আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৫ এর জাতীয় পর্ব রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি)- বিভিন্ন জেলার ৬০০ শিার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায় থেকে ৬০ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইইউবিএটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আব্দুর রব মিয়া শিার্থীদের নিয়ে গর্ব করে বলেন, বর্তমানে শিার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নন, তারা প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে নিজেদের দতা প্রমাণ করছে। শিার্থীরা সমাজ ও দেশের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছে, যা সত্যিই প্রশংসনীয়।

মো. রাফাত উল্লাহ খান তার বক্তব্যে বিজ্ঞানের গুরুত্বকে তুলে ধরে বলেন, আজকের পৃথিবীতে প্রতিটি অগ্রগতির পেছনে বিজ্ঞানের অবদান রয়েছে। শিার্থীদের উচিত বিজ্ঞানমনস্ক হয়ে গবেষণা ও উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করা। শিক্ষার্থীদের প্রতিটি সাফল্য আমাদের গর্বিত করে এবং আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তোলে।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মো. মুজিবর রহমান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান এবং সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, আইইউবিএটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ডিন অধ্যাপক মো. মনিরুল ইসলাম। খবর বিজ্ঞপ্তির 

অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 6 months আগে

Leave A Reply

Exit mobile version