Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    জুলাই ২৬, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ​নিজস্ব প্রতিবেদক>

    বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী ও ‘বাংলা’ ব্যান্ডের প্রধান ভোকাল আনুশেহ আনাদিল গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ধীরে ধীরে নিজের শ্রবণশক্তি হারাচ্ছেন এই গুণী শিল্পী। দীর্ঘদিন ধরে তাঁর গান থেকে আড়ালে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

    ​সামাজিকমাধ্যমে দেওয়া এক খোলামেলা বার্তায় আনুশেহ জানান, তিনি ‘টিনিটাস’ (Tinnitus) নামক একটি সমস্যায় আক্রান্ত। এই জটিলতার কারণে তাঁর কানের ভেতরে সবসময় এক ধরনের তীব্র শব্দ হতে থাকে, যা ধীরে ধীরে তাঁর শোনার ক্ষমতা কেড়ে নিচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, উচ্চ শব্দ এখন তাঁর জন্য সম্পূর্ণ অসহনীয় এবং তা তাঁর কানে ব্যথার সৃষ্টি করে।

    ​দীর্ঘদিন ধরে কেন নতুন গান বা কনসার্টে পাওয়া যাচ্ছে না—ভক্তদের এমন প্রশ্নের জবাবে আনুশেহ লিখেছেন, “আমি শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম, কেন আমি আর গান করি না। আমি ধীরে ধীরে আমার শোনার ক্ষমতা হারাচ্ছি। আমার টিনিটাস হয়েছে। আর কানের ভেতরের শব্দ এত জোরে যে আমি আর উচ্চ শব্দ সহ্য করতে পারি না। এটি আক্ষরিক অর্থেই আমার কানে ব্যথা তৈরি করে।”

    ​চিকিৎসার বিষয়ে শিল্পী জানান, চিকিৎসকদের পরামর্শে তিনি প্রথমে হিয়ারিং এইড ব্যবহার করেছিলেন। তবে এতে হিতে বিপরীত হয়েছে; এই যন্ত্রের ওপর নির্ভরতা তাঁর শ্রবণক্ষমতা আরও কমিয়ে দেয় এবং টিনিটাসের সমস্যা বাড়িয়ে তোলে। তাই পরবর্তীতে তিনি হিয়ারিং এইডের ব্যবহার বন্ধ করে দেন।

    ​শারীরিক এই অবস্থার কারণেই নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন আনুশেহ। কোলাহলপূর্ণ শহর ছেড়ে বর্তমানে তিনি সম্পূর্ণ শান্ত ও নিরিবিলি পরিবেশে গ্রামে বসবাস করছেন। তাঁর গড়া ‘সরলবাড়ি’ ইকো রিসোর্টেই কাটছে তাঁর দিন, যা বাউল-শিল্পীদের একটি আশ্রম হিসেবেও পরিচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই কারণেই আমি গ্রামে থাকতে পছন্দ করি। সেখানে পরিবেশ শান্ত এবং আমার কানের জন্যও সেটি সহজ।”

    ​উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষভাগ থেকে লোকসংগীত ও ফিউশনে নিজের স্বতন্ত্র কণ্ঠ এবং গায়কির মাধ্যমে বাংলা ব্যান্ড সংগীতকে সমৃদ্ধ করে চলেছেন আনুশেহ আনাদিল। তাঁর গাওয়া ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’সহ অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। 

    সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

    আনুশেহ আনাদিল কণ্ঠশিল্পী

    এই বিষয়ে আরও সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.