Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ তিন শিল্প গোষ্ঠীর

    অক্টোবর ১৭, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ১৭, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

     

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের আমদানি ও রফতানি বাণিজ্যের প্রায় ৮২ শতাংশ হয় সমুদ্রপথে। দিন দিন বাড়ছে এ পথে আমদানি ও রফতানি। বিপুল মুনাফার সম্ভাবনা থাকায় সমুদ্র পণ্য পরিবহন ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। এরই ধারাবাহিকতায় চলতি বছরে সমুদ্রে পণ্য পরিবহনে মেঘনা, কর্ণফুলী ও বসুন্ধরা গ্রুপ বড় ধরনের বিনিয়োগ করেছে।

    সমুদ্রে পণ্য পরিবহনের জন্য গ্রুপ তিনটির বহরে যুক্ত হয়েছে ১১টি জাহাজ। এর মধ্যে মেঘনা গ্রুপের বহরে পাঁচটি, কর্ণফুলী গ্রুপের বহরে চারটি ও বসুন্ধরা গ্রুপের বহরে যুক্ত হয় দুটি জাহাজ। এতে তাদের বিনিয়োগ হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। আরও কয়েকটি জাহাজ এই তালিকায় যুক্ত হওয়ার অপেক্ষায় আছে বলে জানা গেছে।

    সূত্র জানায়, মূলত এত দিন বৈশ্বিক বাণিজ্যে মন্দা, জাহাজ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), পাঁচ শতাংশ এটিআই ও ৩৫ শতাংশ হারে করপোরেট করের কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিলেন দেশীয় উদ্যোক্তারা। তবে বর্তমানে সরকার ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারসহ নানা সুবিধা দেয়ায় এ খাতে বিনিয়োগ বাড়ছে। দুই বছর আগে যেখানে দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ ছিল ৪০টির মতো, এখন তা বেড়ে হয়েছে ৭৪টি।

    চলতি বছরের প্রথম ৯ মাসে নিবন্ধিত মোট ১১টি জাহাজের মধ্যে মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সোনারগাঁও সিড ক্রাশিং মিলের বহরে ৩৫ হাজার ২২ টনের মেঘনা প্রিন্সেস ও ৩২ হাজার ৯২৭ টনের মেঘনা সান, ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের বহরে ৩১ হাজার ৮৭৭ টনের মেঘনা লিবারিট ও ৩১ হাজার ৭৬১ টনের মেঘনা ফ্রিডম এবং মেঘনা সুগার রিফাইনারির বহরে ৩১ হাজার ৭৬১ টনের মেঘনা স্টার নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্ত হয়েছে। এই পাঁচটি জাহাজ নিয়ে মেঘনা গ্রুপের বহরে বর্তমানে সবমিলিয়ে ১২টি সমুদ্রগামী জাহাজ আছে।

    কর্ণফুলী লিমিটেডের বহরে যুক্ত হয়েছে সমুদ্রগ্রামী চারটি কনটেইনারবাহী জাহাজ। এগুলো হলো এইচআর হেরা, এইচআর ফারহা, এইচআর আরাই এবং এইচআর রেহা। এগুলোসহ কর্ণফুলী গ্রুপের বহরে বর্তমানে মোট ছয়টি কনটেইনার পরিবহনকারী জাহাজ আছে।

    বসুন্ধরা গ্রুপের যুক্ত হয়েছে তেল ও গ্যাস পরিবহনকারী দুটি জাহাজ। এগুলো হলো বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের আমদানিকৃত গ্যাস পরিবহনের জন্য ৪৬ হাজার টনের বসুন্ধরা ওয়ারিয়রস এবং বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের তেল বা কেমিক্যাল পরিবহনের জন্য ৩০ হাজার টনের বসুন্ধরা মালিকানা।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.