আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৫-এর আঞ্চলিক পর্ব ঢাকা ও রংপুরে অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট ঢাকার উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও রংপুর জিলা স্কুলে বিভাগ দু’টির বিভিন্ন জেলার সহস্রাধিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়ে আয়োজিত আঞ্চলিক অলিম্পিয়াডের মাধ্যমে সারা দেশ থেকে নির্বাচিত শিার্থীরা বিডিজেএসও এর জাতীয় পর্বে অংশগ্রহণ করবে।
এর আগে খুলনা ও রাজশাহী বিভাগের শিার্থীরা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে। আঞ্চলিক পর্ব ঢাকার আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন। রংপুর অংশে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল-ইমরান, রংপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী সালাউদ্দিন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/২৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 6 months আগে
