Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আত্মসমর্পণের পর জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান

    জুলাই ২৭, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    মডেল ও অভিনেত্রী মোছা. ইসরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরীকে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।

    সোমবার বেলা ৩টার দিকে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে ৫০ হাজার টাকা মুচলেকায় মেডিকেল প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।

    ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে রবিবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর খিলক্ষেত থানায় নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে মামলাটি নথিভুক্ত করেন স্নিগ্ধা চৌধুরী।

    মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২৪ জুলাই বিকাল ৪টার দিকে ইমন নামে এক ব্যক্তি তাকে আশিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ১৬ লাখ টাকায় চুক্তিবদ্ধ করেন। ওইদিন রাত ৮টার দিকে মাকে সঙ্গে নিয়ে খিলক্ষেতের ৩০০ ফুট এলাকায় আশিয়ান মেডিকেল কলেজে নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে বৈঠকে যান তিনি। বাসায় অতিথি থাকায় তার মা গাড়ি নিয়ে ফিরে গেলে তিনি একা সেখানে অবস্থান করেন।

    এজাহার অনুযায়ী, এরপর নজরুল ইসলাম ভূঁইয়া তাকে উদ্দেশ্য করে বলেন, ‘তোকে আমি ৬ মাস যাবৎ খুঁজতেছি, তুই আমার টাকায় অন্য ব্যাটাকে সঙ্গে নিয়ে বাসার পর্দা কিনেছিস।’ স্নিগ্ধা তাকে বোঝানোর চেষ্টা করলে তিনি তা বিশ্বাস করেননি। এ সময় ইমন নামে ওই ব্যক্তি ইশারায় তার কথা মেনে নিতে বলেন বলে অভিযোগ করা হয়েছে।

    বাদীর দাবি, একপর্যায়ে নজরুল ইসলাম একটি শটগান বের করে গুলি করার হুমকি দেন। পরে তার হাত-পা বেঁধে সোফায় ফেলে গলা চেপে ধরেন এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ৫০ থেকে ৬০টি আঘাত করেন। চুল ধরে টেনেহিঁচড়ে মেঝেতে ফেলে নির্যাতন চালানোরও অভিযোগ করা হয়েছে।

    মামলায় আরও উল্লেখ করা হয়, নজরুল ইসলাম তার ব্যক্তিগত সহকারীকে দিয়ে জোর করে কফি খাওয়ানোর চেষ্টা করেন। তিনি অস্বীকৃতি জানালে তার মুখে গরম কফি ছুড়ে মারা হয়। পরে কাঁচি হাতে নিয়ে তার চেহারা নষ্ট করার হুমকি দেওয়া হয়। তখন নজরুল ইসলাম তাকে "জেবা টাকিয়া" উল্লেখ করে দেড় কোটি টাকা নিয়ে অন্য পুরুষের সঙ্গে সংসার করার অভিযোগ তোলেন বলে এজাহারে দাবি করা হয়েছে। স্নিগ্ধা বারবার নিজেকে অন্য ব্যক্তি নন বলে বোঝানোর চেষ্টা করলেও অভিযুক্ত তা মানতে চাননি বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

    বাদীর অভিযোগ, প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক মদের সঙ্গে ওষুধজাতীয় কিছু মিশিয়ে পান করানো হয়। পরে অভিযুক্ত অন্য কক্ষে গেলে রাত সাড়ে ১১টার দিকে ভবনের প্রথমতলার বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে বাসায় ফেরেন তিনি।

    এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর এক দিন অচেতন ছিলেন স্নিগ্ধা। পরে ২৬ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। স্বজনদের সঙ্গে আলোচনা করে রবিবার রাতে খিলক্ষেত থানায় মামলাটি করেন।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    আশিয়ান মডেল স্নিগ্ধা

    এই বিষয়ে আরও সংবাদ

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার মারধরের অভিযোগ

    ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

    আত্মসমর্পণের পর জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান

    এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা

    নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ প্রশাসনকে কার্যকর করা

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট

    ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক

    সকালটা হোক প্রশান্তির

    ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে লিবিয়া

    পরিবেশবান্ধব প্যাকেজিং পণ্য উৎপাদনে ব্র্যাক

    ১০ লাখ টাকার ঋণ সুবিধা পাবেন তরুণ উদ্যোক্তারা

    লেনদেন সহজ হলো ফ্রিল্যান্সারদের

    মিউজিক থেরাপি: মানসিক চাপ কমায়; ঘুম বাড়ায়

    হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু

    টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন
    বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার

    ডিজিটাল বাণিজ্য নীতিমালা; বাড়বে রাজস্ব আদায়

    ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি দুই মাসে

    সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার মারধরের অভিযোগ

    ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.