আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ‘প্রথম সার্টিফাইড ইন্টারন্যাশনাল ট্রেড প্রফেশনাল’ (সিআইটিপি) শীর্ষক তিন মাসব্যাপী বিশেষ ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ২৪ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল আবদুর রহিম দুয়ারী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী।

এআইবিটিআই আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত দক্ষতা বৃদ্ধির এ ট্রেনিং কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের মোট ৬১ জন নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন। খবর বিজ্ঞপ্তির  

অকা/ব্যাংখা/সখবি/ফর/বিকাল/২৭ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 10 months আগে

Leave A Reply

Exit mobile version