চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআরএ’র অনুমোদন পেলেন নুরে আলম ছিদ্দিকী অভি।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ২৩ মে ২০২৩ নুরে আলম ছিদ্দিকী অভিকে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুমোদন দিয়েছে। ফেনী সদর উপজেলার ৮ নং ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়ার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের কৃতি সন্তান নুরে আলম ছিদ্দিকী অভি জন্মগ্রহণ করেন। বীমা নির্বাহী অভি ২০০০ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় আমেরিকান লাইফ ইনস্যুরেন্সতে (আলিকো) ফাইনান্সিয়াল এসোসিয়েট হিসেবে যোগদানের মাধ্যমে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন। ২৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশের স্বনামধন্য বেশ কিছু বীমা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আমেরিকান লাইফ ইনস্যুরেন্সে কাজ করার সময় তাঁর পরিশ্রম, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে অভাবনীয় সাফল্য অর্জন করেন। সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি বহু পদক অর্জনসহ বিশ্বের ৫০টির বেশি দেশ ভ্রমণ করেন।

আমেরিকান লাইফ ইনস্যুরেন্সের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের স্বনামধন্য বীমা কোম্পানি, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স, সোনালী লাইফ ইনস্যুরেন্স এবং আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডকে প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড যখন রুগ্ন অবস্থা, জানুয়ারী ২০২০ সালে সেই আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের হাল ধরেন এবং ভেঙে পড়া এই বীমা কোম্পানিকে ভালো একটি বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছেন তিনি।

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুমোদন প্রাপ্তির মাহেন্দ্রক্ষণে তিনি সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।  খবর বিজ্ঞপ্তির 

অকা/সখবি/দুপুর, ২৫ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version