘পিন রিসেট’ অপশন ব্যবহার করে নিজেই নিজের অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারেন। পিন ভুলে গেলে বা কয়েকবার ভুল পিন দেয়ার কারণে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ হয়ে গেলে পিন রিসেট এর সুযোগ রয়েছে। ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে, ১৬২৪৭ এ কল করে অথবা বিকাশ অ্যাপে লগইন করার সময় এই সেবা নিতে পারেন গ্রাহক। https://www.bkash.com/help/reset-pin - এই লিংকে ক্লিক করলে পিন রিসেট করার প্রক্রিয়া বিস্তারিত জানা যাবে।

    পিন রিসেট ছাড়াও বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকরা তাদের অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ, বিকাশ লেনদেনের স্টেটমেন্ট তোলা, বিভিন্ন সাবস্ক্রিপশন সার্ভিস বন্ধ বা চালু করতে পারছেন। পাশাপাশি, ১৬২৪৭-এ কল করে এমএনপি আপডেট, ইন্টারেস্ট চালু বা বন্ধ করা, সর্বশেষ লেনদেনের তথ্য এবং বন্ধ অ্যাকাউন্ট পুনরায় সচল করার সুযোগও পাচ্ছেন গ্রাহকরা।

    বিশেষ সেবা : বিকাশের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি, সামাজিক সুরক্ষা খাতের ভাতা, সরকারের প্রণোদনা পাওয়া সুবিধাভোগীদের জন্য এলাকাভেদে বিশেষ গ্রাহক সেবার ব্যবস্থা করে থাকে বিকাশ। এ ক্ষেত্রে অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো সমস্যা হলে নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রগুলো থেকে খুব সহজেই প্রয়োজনীয় সেবা নিতে পারেন সুবিধাভোগীরা।

    এছাড়া বইমেলা, বাণিজ্যমেলা, গরুর হাটের মতো বিপুল জনসমাগমের স্থলে যেকোনো গ্রাহককে জরুরি অথবা নিয়মিত সেবা দিতেও সেসব স্থানে বিকাশ গ্রাহক সেবার ব্যবস্থা করা হয়ে থাকে। খবর বিজ্ঞপ্তির  ●

    অকা/আখা/সখবি/ফর/রাত/৩০ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একীভূত পাঁচ ব্যাংক
    ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা

    লোহিত সাগরে জাহাজে শুল্ক বসাবে হুথি বিদ্রোহীরা

    লতিফ সিদ্দিকী গ্রেফতার

    বাংলাদেশে শিগগিরই চালু হচ্ছে পেপ্যাল ও পেওনিয়ার

    সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

    রাষ্ট্রপতি হোন দলমতের ঊর্ধ্বে, জনগণের আস্থার প্রতীক

    বাড়ছে নারী নির্যাতনের ভয়াবহতা

    চাঁদাবাজি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.